আতঙ্কে পাথরঘাটার ১৬ গ্রামের মানুষ

২৫ মে ২০২১(বিবিনিউজ ):ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনার পাথরঘাটার সাড়ে ২৩ কিলোমিটার বেড়িবাঁধে পানি ছুঁই ছুঁই করছে। যেকোনো সময় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও পূর্ণিমার জোয়ারের তোড়ে বেড়িবাঁধ উপচে ও ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়তে পারে। এতে জিনতলা, পদ্মা, রূহিতা, তাফালবাড়িয়া, পরিঘাটাসহ ওই বেড়িবাঁধ এলাকায় ১৬ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ আতঙ্কে রয়েছে। বিষখালী ও বলেশ্বর–তীরের ওই ১৬ গ্রামের মধ্যে ৬টি গ্রাম পাথরঘাটা সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত। জানতে চাইলে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘বছরের পর বছর ধরে বিষখালী ও বলেশ্বর–তীরের মানুষ জোয়ারের পানিতে নাকানিচুবানি খাচ্ছে। কিন্তু এ বেড়িবাঁধ নির্মাণের…

Read More

উদ্ধোধনের অপেক্ষায় দেশে প্রথম বারের মত দৃষ্টি নন্দন সাভারের মডেল মসজিদ

স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২১(বিবিনিউজ ): উদ্ধোধনের অপেক্ষায় দেশে প্রথম বারের মত দৃষ্টি নন্দন মডেল মসজিদ। সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এর মধ্যে সাভারেও এই দৃষ্টিনন্দন মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এর পাশে রাজালাখ ফার্ম এলাকায় কয়েক একর জায়গা নিয়ে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। যেখানে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের সামনে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে বাংলাদেশ সফরে আসা বিশে^র বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিতে আসলে মসজিদটি দেখে তাদেরও…

Read More

সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

২৩ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে অপর এক পোশাক শ্রমিককে আটক করেছে পুলিশ। রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় একটি পোশাক কারখানায় দীর্ঘ দিন ধরে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো নির্যাতনের শিকার ওই পোশাক শ্রমিক ও অভিযুক্ত পোশাক শ্রমিক জুয়েল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই পোশাক শ্রমিককে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন জুয়েল। এক পর্যায়ে গতকাল ওই পোশাক শ্রমিক জুয়েলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানালে ওই নারী পোশাক শ্রমিক…

Read More

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৪

২০ মে ২০২১(বিবিনিউজ):নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের উপজেলার পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- খুলনার খালিশপুর থানার ওয়াসিব হাসান, দৌলতপুর থানার তুহিন খান, কাঁঠালিয়া থানার তাসলিমা আক্তার, কাশদিয়া থানার অনিক, বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী, ফকিরহাট থানার রবিউল, গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন, চাঁদপুর জেলার আয়েশা আক্তার, পরমজাখান এলাকার তাসলিমা ও একই এলাকার ইয়াছিনসহ ১৪ জন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান…

Read More

সাভারে আম ও কাঁঠালের বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে এবার আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। আম ও কাঁঠাল বিক্রি ও পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। লাল মাটিতে বিভিন্ন জাতের আম ও কাঁঠাল সুস্বাদু হওয়ায় মানুষ বেশী দাম হলেও বাগান থেকে ফরমালিনমুক্ত এসব ফল কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা। জানাযায়,সাভার উপজেলার বিভিন্ন গ্রামে কয়েক’শ বাগানে বিভিন্ন জাতের আম চাষ করেছেন চাষীরা। এবার ঝড় বৃষ্টি কম হওয়ায় আমের গাছগুলোতে ব্যাপক আম ধরেছে। ইতিমধ্যে পাকা আম বিক্রি শুরু হয়েছে। আম চাষীরা আম বিক্রি করে ভালো দাম পাচ্ছেন বলেন বলে জানিয়েছেন আম চাষীরা। এছাড়া…

Read More

সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াভহ আগুন

স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেট ও বসতবাড়ি। ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ি ও ধামরাইর পাঠানটোলা মহল্লায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি মার্কেটে ভয়াভহ আগুন লাগে এসময় মুহুতের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে মার্কেটের দশটি দোকানপাট মালামালসহ পুরে যায়। আগুনে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।অপরদিকে ধামরাইর উপজেলার পাঠানটোলা মহল্লায় নুরজাহান নামের এক নারীর বাড়িতে ভয়াভহ আগুন লেগে পাঁচটি বসতবাড়ি পুরে গেছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ…

Read More

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার,১৭ মে ২০২১(বিবিনিউজ ): ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫জনকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুরের পর ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন ।ঘটনার পরপরই সাভার হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।

Read More

ধামরাইয়ে সরকারী ভাবে বিনামূল্যে ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার,১৭ মে ২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকায় সরকারী ভাবে বিনামূল্যে কৃষকদের ধান কাটা শুরু হয়েছে ।উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকায় প্রায় ১ শত ৫০ একর জমিতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে বোরো ধান রোপন সহ সার, বীজ দেওয়া হয়েছিল কৃষকদের । আজ সকাল থেকে দুইটি হারভেস্টার মেশিন দিয়ে সম্পন্ন সরকারী খরচে সেই রোপনকৃত ধান কেটে দেওয়া হচেছ । আর এই ধান কাটার উদ্ধোধন করেন উদ্ভিদ সংরক্ষণের পরিচালক কৃষিবিদ ড.মো: আবু সাইদ মিঞা , কৃষিবিদ বশির আহম্মদ সরকার, ও ধামরাই উপজেলা কৃষি…

Read More

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

১৬ মে ২০২১(বিবিনিউজ):মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।গতকাল শনিবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন কাওসার ব্যাপারী (৩৭), এসকেন্দার ব্যাপারী (৪০), মাহাবুব মাতবর (৩৮), ওবাদুল ব্যাপারী (৩৪), আরিফ ব্যাপারী (৩৪), নয়ন ব্যাপারী (৩২), ফয়সাল ব্যাপারী (৩৫), সুজন মৃধা (২৮) ও সজীব মাতবর (৩৩)। তাঁরা সবাই কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে কাওসার ব্যাপারী, এসকেন্দার ব্যাপারী, মাহাবুব মাতবর, ওবাদুল ব্যাপারী ও আরিফ ব্যাপারীকে আশঙ্কাজনক…

Read More

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহারে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ): ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। দুপুরে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজুলুর রহমান কামাল,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, জার্মান প্রবাসী মোরাদ বেপারী, আওয়ামীলীগ নেতা সোলাইমান বেপারী, শেখ শাহবুদ্দিন, মোস্তফা মোল্লা, মোসারফ হোসেন, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

Read More