সংসদ সদস্যদের শিশু অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে হবে : স্পিকার

ঢাকা, ৪ মে  : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণকে শিশু অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বৃহস্পতিবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্ল্যাটফরম ফর চিলড্রেন’ র্শীর্ষক দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন স্পিকার শিশু শ্রম দূরীভূত করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করায় ভূমিকা রাখতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যগণের প্রতি আহবান জানান। এ সময় তিনি শিশু অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যগণকে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, এ অঞ্চলের এক দেশ অন্য দেশের…

Read More

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনের ভোট প্রধানমন্ত্রীর জন্য কঠিন পরীক্ষা

লন্ডন, ৪ মে : ইংল্যান্ডে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ভোট গণনা শুক্রবার শুরু হয়েছে। গত বছর পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ ভোটকে প্রধানমন্ত্রী থেরেসা মে’র জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি’র। স্থানীয় কাউন্সিলর নির্বাচনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়। আগাম ফলাফলে একটি মিশ্র ধারণা পাওয়া গেছে যে কনজারভেটিভস ও লেবার পার্টি উভয়ই দলই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিষদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তবে শুক্রবার রাত নাগাদ এ নির্বাচনের আসল চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এখনো লন্ডনের আরো ৩২টি স্থানীয় পরিষদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ম্যানচেস্টার, লিডস…

Read More

ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ১৫০ জনের মৃত্যু

আগ্রা (ভারত), ৪ মে : ভারতে এ সপ্তাহে একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে কর্মকর্তারা শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে। খবর এএফপি’র। ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড ও পাঞ্জাবে শক্তিশালী ধূলি ঝড়ের আঘাতে ১২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলে বজ্রপাতে ২১ জন মারা গেছে। দেশটির উত্তর প্রদেশে ও রাজস্থানে প্রচন্ড এ ঝড়ের আঘাতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঝড়ের ঘণ্টায় গতিবেগ ছিল সর্বোচ্চ…

Read More

মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ১৭ বেসামরিক নাগরিক

দক্ষিণ আফ্রিকার দেশ মালি’র উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় তুয়ারেগ জাতিগোষ্ঠীর অন্তত ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার মেনাকা শহরের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত তিন্দিবাওয়েন ও নানৌত কোতিয়া গ্রামে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা। খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মালি’তে সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ‘ফুলানি’ নেতাদের সমর্থক ও তুয়ারেগ সম্প্রদায়ের মধ্যে সংঘাতের হার বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে, ফ্রান্স সমর্থিত তুয়ারেগ বেসামরিক নাগরিকদের প্রতিরক্ষা দলগুলো জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। ছয় বছর আগে তুয়ারেগ বিদ্রোহীদল ও আল-কায়েদা সংশ্লিষ্ট…

Read More

সাতক্ষীরা শহরে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম জব্দ

সাতক্ষীরা শহর থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের ইটাগাছা এলাকা থেকে ওই আমগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম আনা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সকাল ৯টার দিকে শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কার্বাইড মেশানো ট্রাকভর্তি ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করা হয়। তবে, এ সময় আমের মালিকসহ ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা…

Read More

নির্বাচনকালীন সরকার গঠনে ইসির এখতিয়ার নেই : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী শিডিউল ঘোষণার আগে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের এখতিয়ার নেই। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, নির্বাচনী শিডিউল ঘোষণার আগে আমার মনে হয় যে নির্বাচনী কার্যক্রম, বিশেষ করে নির্বাচনকালীন সরকারের বিষয় নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। নির্বাচনী শিডিউল ঘোষণার আগে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির যে অভিযোগ এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে নেই। নির্বাচনকালীন সরকারে মন্ত্রিত্ব চাইলে বিএনপিকে সুযোগ দেওয়া হবে কি না-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,…

Read More

তারেককে ফিরিয়ে আনার কাজ চলছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পত্র যোগাযোগ চলছে। আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং এটা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে কিনা কিংবা দেওয়া হলে তা কবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনাও অব্যাহত আছে। যুক্তরাজ্য সরকারের জবাবের ভিত্তিতে আমরা…

Read More

ভারতে ঝড়ে ২০ জনের মৃত্য

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে প্রচন্ড ঝড়ের আঘাতে ২০ জনের বেশি লোকের মৃত্যু ও ৬০ জনের বেশি লোক আহত হয়েছেন। রাজ্যের বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে ঝড়টি ঘণ্টায় ৯০ মাইল বেগে বয়ে যায়। আজ বৃহস্পতিবার রাজস্থান পত্রিকার অনলাইন সংস্করণে একথা জানানো হয়। খবরে বলা হয়, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আঘাত হানা এ ঝড়ে প্রাণহানির সংখ্যা ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে প্রধান সড়কগুলোতে পড়ে রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি স্থানে দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দিল্লীর…

Read More

‘বিশ্বকাপে আরও ভালো করতে পারি’

বিশ্বকাপ এখনো একবছর দূরে। তবে সূচি ঘোষণার পর থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের ভাবনা ঠিকই ডাল-পালা গজিয়েছে ক্রিকেটারদের মনে। ১৯৯২ সালের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী ১০ দলের সবাই সবার বিরুদ্ধে খেলবে। তাই বাংলাদেশও বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আশা, আগামী বিশ্বকাপে অতীতের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ দল। এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রয়েছে টাইগারদের। গত মঙ্গলবার কল্যাণপুরের পাইকপাড়ায় চাইল্ড ও ওল্ড এইড কেয়ার হোম…

Read More

লিবিয়ায় নির্বাচন কমিশন সদরদপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ১৫

লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। লিবিয়ার সরকারি ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও দুই সন্ত্রাসী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা বুধবার নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা…

Read More