১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী ৪০০ বছরের বানর প্রায় বিলুপ্তির পথে। এক সময় ধামরাই ছিল বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত। বর্তমানে খাদ্য সংকটে রয়েছে বানরগুলো। খাবার না পেয়ে এখন তারা এলাকার মানুষের বাড়িতে হানা দিচ্ছে। দর্শনার্থীর হাতে কিছু দেখলেই খাবার মনে করে বানরগুলো দল বেধে নিচে নেমে আসে, মনে হয় যেন আগত ব্যক্তি তাদের অনেক দিনের চেনা। ১৬০৪ সালে এই এলাকায় বানরগুলোর আবির্ভাব ঘটে বলে জানা যায়। খাবার সংকট, বসবাস ও বিচরণের অনুকূল পরিবেশ না থাকায় দিন দিন কমে যাচ্ছে বানরের সংখ্যা। কালের বিবর্তনে গাছপালা কেটে তৈরি করা…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভােরের আশুলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন
১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):সাভার উপজেলার আশুলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া পলমল গার্মেন্টসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার বেলা দুইটার দিকে নিহত ব্যক্তির খালা বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। নিহত ওই যুবকের নাম মো. রমজান মিয়া (১৯)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ মির্জানগরের মো. চান মিয়ার ছেলে। রমজান জামগড়ার শিমুলতলা এলাকায় একটি আসবাবের দোকানে কাজ করতেন। আশুলিয়া থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সকালে রমজান মিয়া কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে…
Read Moreধামরাইয়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে দুইটি নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাতে বালু উত্তোলন করে যাচ্ছে প্রভাবশালীরা।বালু খেকোদের কাছে যেন প্রশাসন নিরুপায় হয়ে পড়েছে। প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী। এলাকাবাসী জানায়,ধামরাইর ঐহিত্যবাহী বংশী ও গাজী খালি নদীতে অবৈধ ভাবে শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করে যাচ্ছেন নাহিদ মিয়া নামের এক ব্যক্তি। অবৈধ ভাবে দুটি নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদীর দু’পাশে বাড়ি ঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়ে…
Read Moreসাভারে খালের পানিতে পড়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভারে খালের পানিতে পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের পঞ্চবটী খালে এ ঘটনা ঘটে। নিহত গার্মেন্টস শ্রমিকের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার প্রামনিকোন্ডা বাজার এলাকায়। তিনি সাভারের খাগান এলাকায় কাজল গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন। আশুলিয়া নৌ-পুলিশ জানায়, সকালে ওই ব্যক্তি পঞ্চবটী এলাকায় খালে নামেন মাছ ধরার জন্য। এসময় সে খালের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা আশুলিয়া নৌ পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার…
Read Moreধামরাইয়ে সরকারি গাছ কাটায় এনজিও’র বিরুদ্ধে মামলা
২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বেসরকারি সংস্থা সজাগের পরিচালকসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলা বন কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন বাদী হয়ে মামলা করেন। অভিযুক্তরা হলেন, বেসরকারি সংস্থা (সজাগ) -এর পরিচালক আব্দুল মতিন (৬২), ম্যানেজার মো. মাসুদুর রহমান মাসুদ (৫০), গাছের ক্রেতা মো. হানীফ আলী বেপারী (৩০) ও সধু বেপারী (৬০)। অভিযোগ সূত্রে জানা যায়, বন বিভাগের কোনো অনুমতি ছাড়াই সজাগ (এনজিও) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের চাপিল এলাকা থেকে নওগাঁও পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার দুই পাশের…
Read Moreসাভারে টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ
২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারে মুখে বিষ ঢেলে জোর পূর্বক এক টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ পাঁচ যুবকের বিরুদ্ধে। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । নিহত টাইলস মিস্ত্রির নাম ওয়ালিদ (৩৫) তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। পুলিশ বলছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে স্ত্রী নিশুকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন ওয়ালিদ মিয়া। পরে গত ১৮ সেপ্টেম্বর ওয়ালিদ মিয়াকে কৌশলে একটি গোলাপ বাগানে নিয়ে স্ত্রী নিশুসহ পাঁচ যুবক জোর পূর্বক তাকে ধরে মারধর করে তার মুখে বিষ ঢেলে…
Read Moreসাভারে পৃথক দূর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শাহ আলম (৪২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী নবী দেওয়ানের বাড়ির ছাঁদে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পাবনা জেলার সুজানগর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায় , নিহত শাহ আলম বাগানবাড়ির আব্দুল হালিমের বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাঁদের উপর থাকা ৩৬ হাজার মেগাওয়াটে ভোল্টেজের তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পিএমকে হাসপাতালে…
Read Moreসুবিধাবঞ্চিত দুটি পরিবারের পাশে জাবির শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় সুবিধাবঞ্চিত দুটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। এসময় সাভারের পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. সেলিম মিয়াকে সবজি বিক্রির জন্য একটি ভ্যান ও সবজি এবং গকুলনগর এলাকার কর্মহীন বৃদ্ধা হামিদা বানুকে মুরগি ও মুরগি পালনে প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়া তাদের পরিবারের সব খরচ বহন করার দায়িত্ব নেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন…
Read Moreঅবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): এলাকাবাসি ও জনগণের চলাচলের একমাত্র সরকারি রেকর্ডকৃত ২০ ফুট প্রসস্ত রাস্তা দখলকারীর হাত থেকে মুক্তকরণ ও অবৈধ স্থাপণা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন আশুলিয়ার বাইপাইলস্থ এলাকাবাসী। এলাকাবাসির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: ফিরোজ কবির আকাশ। লিখিত বক্তব্যে তিনি জানান, বাইপাইল এলাকার তিনি সহ ইঞ্জিনিয়ার মো: রুহুল আমিন, মিসেস সালমা নাসরিন, ডা. রেহানা নাসরিন, মিসেস রুবানা নাসরিন, আর্কিটেক মো: নাফিজুর রহমান, প্রফেসর মেরিনা নাসরিন ও আছিয়া নাসরিন আশুলিয়ার বাইপাইলস্থ বুড়ির বাজার…
Read Moreসাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ২০২৬ সালের জুন মাসে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এতে ব্যয় হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা,ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (DAEEP) নির্মাণ প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইল বোরিং উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।২৫ সেপ্টেম্বর তুরাগ থানার ধউর এলাকায় সবুজ নিশান উড়িয়ে পাইল বোরিং এর শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে এ প্রকল্পের জন্য লোন চুক্তি সম্পন্ন হবে। আমাদের আর্থিক কোন সমস্যা নেই।তিনি আরও বলেন, আগামী বছর আমরা চট্টগ্রামে নির্মীয়মাণ কর্ণফুলী টানেলের ৭০ শতাংশ…
Read More