বিয়ের আগেও বিভিন্ন সময় ভারত ক্রিকেট দলের খেলা দেখতে যেতেন আনুশকা শার্মা। আর এর কারণ ছিলো বিরাট কোহলি। এখন পর্যন্ত এ নিয়ে কোনো সমালোচনা তৈরি না হলেও এবার ভারতীয় ভক্তরা খেপেছেন। গ্যালারিতে আনুশকা শর্মা যেদিন থাকেন, সেদিনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারবে এমন অভিযোগে আনুশকাকে মাঠে না আসার অনুরোধও জানিয়েছিল সমর্থকরা। তবে সম্প্রতি আনুশকা আবারো আইপিএল খেলা দেখতে মাঠে আসেন। তবে এবার আর কিছু শুনতে হয়নি আনুশকাকে। কারণ, ম্যাচ চলাকালীন অন্য একটি ঘটনা সমর্থকদের ভুলিয়েই দিয়েছে আনুশকার বিরুদ্ধে সব অভিযোগ। আর তা হলো বিরাটের একটি ক্যাচ। যা দেখে অনেক ভক্ত উচ্ছ্বসিত…
Read MoreYear: 2018
নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জানা যায়, শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Read Moreমাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
জেলার মাধবপুরে বুধবার রাতে ঝড়ে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে পা লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মাধবপুরে এলাকায় ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি খুটি পড়ে গিয়ে বিদ্যুতের তার রাস্তায় পড়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হাযদার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পড়ে থাকা বিদ্যুতের তারে তাদের পা স্পর্শ…
Read Moreসাভারে জমি নিয়ে বিরোধের জেরে আহত ৩০
জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও বটতলা নতুনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আশুলিয়ার কুরগাঁও বটতলা নতুনপাড়া এলাকায় নিরব হোসেন, নাছির উদ্দিন’র সাথে ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো হাবিবের সাথে। পরে বুধবার দুপুরে ওই জমিতে নিরব হোসেন, নাছির উদ্দিনের লোকজন গেলে হাবিবের ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন লুটপাট করে…
Read Moreদেশের বিভিন্ন অঞ্চলের উপর ১ নম্বর নৌ সতর্কতা সংকেত
দেশের রংপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বৃহস্পতিবার জানান, আগামী ৬ মে রবিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকতে পারে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তিনি জানান, সেই সাথে দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাবে। তবে এরপর বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা কিছুটা কমবে। ঝড় ও বৃষ্টির সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে…
Read Moreউত্তাল জবি, মেইন গেটে তালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণ প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নাসির উদ্দিনের অপসারণ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। সরেজমিনে দেখা যায়, সকাল আটটা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আটকে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। একসময় মেইনগেটে তালা ঝুলিয়ে দেয় তারা। মেইনগেট বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একপর্যায়ে কলা অনুষদের পকেট গেট খুলে দিতে বাধ্য হয়। আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষক। এদিকে, ক্যাম্পাসে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে…
Read Moreরাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানী ঢাকার ভাটারা এলাকায় ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রিয়াজ ও হাসান নামে আরো দু’জন আহত হয়েছেন। নিহত জিহাদের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন। সে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জিহাদের বাবা আলমগীর হোসেন অভিযোগ করেন, জিহাদকে ডেকে নিয়ে যায় তার বন্ধু হৃদয়। এরপর কুড়িল চৌরাস্তায় এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। স্থানীয়রা জানান, অনেক দিন আগে মোবাইলে ব্যবহার করা যায় এমন…
Read Moreদুদকের জিজ্ঞাসাবাদে ডিআইজি মিজান
এক নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ নিয়ে আলোচনায় থাকা পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী তার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এর আগে গত ২৫ এপ্রিল তাকে তলব করা নোটিশে ৩ মে হাজির হতে বলা হয়েছিল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। নামে-বেনামে ডিআইজি মিজানের শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে দুদকের কাছে। প্রসঙ্গত, অতিরিক্ত কমিশনার মিজানুর…
Read Moreদুই মাসে বজ্রপাতে মারা গেছে ৭০ জন
দুই মাসে বজ্রপাতে ৭০ জন মানুষ মারা গেছে। এরমধ্যে মার্চে ১২ জন ও এপ্রিলে ৫৮ জন। শুধু ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনেই মারা গেছে ২৯ জন মানুষ। গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকায় ১৪৬ মি.মি., সিতাকুণ্ডে ১১২ মি.মি., টাঙ্গাইলে ১০৭ মি.মি., ময়মনসিংহে ১৭১ মি.মি., রাঙ্গামাটিতে ১১০ মি.মি. ও সন্দীপে ৯৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ প্রবণতা স্বাভাবিক নয়। সরকার বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বর্ষার সময়ে সকলকে…
Read Moreযুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯ আরোহী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির নয় আরোহীর প্রত্যেকের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে দ্য পুয়ের্তে রিকো এয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তাতে নয়জন আরোহী ছিলেন। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, দ্য পুয়ের্তে রিকো এয়ার ন্যাশনাল গার্ড ডব্লিউসি-১৩০ মডেলের বিমানটি জর্জিয়ার সাভান্নাহ থেকে আরিজোনা অঙ্গরাজ্যের টুসকোন শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি কমপক্ষে ৫০ বছর পুরনো। দ্য পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ড এর কমান্ডিং অফিসার, ব্রিগ্রেডিয়ার জেনারেল ইজাবেলো রিভেরা…
Read More