সাভারে একটি তৈরি পোশাক কারখানায় চুরির ঘটনায় চার শ্রমিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):সাভারে একটি তৈরি পোশাক কারখানায় প্যান্ট চুরির ঘটনায় চার শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাদেরকে কারখানার ভিতর থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
পুলিশ জানায়,প্রতিদিন সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল-মুসলিম গ্রুপের একে এম নীট ওয়্যার লিমিটেড কারখানার চার শ্রমিক ভাতের বাটিতে করে প্রতিদিন নতুন নতুন প্যান্ট চুরি করে নিয়ে যেতেন। পরে সেই প্যান্ট তারা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিতেন। পরে কারখানা কতৃপক্ষ প্যান্ট চুরি করার একটি ভিডিও দেখতে পান। পরে ওই চার শ্রমিককে জিজ্ঞাসাবাদ করলে তারা প্যান্ট চুরির বিষয়টি স্বীকার করেন। পরে কারখানা কতৃপক্ষ চার শ্রমিককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত চার শ্রমিক হলো রংপুর জেলার আনারুল মিয়া রানা,নাটোর জেলার মোহাইমেনুল ইসলাম,কুষ্টিয়া জেলার রাজীব আলী,নওগাঁ জেলার সন্তষ বর্মন। তারা একে এম নীট ওয়্যার লিমিটেড গার্মেন্টেস এর বুড়িগঙ্গা ফ্লোরের ফিনিশিং বিভাগে কর্মরত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এসময় চুরি করা বেশ কিছু প্যান্ট উদ্ধার করেছেন। আল-মুসলিম গ্রুপের একে এম নীট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক বিভাগের ডিজিএম আবু রায়হান বলেন,এঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা কারখানা কতৃপক্ষ তদন্ত করছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,আটক চার শ্রমিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment