কলম্বো, ১৭ মার্চ : নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে দুই সফরকারী দল বাংলাদেশ ও ভারত। স্বাগতিক হয়েও ফাইনালের টিকিট না পাওয়ায় শিরোপা নির্ধারনী ম্যাচটি দশর্ক হিসেবেই দেখতে হবে শ্রীলংকাকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। বিধ্বস্ত অবস্থায় শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফি খেলতে এসেছিলো বাংলাদেশ। চলতি বছরের শুরু দুর্দান্ত করার পর হারের বৃত্ত ঘুরপাক খাচ্ছিলো টাইগাররা। গেল জানুয়ারিতে নিজেদের মাটিতে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম তিন ম্যাচই জিতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু…
Read MoreYear: 2018
সাভার ও ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত
সাভার প্রতিনিধি ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার সাভাওে ও ধামরাইয়ে কেক কাটা , র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান । র্যালি শেষে উপজেলার হলরুমে কেক কাটা হয়। অনুষ্ঠানে এসময় সংসদ…
Read Moreটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আজ শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ । পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ…
Read Moreজাতির জনকের জন্মদিন আজ
আজ ১৭ই মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। জাতীয় শিশু দিবসও আজ। বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান পেরিয়ে ১৯৭০ সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত হন। একাত্তরের মার্চে বঙ্গবন্ধুর নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের…
Read Moreমান্দায় যুবকের রহস্যজনক মৃত্যু
নওগাঁর মান্দায় আনন্দ মেলার অদূরে আলী হাসান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ের অদূরে বৌমারী বিলের নির্জন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী হাসান রাজশাহী মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামের আব্দুর রশিদ প্রামানিকের বড় ছেলে। এদিকে উদ্ধার হওয়া লাশ নিয়ে স্থানীয়দের মাঝে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে বাড়ি থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে বৌমারী বিলের নির্জন এলাকায় এসে ‘আত্মহত্যা’র বিষয় নিয়ে। হদিস পাওয়া যায়নি তার ব্যবহূত ওয়াল্টন অ্যান্ড্রয়েট মোবাইলফোনটিও। নিহতের ভাই আব্দুল কাদের জানায়, নিহত আলী হাসান রাজশাহী…
Read Moreনেতাকর্মীকে গ্রেপ্তার করে হত্যা করছে : ফখরুল আলমগীর
সরকার বিএনপিকে নির্মুল করে দেওয়ার জন্য চক্রান্তের বেড়াজাল বুনেছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের পাঁচটিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব এসময় আরও বলেন একটি মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বর্তমান সরকারের নির্বাচন কমিশনারের একটাই উদ্দেশ্যে এই সরকারকে আবারও ক্ষমতায় বসানো এবং এক দলীয়…
Read Moreআশুলিয়ায় কামাল টেক্সটাইল মিলে আগুন
সাভারের আশুলিয়ায় একটি টেক্সটাইল মিলে আগুন লেগে কয়েক লাখ টাকার সূতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকার কামাল টেক্সটাইল মিলে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার নিরাপত্তা কর্মীরা রাতে হঠাৎ ১তলা বিশিষ্ট টিনেশড ভবনের কারখানাটির গুদামে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। এসময় নিরাপত্তা কর্মীরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি…
Read Moreবিচার বিভাগকে শ্রদ্ধা করতে শিখুন : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ হচ্ছে তিনটি স্তম্ভের একটি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন ‘এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন।’ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা-কুসুমবাড়ি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, রাজাকারদের অত্যাচার নির্যাতন দেখেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দিবে। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। মন্ত্রী…
Read Moreকমেছে ডিম-সবজির দাম, স্থিতিশীল চালের বাজার
সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে ডিমের দাম কমেছে। এ তালিকায় রয়েছে সবজিও। এছাড়া স্থিতিশীল রয়েছে চালের দাম। গত এক মাস আগে চালের দাম কিছুটা বাড়লেও এখন সেই দামেই বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও মহাখালী বাজারসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। এদিকে ডিম ব্যবসায়ীরা বলেছেন, হঠাৎ করে গরম পড়ায় ডিমের চাহিদা কমেছে। অন্যদিকে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। ফলে দাম কমে গেছে। খুচরাবাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। সংশ্লিষ্টরা জানান, ডিমের দাম কমলেও একদিনের মুরগীর বাচ্চা, ওষুধ ও খাবারের…
Read Moreম্যাচ জিততে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। কারণ যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে খেলবে। টুর্নামেন্টে তিন জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশ দলে ফিরেছে সাকিব আল হাসান। ম্যাচে জিততে সেরা একাদশ সাজাবে বাংলাদেশ। আজকের সম্ভাব্য একাদশ-তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহামন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন ও আবু দায়দার রনি।
Read More