স্টাফ রিপোর্টার , ২০ মে ২০২৫(বিবিনিউজ): বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নের্তৃত্বে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা বলেন, তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের যে কর্মসূচি তা দেশব্যাপী চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মুখ উজ্জল সহ অন্যন্য অবদান রাখছেন:বিচারপতি খিজির আহমেদ
স্টাফ রিপোর্টার , ১৭ মে ২০২৫(বিবিনিউজ):আন্তর্জাতিক আইনের উচ্চ শিক্ষায় বেসরকারী ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মুখ উজ্জলসহ অন্যন্য অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সুপ্রীম কোর্ট ,হাই কোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মনরো ই.প্রাইস মিডিয়া ল.ও বিশ^কাপ মুট খ্যাত ফিলিপ সি.জেসাপ ইন্টারন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগীতায় সাফল্যের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে সুপ্রীম কোর্ট ,হাই কোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এসময় আরও বলেন,এখন দেশের বেসরকারী বিশ^বিদ্যালয় গুলোতে অনেক ভালো পড়াশুনা করে শিক্ষার্থী উন্নত জিবন…
Read Moreসাভারের ধামরাইয়ের ডিজিটাল ভূমি জরিপ পাইলট প্রকল্পের কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার,১৩ মে ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশে ডিজিটাল ভূমি জরিপ পাইলট প্রকল্পের ৬টি জেলার মধ্যে ঢাকার ধামরাইয়ের কার্যক্রম উদ্বোধনী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,মেম্বার,ইউপি প্রশাসনিক কর্মকর্তা,ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের নিয়ে দিন ব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা পরিষদ হল রুমে এর কার্যক্রম সম্পন ্হয়।সভায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইদুর রহমান , ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোমিনুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ইডিইউএনএস প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাসুর…
Read Moreঢাকার ধামরাইয়ে চার অপহরণকারী আটক
স্টাফ রিপোর্টার,১১মে ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অপহরণ করে মুক্তিপণ চাওয়ায় চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের চাউনা আঞ্চলিক সড়ক থেকে চার অপহরণকারীকে আটক করা হয়। আটক চার অপহরণকারী হলো জয়নাল,মোশারফ,মেহেদী হাসান ও আব্দুল আজিজ।পুলিশ জানায়,সকালে আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ডে বগুড়া যাওয়ার জন্য দাড়িয়ে ছিলেন রফিকুল ইসলাম ও টুটুল মিয়া। পরে একটি প্রাইভেট কার তাদের সামনে এসে থামে। এসময় প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা তারা কোথায় যাবেন জানতে চান। এসময় তারা দুই জন বগুড়া যাবেন বলে জানালে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা তাদেরকে কম ভাড়ায় নিয়ে যাওয়ার জন্য উঠান। এসময় প্রাইভেট কারটি…
Read Moreঢাকার ধামরাইয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৬ মে, ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে দশ বছরের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে ধামরাইর রোয়াইল ইউনিয়নের খরারচর থেকে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায়,গতকাল রাতে ধামরাইর খরারচর এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসায় দশ বছরের ওই শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন মাদ্রাসার শিক্ষক জুবায়ের আহমেদ। পরে রাতেই ওই শিক্ষার্থী নিজ বাসায় ফিরে বলাৎকারের বিষয়টি তার মাকে বললে রাতেই ভুক্তভোগীর পরিবার ধামরাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খরারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।অভিযুক্তকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার…
Read Moreআগামীকাল রানা প্লাজা ধসের ১ যুগ পূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বালনের মধ্যে দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ
স্টাফ রিপোর্টার,২৩ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):সাভার রানা প্লাজা ধসের ১২ বছরপূর্তি উপলক্ষে আজ বুধবার সন্ধায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে রানা প্লাজা ট্রাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করলেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় সাভারের রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এসময় নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজার ট্রাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন…
Read Moreসাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ গ্রেপ্তার ১
২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): সাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘরের ওয়ার্ডরোবের একটি ড্রয়ার থেকে চারটি শটগানের গুলি, একটি ৯ এমএম পিস্তলের গুলি ও একটি চায়নিজ রাইফেলের গুলিসহ মোট ছয়টি গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ইমাম হোসেন ওই এলাকার মো. মিজানুর রহমানের…
Read Moreসাভারে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১৮ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): সাভারে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত ৩ মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহি চলন্তবাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে ব্যাংক টাউন এলাকায় চেক পোষ্ট কার্যক্রম শুরু করা হয়। সেই চেকপোস্টে রাজধানী…
Read Moreআশুলিয়ায় খোলা ড্রেনে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার রাত নয়টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর…
Read Moreসাভার ও ধামরাইয়ের ইউএনও এবং শিল্পীরা এলাকাবাসীকে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন
স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঢাকার সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসারদের আয়োজনের ২ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে মাতিয়া তুললেন। বৈশাখী অন্যান্য কর্মসূচীর পর সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে পৃথক পৃথক বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে হাজার হাজার এলাকার দর্শককে গান গিয়ে, স্থানীয় এবং জাতীয় শিল্পীদের মাধ্যমে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন। সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার নিজেও গান গেয়ে শুনালেন। উভয় অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে উপভোগ করলেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More