ঢাকার ধামরাইয়ে চার অপহরণকারী আটক


স্টাফ রিপোর্টার,১১মে ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অপহরণ করে মুক্তিপণ চাওয়ায় চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের চাউনা আঞ্চলিক সড়ক থেকে চার অপহরণকারীকে আটক করা হয়। আটক চার অপহরণকারী হলো জয়নাল,মোশারফ,মেহেদী হাসান ও আব্দুল আজিজ।
পুলিশ জানায়,সকালে আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ডে বগুড়া যাওয়ার জন্য দাড়িয়ে ছিলেন রফিকুল ইসলাম ও টুটুল মিয়া। পরে একটি প্রাইভেট কার তাদের সামনে এসে থামে। এসময় প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা তারা কোথায় যাবেন জানতে চান। এসময় তারা দুই জন বগুড়া যাবেন বলে জানালে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা তাদেরকে কম ভাড়ায় নিয়ে যাওয়ার জন্য উঠান। এসময় প্রাইভেট কারটি ধামরাইর চাউনা আঞ্চলিক সড়কে পৌছলে যাত্রীবেশী অপহরণকারীরা তাদের দু’জনকে হাত পা ও মুখ বেধে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তাদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে আরও টাকা দাবি করেন তারা। পরে প্রাইভেট কারে ধস্তাধস্তির এক পর্যায়ে অপহরণকারী তাদের দু’জনকে চলন্ত প্রাইভেট কার থেকে ফেলে দেওয়ার সময় তারা চিৎকার করলে আশেপাশের লোকজন প্রাইভেটকার সহ চার অপহরণকারীকে আটক করে ব্যাপক গণপিটুনি দেয়। এসময় তারা প্রাইভেট কারটিও ভেঙে ফেলেন। পরে চার অপহরণকারীকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment