বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার,১৫ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ পরিষদ সম্পাদক ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ায় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের ২৯ তম ব্যাচের অরিয়েন্টেশন উদ্বোধন শেষে তিনি একথা জানান। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে । একাদশ শ্রেণির ২৫_২৬ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এতে। এ সময় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় উভয় দিকে যানবাহন একই লেনে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর ও এক তরুণ নিহত হন। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে…

Read More

কারচুপিসহ নানা অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের

১১ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ ছাত্রদল মনোনীত অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বৈশাখী বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। ভোটার লিস্টে ভোটারদের ছবি নেই। ২১ নং হলে মব সৃষ্টি করা হয়। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীকে গায়ে হাত তোলা…

Read More

সাভারে ব্র্যান্ডের নকল আইসক্রিম কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ জনের কারাদণ্ড

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার,৪সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ): সাভারে দীর্ঘদিন থেকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলার ভ্রাম্যমান আদালত হাকিম। ৩ সেপ্টেম্বার বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো কারখানা নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, কোন অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ধরনের মানহীন আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ।কারখানাটিতে লাভেলো ব্র্যান্ডের…

Read More

সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার,৪সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার কলেজের ঈদগাহ মাঠ তারাপুরে এই সভা অনুষ্ঠিত হয়‌। এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন , আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক…

Read More

ডাচ্-বাংলা ব্যাংকের সাভার শাখা স্থানান্তরের কার্ষক্রম নতুন ভবনে শুরু

শেখ বাশার ,১ সেপ্টেম্বর ২০২৫ (বিবিনিউজ):সারাদেশে ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির ব্রাঞ্চ রয়েছে ২৪০,সাব- ব্র্যাঞ্চ আছে ৫০০,এজেন্ট ব্যাংকিং শাখা আছে সাড়ে ৬ হাজার,ফার্স্ট ট্র্যাক রয়েছে ১৫০০,এটিএম বুথ অনেক,মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংককিং এরিয়া অফিস ৭৭ এবং রকেট এজেন্ট রয়েছে ২ লাখ বলে ঢাকার সাভার বাজার রোড শাখার স্থানান্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানান প্রধান অতিথি ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি শাহ আলম পাটোয়ারী। তিনি আরো বলেন, এতো কিছু শুধু গ্রাহকদের সেবার জন্য। আমাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক,যার কারনে এ ব্যাংক দেশের সেরা ব্যাংক হিসেবে গ্রাহক সেবা প্রদান করে যাচ্ছে, এখন সকল গ্রাহকদে সেবা দেয়া হচ্ছে ভিসা…

Read More

সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২৮ আগস্ট ২০২৫(বিবিনিউজ): সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর রাতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়,ভোর রাতে ডাকাতির প্রস্তুতি কালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোহাগ মোল্ল্যা,সুজন মিয়া,চাঁন মিয়া,ইমরান হোসেন ও হৃদয়।এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল,একটি ষ্টীলের ধারালো চাপাতি,একটি লাল কসটেপ মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের…

Read More

উপজেলা ও থানা আনসার কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে: মহাপরিচালক

২৮ আগস্ট ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, উপজেলা ও থানা আনসার কোম্পানিকে ঢেলে সাজানো হচ্ছে। রাজধানীর ধানমন্ডির বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে বুধবার ঢাকা মেট্রোপলিটন আনসার দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, উপজেলা বা থানায় সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা দেয়া আনসার ও ভিডিপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ আনসার সদস্যের নিয়মিত প্রশিক্ষণ, সম্পৃক্ততা ও ধারাবাহিকতার অনুপস্থিতির কারণে আনসার কোম্পানি কাঠামো দুর্বল হয়ে পড়েছে। চলমান সংস্কারের আওতায় আনসারদের সুনির্দিষ্টভাবে সাজানো হচ্ছে। প্রশিক্ষণের…

Read More

সাভারে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):সাভারে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।পুলিশ জানায়,সাভারে চাঁদাবাজদের গ্রেপ্তারে সাঁড়াসি অভিযান পরিচালনা করছে সাভার মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে মুকুল নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ফুটপাতে সব দোকান থেকে চাঁদার টাকা তুলছিলেন। তাকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। পরে দুপুরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়।সাভার মডেল…

Read More

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় চুরির ঘটনায় চার শ্রমিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):সাভারে একটি তৈরি পোশাক কারখানায় প্যান্ট চুরির ঘটনায় চার শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাদেরকে কারখানার ভিতর থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।পুলিশ জানায়,প্রতিদিন সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল-মুসলিম গ্রুপের একে এম নীট ওয়্যার লিমিটেড কারখানার চার শ্রমিক ভাতের বাটিতে করে প্রতিদিন নতুন নতুন প্যান্ট চুরি করে নিয়ে যেতেন। পরে সেই প্যান্ট তারা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিতেন। পরে কারখানা কতৃপক্ষ প্যান্ট চুরি করার একটি ভিডিও দেখতে পান। পরে ওই চার শ্রমিককে…

Read More