স্টাফ রিপোর্টার,৯ জুন ২০২১(বিবিনিউজ ): সাভার ও আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের ব্যাংক টাউন,আশুলিয়ার জিরানী ও শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়,সকালে সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি পাঁচতলা বাড়ির কক্ষে এক নারীর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ ও জিরানীর মাজাররোড এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারের ভাকুর্তায় জমি দখলের চেষ্টা করায় গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার,৯ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের ভাকুর্তা এলাকায় ২০০ শতাংশ জমি দখল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৬ জন। তাদের বিরুদ্ধে জমির মালিক মোখলেছুর রহমান বাদি হয়ে সাভার মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। যা এই থানার ইতিহাসে এই অভিযোগে প্রথম মামলা।পুলিশ জানায়, ওই জমিতে ওয়েস্টার কনস্ট্রাকশনের শিপিং কোম্পানি পরিচালিত হয়ে আসছে। কিছুদিন যাবত মামুন, রাজিব, আমজাদ হোসেন, বিজয়, রফিকুল ইসলাম ও সেলিমসহ বেশ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালায়। তাদের নেপথ্যে রয়েছেন সাদিকুর রহমান বকুল নামে এক ব্যক্তি। যারা সবাই ঢাকার বাসিন্দা। গতকাল উল্লেখিত ব্যক্তিরা তুরাগ মৌজার ৬৩…
Read Moreসাভারের আশুলিয়ায় ২ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,৮ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দিসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।আশুলিয়ার বিশমাইল ও এনায়েতপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে একটি সবজি খেতে অজ্ঞাত চল্লিশ বছর বসয়ী এক যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবককে ঘাড় মটকিয়ে দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তাবন্দি করে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল…
Read Moreসাভারের আশুলিয়ায় ঝুটের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক ৩
স্টাফ রিপোর্টার,৮ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ঝুটের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো দুর্গাপুর এলাকার কাদের সরকার,জহির ও সাইফুল ইসলাম।পুলিশ বলছে,আশুলিয়ার আমতলা এলাকার চেইন এ্যারেলন্স কারখানায় ঝুটের ব্যবসা করে আসছিলো একরামুল নামের এক ব্যবসায়ী। পরে গেল বৃহস্পতিবার নতুন করে ওই গার্মেন্টস এর ঝুট ব্যবসা দখল করতে মরিয়া হয়ে ওঠেন দুর্গাপুর এলাকার মোহাম্মদ আলী ও কাদের সরকার। পরে বৃহস্পতিবার কারখানা থেকে ঝুটের গাড়ি বের করেন ব্যবসায়ী একরামুল। এসময় ঝুটের গাড়ি বের হওয়ার সাথে ঝুটের গাড়ির…
Read Moreআশুলিয়ায় নয়নজুলি খাল দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী
স্টাফ রিপোর্টার,৮ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় নয়নজুলি নামের একটি সরকারী খাল দখল করে বিভিন্ন বাড়ি ঘর ও কলকারখানা স্থাপন করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতে বাড়ি ঘর তলিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।দুপুরে বিশমাইল জিরাবো রোডের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ক্ষগিগ্রস্ত এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় কয়েক’শ এলাকাবাসী অংশ গ্রহণ করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,আশুলিয়ার বাইপাইল থেকে নয়নজুলি নামের ঐতিহ্যবাহী শতবর্ষী একটি সরকারী খাল তুরাগ নদীতে গিয়ে মিশেছে। কিন্তু গত কয়েক বছর ধরে…
Read Moreসাভারের আশুলিয়ায় শিশু হত্যার দুই মাস পর প্রধান আসামি গ্রেপ্তার
৬ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় রাজা মিয়া নামের ৯ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুই মাস পর আজ রোববার ভোরে পাবনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি আরিফুল ইসলামের (৩২) বাড়ি পাবনার সুজানগর উপজেলার তারাবাড়ি গ্রামে। আশুলিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মার্চের প্রথম সপ্তাহে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় আবুল কালামের বাসার একটি কক্ষ ভাড়া নেন আরিফুল। ওই কক্ষে তিনি স্ত্রী লিজা আক্তারকে নিয়ে থাকতেন। গত ২৮ মার্চ সন্ধ্যা থেকে বাসার মালিক কালামের শিশুসন্তান রাজা মিয়া হঠাৎ…
Read Moreমাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ৬ জুন ২০২১(বিবিনিউজ):মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। আমাদের দেশে ও বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণেই ব্যাপক মাশরুম চাষের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বর্তমান সরকার মাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করে যাচ্ছে। আজ দুপুরে ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শন মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সাখে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের পাশাপাশি মাশরুম চাষাবাদ করতে কৃষকদের প্রতি আগ্রহ জাগাতে হবে। বাংলাদেশে ব্যাপক ভাবে মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে। যা দিয়ে…
Read Moreবজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু
৬ জুন, ২০২১(বিবিনিউজ):ফেনীর সোনাগাজী উপজেলায় বাড়ির উঠানে বজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো তামান্না আক্তার (১৫) ও তার ফুফাতো ভাই আল আমিন (৬)। তামান্না উপজেলার আলমপুর এলাকার মো. সোলাইমানের মেয়ে। সে স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণি ছাত্রী ছিল। আর আল আমিন একই এলাকার বাহার উল্যাহর ছেলে। সে কাজীরহাট কারামতিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর এলাকায় সকালে বৃষ্টি শুরু হয়। তামান্না আক্তার তাঁর…
Read Moreমসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা, ব্যাপক প্রাণহানির শঙ্কা
৫ জুন, ২০২১(বিবিনিউজ):নেত্রকোনার মদনে দুই পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ মাস ধরে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আজ শনিবার সকালেও ছয়টি গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে একত্র হয় হাজারো লোকজন। বৃষ্টি থাকায় অস্ত্রে সজ্জিত লোকজন বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। জানা যায়, নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রামের মানিক মিয়া জনতা বাজারের দুই শতাংশ ভূমি একই ইউনিয়নের মাখনা গ্রামের ফৌজদার মিয়ার কাছে বিক্রি করেন। ফৌজদার মিয়া ক্রয়কৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করায় মানিক…
Read Moreদিনাজপুরে ৪ হাত ও ৪ পা নিয়ে শিশুর জন্ম
৪ জুন ২০২১(বিবিনিউজ):শিশুটির চারটি হাত ও চারটি পা। জন্মের পর স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেছে। মায়ের দুধও পান করেছে। এ ঘটনা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বীরগঞ্জ ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। ছেলেশিশুটির বাবার নাম গোলাম রব্বানী। তিনি কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরির কাজ করেন। শিশুসহ প্রসূতিকে ওই ক্লিনিক থেকে নিজ গ্রামে নেওয়া হয়েছে। এ দম্পতির ছয় বছরের একটি মেয়ে রয়েছে। নবজাতকটিকে দেখতে এলাকার লোকজন গোলাম রব্বানীর বাড়িতে ভিড় করছেন। গোলাম রব্বানী বলেন, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর তাঁর স্ত্রীর প্রসব বেদনা ওঠে।…
Read More