১৬ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচনের চিন্তাভাবনা করেন।গণঅধিকার পরিষদ শ্রীপুর শাখার আয়োজনে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গণতন্ত্র ন্যায় বিচার জাতীয় স্বার্থ গণঅভ্যূত্থানে নিহতদের বিনম্র শ্রদ্ধা আহতদের প্রতি সমবেদনা পথসভায় অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে মনির মোল্লার সঞ্চালনায় ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ছাত্রজনতার আন্দোলনের ফল ভোগ করতে যাঁরা বিভিন্ন ভাবে বিচারপতি ডিসি এসপি নিয়োগ দিতে প্রতিযোগিতায় নেমেছেন, আপনারা…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
পরিবেশ উপদেষ্টার বিশেষ নির্দেশে বিএফআইডিসির ১৫৫ একর জমি উদ্ধার
১৬ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) জবরদখল করে রাখা ১৫৫.০৯ একর জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১.৫০ একর, দাঁতমারা রাবার বাগানের ০.১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে। এছাড়াও, সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩.৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে। এরআগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও…
Read Moreচাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কফিল উদ্দিন
স্টাফ রিপোর্টার,১৬অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বাংলাদেশ আন্তাঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কোন কর্মকর্তা বা শ্রমিক চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ কফিল উদ্দিন। সাভারের আমিনবাজার এলাকায় ট্রাক চালক ইউনিয়নের কর্মকর্তা ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি কফিল উদ্দিন এসময় আরও বলেন,মহাসড়কে দূর্ঘটনা রোধে তারা কাজ করবেন নিয়ম ভাবে গাড়ি চালাতে হবে যাতে করে সড়কে কোন যানজট সৃষ্টি না হয় অদক্ষ চালক ও হেলপারদের আরও…
Read Moreহবিগঞ্জে ক্যানসার প্রতিরোধে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের ক্যাম্পেইন অনুষ্ঠিত
১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): হবিগঞ্জ জেলায় আজ নারীদের জরায়ু ক্যানসার প্রতিরোধ সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে এ ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: নুরুল হক। বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য অফিসার ডা: মো: কলিম উল্লা, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ মো: সানজিদ জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন প্রমুখ।সভায় জানান হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৮ দিন ব্যাপী জেলায় স্কুলে কিশোরীদের জরায়ু প্রতিরোধে টিকা প্রধান করা হবে।জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৯১৬…
Read Moreশিক্ষার্থী হত্যার মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শওকত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রাম থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।শওকত হোসেন তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাভার উপজেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।শওকত হোসেনের বিরুদ্ধে ১৯ আগস্ট শিক্ষার্থী সাজ্জাদ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় সাভার মডেল থানায়।
Read Moreসাভারে শুরু হলো মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গঠন করার লক্ষে সাভারে শুরু হলো মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট খেলা। সোমবার উপজেলার হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মরহুম ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। আজকের খেলায় অংশ গ্রহণ করেন আমিনবাজার একাদশ বনাম বলিয়ারপুর বিকে স্পোর্টিং ক্লাব। ম্যাস ব্যাপি এ খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করবেন। খেলায় মুল আকর্ষণ ছিলো খোল কিপারের ছোট ঘর। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।এসময় বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ সরকার,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ…
Read Moreবিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর
স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দির। বুধবার বিকাল ৩ টায় জামিন শুনানির পর অসুস্থ্য বিবেচনায় তিনি এই আদেশ দেন। তবে শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেন নি। এর আগে সকালে জামিন শুনানির সময় বিএনপিপন্থি আইনজীবীরা শুনানী বর্জন করে চলে যান।এমএ মান্নানের পক্ষে আইনজীবী অ্যাড. আব্দুল হামিদ বলেন, সুনামগঞ্জে হওয়া একটি মামলায় এমএ মান্নান ২১ দিন ধরে জেল হাজতে রয়েছেন। তিনি বয়োজ্যষ্ঠ অসুস্থ্য মানুষ। চলাফেরাতে করতে অক্ষম। বিভিন্ন রোগে আক্রান্ত। হুইল চেয়ারে চলাফেরা করেন। মানসিকভাবেও…
Read Moreআশুলিয়ায় অগ্নিকান্ডে একটি শ্রমিক কলোনীর ২২ কক্ষ ভস্মিভুত
স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):শিল্পাঞ্চল আশুলিয়ায় অগ্নিকান্ডে একটি শ্রমিক কলোনীর ২২ কক্ষ ভস্মিভুত হয়েছে। আগুনে কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী কলোনী মালিকের। এ ঘটনায় ওই শ্রমিক কলোনীর ২২ টি পরিবার নি:স্ব হয়ে গেছে।মঙ্গলবার আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকায় ওই কলোনীতে এ আগুন লাগার ঘটনা ঘটে। জয়নাল আবেদীনের মালিকানাধীন কলোনীতে আগুনের এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ শ্রমিক কলোনী ভাড়াটিয়া সুমন, আফজাল, পাপিয়া, আবু সুফিয়ান সহ অন্যান্যরা জানান, গতকাল বিকেলে ওই কলোনীর দক্ষিণ-পূর্ব কর্ণারের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের…
Read Moreসাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে ১ কলেজ ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের কয়েক ঘন্টা পর তার লাশ সাভার ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ পুকুর থেকে উদ্ধার করে।মঙ্গলবার বিকেলে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। পরে সাতার তযোগিতার সময় সাভার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ নেওয়াজ তুসীন পানির নীচে তলিয়ে যায়।এ ঘটনার প্রায় কয়েক ঘন্টা পর সাভার ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল নিখোঁজ ছাত্র তুসীনের মরদেহ উদ্ধার করে।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার…
Read Moreসাভারে দেশীয় মদ ও ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার ,৮ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): সাভারে ৭৫০ কার্টুন বোতলজাতকৃত দেশীয় মদ ও ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।রাতে র্যাব-৩ ,সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তিনজনকে আটক করে।আটককৃতরা হলেন -আবদীন আলী (৫৮),বিশু রহমান (৩৭) ও আলিম (২১)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাবে বলে র্যাবের কাছে খবর আসে । তখন র্যাব-৩ এর একটি অভিযানিক…
Read More