রবিবার বিএনপির বিক্ষোভ, কাল দোয়া

 ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ড নিয়ে নির্মম নির্যাতনের ফলে নিহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।মিলনের মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশের মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দাবিতে আগামী রবিবার ঢাকা মহানগরীর থানায় থানায় ও সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ এবং কালো ব্যাজধারণ কর্মসূচি পালন করবে দলটির । আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দায়িত্ব ছিল আমরা আন্দোলনে গেলে…

Read More

রাষ্ট্রীয় শোক চলছে

আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন…

Read More

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭)। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইমরান। এর আগে গতকাল বুধবার রাতে নিজ স্ত্রী সুমাইয়া আক্তারকে গলাটিপে হত্যা করেন তিনি। সুমাইয়া জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে। ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে। সুমাইয়া আক্তারের চাচী হেনা বেগম মুঠোফোনে বলেন, ৭ মাস আগে একই গ্রামের ইমরানের সাথে আমরা পারিবারিকভাবে সুমাইয়াকে বিয়ে দেই। তারপর থেকে সুমাইয়া সেখানে সংসার করছিল। বুধবার বিকেলে সুমাইয়া-ইমরান আমাদের (সুমাইয়ার বাবার বাড়ি) বাড়ি থেকে ইমরানের বাড়িতে যায়।…

Read More

শাকিব-অপুর বিরুদ্ধে মামলা হচ্ছে!

১২ মার্চ চলচ্চিত্র তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। আর তাই একসাথে কোনো কাজ করছেন না তারা। মিডিয়া জগতের অনেক প্রযোজক ও পরিচালক তাদের এই বিচ্ছেদের বিপদে পড়েছেন। কারণ শাকিব আর অপুর বিচ্ছেদের ফলে অনেক অর্ধসমাপ্ত ছবিই আর করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। আর তাই ছবির প্রযোজকরা আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছ। ‘পাংকু জামাই’, ‘লাভ ২০১৪’, ‘মা’, ‘মাই ডার্লিং’ প্রভৃতি ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ করেও বাকি কাজ শেষ করা যাচ্ছে না শাকিব ও অপুর কারণে। তাই বিশাল অঙ্কের লোকসানের মুখে…

Read More

নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল : স্পিকার

পীরগঞ্জ, ১৫ মার্চ  : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই এ জনশক্তিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ সহজ হবে। আজ রংপুর-৬ (পীরগঞ্জ) নিজ নির্বাচনী এলাকায় পীরগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে অসহায় এবং দরিদ্র নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে পারলে নারীর ক্ষমতায়ন ফলপ্রসু হবে। কেউ পিছিয়ে থাকবে না,…

Read More

বিমান দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১৫ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো বিমান দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উচ্চপর্যায়ে এক জরুরি সভায় শেখ হাসিনা ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণের জন্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ ও এয়ারলাইন্স অপারেটরদের নির্দেশ দেন। সভা থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তিনি এ ধরনের পরিস্থিতির মোকাবেলায় দক্ষতা আরো বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমান বিধ্বস্তের এই ঘটনাকে ‘আমাদের জন্য বড় একটি দুর্ঘটনা’ উল্লেখ করে দেশবাসীকে এ…

Read More

ভারতের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তবে তার এই নৈপুণ্য সত্ত্বেও ভারতের বিপক্ষে পারল না বাংলাদেশ। জয়ের জন্য ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১৫৯ রানে থেমেছে টাইগাররা। ১৭ রানে হেরেছে তারা। প্রাণপণ চেষ্টা করেছেন মুশফিক। করেছেন হাফসেঞ্চুরি। তবুও হলো না। এই জয়ে ভারত চলে গেল নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। অপেক্ষায় থাকতে হলো বাংলাদেশকে। আগামী ১৬ মার্চ লিগপর্বের শেষ ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ১২…

Read More

নেপালে নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারাদেশে শোক

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ৫০ জন নিহতের খবর জানিয়েছে নেপালের সেনাবাহিনী।

Read More

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের টাকা দিয়ে অট্রলিকা বাড়ী বানালেন রাজু আহম্মেদ

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় প্রভাবশালীদের দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ,আউকপাড়া ও বেলমা এলাকায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ,বেলমা ও আউকপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল ইসলামের…

Read More

স্টিফেন হকিং আর নেই

লন্ডন, ১৪ মার্চ : বিশ্ববিখ্যাত ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার তার পরিবারের পক্ষ থেকে একথা বলা হয়। খবর এএফপি’র। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে প্রফেসর হকিংসের সন্তান লাকি, রবার্ট ও টিম বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘তিনি একজন মহৎ বিজ্ঞানী ও অসাধারণ মানুষ ছিলেন। তার কাজের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন।’

Read More