মাস্ক ছাড়া ঢুকতে মানা, ট্রেনে অর্ধেক আসনে যাচ্ছেন যাত্রীরা

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। মুখে মাস্ক নেই, এমন ক্রেতার কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনকি টিকিট থাকলেও মাস্ক না থাকলে স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়াআজ শনিবার সকাল ১০টা থেকে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করে এ চিত্র দেখা গেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে।দেশে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণরোধে গত সোমবার সার্বিকভাবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরদিন মঙ্গলবার আজ থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, স্টেশনে ঢুকতেই…

Read More

সাভারে জামানত হারাচ্ছেন ২৭ জন চেয়ারম্যান প্রার্থী

৮ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :আশানুরূপ ভোট না পাওয়ায় সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ২৭ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ৫ম ধাপের ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়েছেন মোট ৫৩ জন প্রার্থী। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ প্রার্থীসহ ২৭ জনই হারাচ্ছেন জামানত। তাদের মধ্যে উপজেলার বিরুলিয়া ও শিমুলিয়া ইউনিয়নে…

Read More

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):এক আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্যসহ ৪ জন। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসামের কালিয়াচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তাঁর স্ত্রী পারুল বেগম (৪০), মেয়ে জান্নাতুল মাওয়া (১) ও শাশুড়ি গোলাপ নাহার (৭০)। তাঁরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। সড়ক দুর্ঘটনায় তাঁদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহারের ভাতিজা মীর হোসেন। পুলিশ ও বাহারের পারিবারিক সূত্র জানায়, আজ ভোরে চাচাশ্বশুরের জানাজায়…

Read More

সাভারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা

৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): আগামীকালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। ভোর রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর ও কাকাবর এলাকায় এঘটনা ঘটে। নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর রাতে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনের সামাইর ও কাকাবর এলাকায় দুটি নির্বাচনী ক্যাম্প ও একটি নৌকা আগুন দিয়ে…

Read More

জাবিতে রিকশা উল্টে ছাত্রীর মাথায় জখম

৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি ব্যাটারিচালিত রিকশার মধ্যে সংঘর্ষে এক ছাত্রীর মাথার খুলিতে গুরুতর জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম পূজা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশমাইলের দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তাঁর রিকশাকে ধাক্কা দেয়। এতে পূজার রিকশাটি উল্টে যায়।…

Read More

আশুলিয়ায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর

স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): আশুলিয়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবিএম আজাহারুল ইসলাম সুরুজের নির্বাচনী অফিসে এই অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কলতাসূতি এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস থেকে কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে চলে যান। এসময় অফিসে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিজস্ব পানির উৎস…

Read More

স্কুলের আশে-পাশের দোকানে সিগারেট বিক্রি করতে পারবে না

শেখ আজাদ,৩১ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভার পৌর ব্যাংক কলোনি এলাকা ঐতিহ্যবাহী ব্যাংক কলোনী বাড়ির মালিকপক্ষগনের সমন্বয়ে গঠিত একতা নাগরিক কমিটি (এনাক)’র উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি। সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন,সুন্দর একটি শহর করার পরিকল্পনা রয়েছে,ময়লা আবর্জনা ফেলার স্থান না থাকায় পৌরসভার একটি বিরাট সমস্যা ২০০ মেট্রিকটন ময়লা ফেলতে হয় এই পৌরসভায় থেকে।পৌরসভার জায়গায় ময়লা ফেলতে ২০ বিঘা জমি কিনার কথা বলেছেন তিনি। সকলকে ময়লা আবর্জনা যত্রযত্র না ফেলার আহবান করেছেন তিনি।তিনি…

Read More

ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল পরীক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক পরীক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধামরাই থানার এসআই মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে বড়চন্দ্রাইল গ্রামে তার নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। নিহত রাশেদুলের বাড়ি ধামরাই কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞানে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।এই বিষয়ে ক্লাসমেট মো. আকাশ বলেন, রাশেদুল…

Read More

সাভারে মাম ফুল চাষ করে স্বাবলম্বী চাষীরা

স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভারে প্রথম বারের মত চায়না জাতীয় মাম ফুলের চাষ হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে প্রথম বারের মত মাম ফুল চাষ করেছেন ফুল চাষীরা। মাম ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন চাষীরা। বাজারে মাম ফুলের চাহিদাও রয়েছে বেশ। গাছ রোপনের কয়েক মাসের মধ্যেই ফুল ধরে গাছে। বাজারে প্রতি পিচ মাম ফুল তিন থেকে চার টাকা পিচ বিক্রি হচ্ছে। এখন ফুল বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষীরা। এ উপজেলায় মাম ফুল চাষে সফলতা পেয়েছেন অনেক ফুল চাষী। খরচ বাদে ফুল বিক্রি করে চাষীদের মাসিক আয় অনেক…

Read More

সমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষা কেন বারবার স্থগিত হচ্ছে

২৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার পর দুবার স্থগিত করল অধিদপ্তর। ২০১৯ সালে একবার স্থগিত করা হয়েছিল। সবশেষ গত বৃহস্পতিবার পরীক্ষার ঠিক আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে স্থগিত করা হয় এ পরীক্ষা। সাধারণত কোনো অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পরীক্ষা স্থগিত করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের খুদে বার্তায় তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার্থীদের কোনো খুদে বার্তা দেয়নি। শুধু পরীক্ষার আগের দিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা স্থগিতের তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করে তা প্রচারের…

Read More