২ সেপ্টেম্বর ২০২২(বিবিনিইজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালের মতো আবার আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি শুরু করছে।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের সঙ্গে হামলা-মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেন। আমরা আশঙ্কা করছি ২০১৩-১৪ তে তারা যেভাবে আগুন, সন্ত্রাস, বোমাবাজি করেছিল, সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা যখনই রাজপথে আসে, তখন আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য নিজেরাই…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে:বেনজীর আহমেদ
স্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ২০২২(বিবিনিইজ): বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সমস্যা সমাধান দ্রুত করা হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগ প্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। আজ সকালে ঢাকার সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ এসময় আরও বলেন,পুলিশ বাহিনী জনগণের বন্ধু সব সময় দেশের কল্যাণে পুলিশ কাজ করে দিন রাত মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বাহিনীটি জানিয়ে তিনি আরও বলেন,পুলিশ বাহিনীকে দ্রুত আরও নতুন করে সংস্কার করা হবে এবং আন্দোলনের…
Read Moreচা শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ ১৭০ টাকা
২৮ আগস্ট ২০২২(বিবিনিইজ): চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং তাদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধা আনুপাতিক হারে বাড়ানো হবে।শনিবার সন্ধ্যায় চা বাগান মালিকদের সাথে বৈঠক থেকে বের হয়ে এই তথ্য প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষে দৈনিক মজুরি নির্ধারণ করেছেন।তিনি আরো জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ারও অনুরোধ জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন।চা বাগান মালিক সমিতির সভাপতি শাহ আলমের নেতৃত্বে প্রতিনিধিদলে ১৩টি চা বাগানের মালিকেরা উপস্থিত ছিলেন।মূখ্য সচিব বলেন, ‘সব কিছু আলোচনা করে যা হয়েছে…
Read Moreজাবিতে আবাসিক হলের পাশে গাছ কেটে ভবন নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন
২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে স্পোর্টস কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ওই হলের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রশাসনিক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। ২০১৮ সালের শেষ দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ দিকে মীর মশাররফ হোসেন হলের পাশে ছয়তলাবিশিষ্ট স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য হলের পাশে…
Read Moreসাভারে এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারে দিনমজুর এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই অটোরিকসা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অটোরিকসা চালকের নাম ডালিম হোসেন (৩৪),তিনি চাইরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আহত ওই অটোরিকসা চালক জানায়,রাতে নলাগড়িয়া এলাকা দিয়ে অটোরিকসায় যাত্রী নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন সন্ত্রাসী আগে থেকে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন। এসময়…
Read Moreসাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই
২৪ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন। পরবর্তীকালে তিনি তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ…
Read Moreশ্রীমঙ্গলে মহাসড়ক অবরোধ করে চা-শ্রমিকদের বিক্ষোভ
২৪ আগস্ট ২০২২(বিবিনিইজ):দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান ধর্মঘটের ১২তম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকেরা। আজ বুধবার বেলা তিনটা থেকে উপজেলার সাতগাঁও চা–বাগানের চা কারখানার সামনের মহাসড়কে তাঁরা অবস্থান নেন। কর্মসূচিতে সাতগাঁও, দিনারপুর, মির্জাপুর, বৈলাছড়া, বৌলাশী, ক্লোনেল, সাইফ, ইছামতি, মাকড়িছড়াসহ বিভিন্ন চা–বাগানের হাজারের বেশি শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। আজ শ্রীমঙ্গলের ৩৯টি চা–বাগানে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকেরা। সকালে জেরিন চা–বাগানে কাজ শুরু হলেও পরে তাঁরা কাজ বন্ধ করে ফিরে যান। বেলা একটার…
Read Moreদেশে প্রতিদিন শতাধিক মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী
২৪ আগস্ট ২০২২(বিবিনিইজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রতিবছর যক্ষ্মায় প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সে হিসাবে দিনে শতাধিক মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন। পরিস্থিতির উন্নয়নে চিকিৎসার আওতা বাড়ানোর পাশাপাশি সচেতনতার ওপর জোর দিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে কমিউনিটির ভূমিকা, মানুষের অধিকার ও লিঙ্গবৈষম্য দূর করা’ নিয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বলা হয়, দেশে প্রতিবছর তিন লাখের বেশি মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন। যক্ষ্মায় মৃত্যু ও সংক্রমণ কমাতে হলে চিকিৎসা ও…
Read Moreবিএনপির উদ্দেশ্য ক্ষমতায় আসা নয়, তারা বাংলাদেশকে ধংস করতে চায়: শামীম ওসমান
২৩ আগস্ট ২০২২(বিবিনিউজ):বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় আসা নয়, তারা বাংলাদেশকে ধংস করতে চায়। এমন মন্তব্য করেছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গোদনাইল ইউনিয়নের চৌধুরিবাড়ি এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় তিনি এই মন্তব্য করেন। শামীম ওসমান বলেন, বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তবে এবার ক্ষমতায় আসা তাদের উদ্দেশ্য নয়। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করে ধংস করতে চায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে বাংলাদেশ আর বসবাসের যোগ্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষার জন্য আওয়ামীগ ও…
Read Moreআশুলিয়ায় নিখোঁজের ১৬ দিন পার হলেও সন্ধান মেলেনি সোহানের
স্টাফ রিপোর্টার,২৩ আগস্ট ২০২২(বিবিনিউজ):আশুলিয়ায় নিখোঁজ হওয়ার ১৬ দিন হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি স্কুল শিক্ষার্থী মোঃ সোহানের (১৩)। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও একমাত্র সন্তানের খোঁজ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার বাবা-মা। সোহানকে ফিরে পেতে গত সোমবার (৮ই আগষ্ট) আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৭৫১) করেছেন নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।সোহান সুমন প্রামাণিকের একমাত্র ছেলে। সে আশুলিয়ার বাংলাবাজার ইটখোলা এলাকার বর্ন পরিচয় স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নওগাঁ জেলার রাণিনগর থানার খাজুরপাড়া এলাকায় তাদের গ্রামের বাড়ি। আশুলিয়ার বাংলাবাজার ইটখোলা এলাকায় আব্দুস সাত্তারের ভাড়া বাড়ীতে থেকে পোশাক কারখানায় তার বাবা-মা চাকরি করেন।সোহানের বাবা…
Read More