ঢাকার ধামরাইয়ে ৮ ইউপি নির্বাচনে নতুন মুখ

১০অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে সূতিপাড়া ইউনিয়ন বাদে ১৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এসব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানসহ দলীয় প্রতীক প্রত্যাশী ছিলেন ৫৭ জন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের পরিবর্তে মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি আহমদ হোসেনের পরিবর্তে মুজিবর রহমান, চৌহাট ইউনিয়নে পারভীন…

Read More

মানিকগঞ্জের সিংগাইরে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্ধ নিয়ে বাণিজ্য

১০অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):মানিকগঞ্জের সিংগাইরে ইউপি নির্বাচনে দলীয় প্রতিক বরাদ্ধের তালিকা প্রেরণে অনিয়ম, দূর্ণীতি ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও চান্দহর ইউপির বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন বাদলের বিরুদ্ধে বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় একজন আওয়ামী লীগের নেত্রী।অভিযোগে প্রকাশ- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন জেলা পরিষদের সদস্য ও স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাঃ শোভা রহমান। দলীয় প্রতীক পেতে তিনি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের কাছে প্রস্তাব করেন এবং তৃণমূল থেকে শোভার নাম প্রেরণ করবে বলেও আশ্বাস দেয়া হয়। পরে দলীয়…

Read More

সাভারে ভন্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারী ভন্ড কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় আনা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে বাড্ডা ভাটপাড়া এলাকায় এক গৃহবধূ সেকেন্দার আলী নামের এক ভণ্ড কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান। পরে ওই ভণ্ড কবিরাজ তাকে চিকিৎসা সেবা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই ভণ্ড কবিরাজের স্ত্রী ধর্ষণের ভিডিওটি ধারণ করেন। পরে ওই গৃহবধূ সকালে সাভার মডেল…

Read More

তুরাগে ট্রলারডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):রাজধানী ঢাকার আমিন বাজার এলাকার তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন সাতজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের…

Read More

বাংলাদেশ এখন শান্তিপ্রিয় দেশ :ত্রাণ প্রতিমন্ত্রী

৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করায় বাংলাদেশ এখন শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় ইডেন গার্ডেন নামের একটি পার্ক উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় বাংলাদেশে কোনো অপরাধীর ঠাই নেই উল্লেখ করে আরো বলেন, আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

সিলেটে মধ্যরাতে ভূকম্পন অনুভূত

৮ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):সিলেটে বৃহস্পতিবার মধ্যরাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ১২টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। হঠাৎই ভূকম্পনে সিলেটের বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে শুক্রবার সকাল পর্যন্ত ভূকম্পনে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ভূকম্পনটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনওয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে পূর্ব-দক্ষিণ-পূর্বদিকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৭৭ কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। এর আগে চলতি বছরের ২৯ মে এক দিনে সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ছয় দফা…

Read More

রিহ্যাব বাংলাদেশের কার্যালয়ে বিনামূল্যে কৃত্রিম পা প্রদান

স্টাফ রিপোর্টার(বিবিনিউজ ):সম্প্রতি রিহ্যাব বাংলাদেশ ও রোটারী ইন্টারন্যাশনাল আড়ং ঢাকা ,ডিস্টঃ৩২৮১- এর সৌজন্যে ১ জন পা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল আড়ং ঢাকা এর তানজিনা আহম্মেদ (প্রেসিডেন্ট),এএফএম ফেরদৌসুল আলম (প্রেসিডেন্ট),ডাঃ শরিফ হাসান (প্রেসিডেন্ট),মোঃ হাসিবুর রহমান হাবিব (ব্যাবস্থাপনা পরিচালক ),এছাড়াও উপস্থিত ছিলেন রিহ্যাাব বাংলাদেশ এর চেয়ারম্যান কানিজ ফাহমিদা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ কামাল প্রমূখ।

Read More

দুর্গা উৎসবকে সামনে রেখে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা কারিগররা

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাকারিগররা। এ সময়ে দম নেওয়ার ফুরসত নেই কারিগরদের। এখন চলছে কাদামাটির দিয়ে প্রতিমার তৈরী। তার পর প্রতিমাতে পড়বে রংতুলির আঁচড়। করোনা মহামারিতে গত বছর দুর্গা প্রতিমার কারিগদের হাতে কাজ কম ছিল । এ বছর সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রায় তিন শতাধিক মন্ডপে দুর্গাপূজা হবে বলে জানা গেছে। এ…

Read More

মিছিলে মিছিলে মুখরিত ধামরাই

০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাই আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে মিছিলে মিছিলে মুখরিত করে তুলে নেতাকর্মীরা। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১৬টি ইউনিয়ন থেকে বিভিন্ন চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এ অনুষ্ঠানে যোগ দেন। ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। এসময় মাঠটিতে ব্যাপক লোকের সমাগম ঘটে। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র গোলাম কবিরসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।জানা…

Read More

বাংলাদেশের ৮০% প্রবীণ অসংক্রামক রোগে ভুগছেন

০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): বাংলাদেশের প্রবীণদের (৬০ বছর বা তদূর্ধ্ব) ৮০ শতাংশই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) ও বিষণ্নতার মতো অসংক্রামক রোগে ভুগছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১’ উপলক্ষে শুক্রবার আয়োজিত এক ওয়েবিনারে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। আইসিডিডিআরবির বিজ্ঞানী ও ইনিশিয়েটিভ ফর ননকমিউনিকেবল ডিজিজেসের প্রধান আলিয়া নাহিদ গবেষণার ফলাফল উপস্থাপন করেন। ‘দ্য গ্লোবাল হেলথ নেটওয়ার্ক এশিয়া’ এবং ‘ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যাটফর্ম বাংলাদেশ’ এই ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘লিঙ্কিং ইউথ টু দ্য ওয়াইজ ফর ডিজিটাল ইকুইটি…

Read More