ঢাকা, ১৬ মার্চ : ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত ১০ম আর্ন্তজাতিক সমুদ্র মহড়া ‘মিলান-২০১৮’ এ অংশগ্রহণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ি সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আমন্ত্রণ জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারি অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা জানানো হয়। উল্লেখ্য, গত ০৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারতের আন্দামান…
Read MoreYear: 2018
হবিগঞ্জে আটক ১৯
হবিগঞ্জ, ১৬ মার্চ : জেলায় পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১৭ আসামীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে। ১২ ঘন্টার এ অভিযান আজ শুক্রবার সকাল ৯টায় শেষ হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিমুদ্দিন বলেন, তাদেরকে বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগ ও বিবিধ কারণে বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে।
Read Moreআগামীকাল জাতির পিতার ৯৯তম জন্মদিন উদযাপন করবে জাতি
ঢাকা, ১৬ মার্চ : আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এই বয়সী অনেক রাজনেতিক এবং বিভিন্ন পেশার ব্যাক্তিত্বের নেতৃত্ব এবং স্ব-স্ব কর্মকান্ডে নিয়োজিত থাকার নজির থাকলেও আমাদের জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রাণ দিতে হয়েছিল । জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল দিবসটি উদযাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা…
Read Moreন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপষ্টোন কোর্স সমাপ্ত
ঢাকা, ১৫ মার্চ : ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ‘ক্যাপষ্টোন কোর্স-২০১৮/১’ সমাপ্ত হয়েছে। এ লক্ষে এই কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল ফেলোগণকে ধন্যবাদ জানান ড. গওহর রিজভী। তিনি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। এনডিসি…
Read Moreবঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা
ঢাকা, ১৫ মার্চ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত এক প্রজ্ঞাপনে শিশু দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে। এছাড়াও ওই দিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।…
Read Moreজুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন
রাজশাহী সংবাদদাতা: আগামী জুলাই মাসের মধ্যেই রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি। সিইসি বলেন, এরইমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। এই পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সকল অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি। ২০১৩…
Read Moreআশুলিয়ায় যৌন উত্তেজক হালুয়ায় প্রাণ গেল দু’জনের
দিয়া ইসলাম : আশুলিয়ায় যৌন উত্তেজক হালুয়া খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আরও দুইজন। বুধবার রাতে নিজেদের তৈরি হালুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই চারজন। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথেই দুইজন মারা যান। হতাহতরা সবাই ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে। ডিইপিজেডের পার্শ্ববর্তী ভাদাইল এলাকার মন্ডল কলোনিতে ভাড়া থাকতেন তারা। নিহতরা হলেন, আব্দুল মোতালেব (২৫) এবং জিল্লুর রহমান (২৪)। আর আইসিইউতে চিকিৎসাধীন আছেন ফরিদ হোসেন (৪৯) এবং শামীম (২০)। আইসিইউতে চিকিৎসাধীন ফরিদ হোসেন ডিইপিজেডের স্কাইরেক্স…
Read Moreসাভারে বাড়িতে আগুন, নিহত ১
দিয়া ইসলাম : সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মরিয়ম বেগম দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সাউদগারী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকার মুসা মিয়ার টিনসেড বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, দুপুরে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন গেলে মুহূর্তেই তা ছড়িয়ে পরে কয়েকটি কক্ষে পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এসময় একটি কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা…
Read Moreসিলেট সিক্সার্সের কোচ ওয়াকার ইউনুস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের প্রধান কোচ হলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস। ২০১৮ এবং ২০১৯ সালের বিপিএলে দুই বছরের চুক্তিতে কাজ করবেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কোচ। তিনি জাফরুল এহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বতর্মানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টর অব ক্রিকেট এবং বোলিং কোচ হিসেবে কাজ করছেন ওয়াকার। ডিন জোন্সকে সঙ্গে নিয়ে দলটিকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি। এবারের পিএসএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ। সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে ওয়াকার নিজেও বেশ খুশি। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ…
Read Moreখালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুদক। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। আপিলে খালেদা জিয়াকে হাইকাের্টের দেয়া জামিন বাতিল চাওয়া হয়েছে। আগামী রবিবার এই আপিলের ওপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরদিন ওই আদেশের অনুলিপি প্রকাশ পায়। তবে উচ্চ আদালতের দেয়া এই জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
Read More