আগামীকাল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

২২ জুন ২০২১(বিবিনিউজ)) : মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় ভাবে নিখিল পাকিস্তান  আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তি সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম “আওয়ামী লীগ” করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম…

Read More

বিএনপি ক্ষমতায় আসলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে:সেতুমন্ত্রী

১৮ জুন ২০২১(বিবিনিউজ ):বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে কিন্তু বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে।” শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে…

Read More

যশোরের পৌর নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না : সিইসি

২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধান নির্বাচনী কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন করতে চায় কমিশন।আজ সোমবার দুপুরে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সিইসি আরো বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না। তবে যতক্ষণ পর্যন্ত আদেশের কপি আমরা হাতে না পাই। অনেক সময় টেলিভিশনে সাথে-সাথে উচ্চ আদালতের নির্দেশনা প্রচার করা হয়। তখন আমরা মনে মনে প্রস্ততি নেই, কী করতে হবে। আদেশের কপি…

Read More

বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান সেতুমন্ত্রীর

৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): আন্দোলন হবে কোন বছর, বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেলো, কিন্তু আন্দোলন হবে কোন বছর।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুর সেতুর চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।বিএনপি…

Read More

বিএনপিকে হুঁশিয়ারি সেতুমন্ত্রীর

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জেল, জুলুম, নির্যাতন ও রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছেন বলে মন্তব্য করেন…

Read More

৩১ পৌরসভায় ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি

১৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার বিকেলে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। এই দফায় সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, মানুষের আস্থা বেড়েছে ভোটের প্রতি। ইভিএমে ভোট দিলে ভোট…

Read More

মানুষ উন্নয়ন চায় বলেই পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন: ওবায়দুল কাদের

১৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ উন্নয়ন চায় বলেই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করে চলেছে। মানুষ এই সরকারের কাছে আরও উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।সেতুমন্ত্রী আজ সোমবার সকালে চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের…

Read More

সাভার পৌরসভা নির্বাচনের বিজয়ীদের নাম ঘোষনা

ষ্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুরে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের নাম ঘোষনা করেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনির হোসাইন খান।এসময় সাভার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ৫৬ হাজার আট’শ চার ভোট পেয়ে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মেয়র প্রার্থী ভোট পেয়েছেন পাঁচ হাজার তিন’শ ৩০ ভোট। এছাড়া অন্যান্য ওয়ার্ডেও কাউন্সিলর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। ফলাফল ঘোষনা কালে এসময় সাভার…

Read More

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোট হয়েছে, এমন কিছু এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া বেশির ভাগ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। তবে অনিয়মের অভিযোগ তুলে চারটি পৌরসভা–রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও পাবনার ঈশ্বরদীর বিএনপির মেয়র প্রার্থীরা বেলা ১১টার পর ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জন করেন মেহেরপুরের…

Read More

সাভার পৌরসভা নির্বাচনে ভোট প্রদান করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার ,১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভা নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শনিবার বিকেলে সাভারের ভাগলপুরের তারাপুর এলাকায় নিউ উইন্ডোজ একাডেমী ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।অন্যদিকে সাভারের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এই প্রথম বারের মত সাভার পৌরসভা নির্বাচনে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

Read More