ঢাকা, ৩ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক তিন দেশ সফরকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি গতকাল বুধবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘স্বল্পতম সময়ের মধ্যে আমার সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস- এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।’ প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে তিন দেশ সফরের সাফল্য গণমাধ্যমে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী এএমএ মুহিত, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী…
Read MoreYear: 2018
ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ৪
ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজি-বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় প্রবল বৃষ্টির মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজি বাইকের যাত্রী। নিহতদের মধ্যে যাত্রী হাজেরা বেগম ও ইজিবাইক চালক মাহবুবের নাম জানা গেছে। তবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
Read Moreআগামী ৭ জুন বাজেট পেশ করা হবে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করা হবে। বর্তমান সরকারের এটি শেষ বাজেট এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা। সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদ্যস্যদের সঙ্গে বৈঠক কালে মন্ত্রী এসব কথা জানান। এ সময় মুহিত বলেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, জ্বালানি ও বিদ্যুৎ এবং অবকাঠামো খাতকে প্রাধান্য দেওয়া হবে। বর্তমান সরকার দারিদ্র দূরীকরণে সাফল্য দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন,দেশে বর্তমানে দারিদ্র পীড়িত মানুষের…
Read Moreসুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু
সিলেট, ২ মে : জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের সামনের হাওরে বজ্রপাতে কমলা কান্ত তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমলা কান্তের দুই ছেলেসহ ৩ জন আহত হন। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান কমলাকান্ত তালুকদারের সৎকারের জন্য ৫ হাজার টাকা এবং আহত দুই ছেলের চিকিৎসার জন্য আরো ৫ হাজার টাকা অনুদান দেন। আহতরা হলেন, কমলাকান্তের বড় ছেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র…
Read Moreবিদেশীদের কাছে নালিশ দিয়ে কোন লাভ হবে না : প্রধানমন্ত্রী
ঢাকা, ২ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শ্রেণির শ্রমিক নেতাদের কঠোর সমালোচনা করে বলেছেন, বিদেশের কাছে দেশের বিরুদ্ধে বদনামের অশুভ তৎপরতা চালিয়ে কোন লাভ হবেনা। তিনি দৃঢতার সঙ্গে বলেছেন, যতদিন ক্ষমতায় আছেন ততদিন এসব করে কোন লাভ হবে না। মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমি যতদিন ক্ষমতায় আছি বাইরের কারো কাছে নালিশ করে কোন লাভ হবেনা। আমি জাতির জনকের কন্যা এবং দেশ ও দেশের মানুষকে ভালবেসেই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। আমি যা কিছু করেছি এবং করছি দেশের…
Read Moreরমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কোন কারণ নেই : বাণিজ্যমন্ত্রী
ভোলা, ২ মে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্যের চাহিদার চেয়ে পর্যাপ্ত মজুত রয়েছে। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার কোন কারণ নেই। আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে। মন্ত্রী আজ বুধবার সকালে শহরের গাজীপুর রোডে নিজ বাসভবনে গত শুক্রবার রাতে নতুন বাজারের মনোহারী পট্টীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীদের মাঝে নগত প্রায় ১৫ লাখ টাকা বিতরণ করেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, খেজুর, ডালসহ সকল ভোগ্য পণ্য চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে।…
Read Moreসোনার বাংলা গড়ার অঙ্গিকারের মধ্য দিয়ে সারাদেশে মহান মে দিবস পালিত
ঢাকা, ২ মে : ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে ধারণ করে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠসহ নানা কর্মসূচি। মঙ্গলবার ছিল সরকারি ছুটির দিন। এই উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ পৃথক বাণী প্রদান করেন। শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশের সকল গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার, সংবাদপত্রের বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। মহান মে দিবস পালন উপলক্ষে রাজধানী ঢাকায় শ্রম ও…
Read Moreশাজজালালে ১৫ পিস সোনার বারসহ যাত্রী আটক
ঢাকা, ২ মে : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম মোহাম্মদ কামাল হোসাইন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। দেড় কেজি সোনার মধ্যে ১০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার রয়েছে। আটক করা সোনার বাজার মূল্য ৭৫ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ১৫ পিস সোনার বার সহ যাত্রী মোহাম্মদ কামাল হোসাইনকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী আজ বুধবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার…
Read Moreসাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সাড়ে ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকরা । বিকালে স্থানীয় এমপি ডা: এনামুল রহমান এবং মেয়র আ: গনির আশ্বাসে এ অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা । মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার ব্যাান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ জানায় সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক বকেয়া জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস বিক্ষোভ করে আসছিলো। পরে আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিতে পারেনি। পরে শ্রমিকরা সকালে…
Read Moreট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত
মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে রাস্তা পারহওয়ার সময় মহাসড়কে চলাচলরত একটি চাল ভর্তি ট্রাক উল্টে গেলে ওই ব্যক্তি ট্রাকের নিচে পড়ে যায় এসময় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
Read More