৪ জুন ২০২১(বিবিনিউজ): কক্সবাজার পৌরসভায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ৩১ মে পর্যন্ত ৩ হাজার ২৪৫ জন করোনা রোগী নিয়ে জেলার শীর্ষে এই পৌরসভা। দ্বিতীয় অবস্থান উখিয়ার। এখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫০ জন এবং তৃতীয় অবস্থানে থাকা টেকনাফে করোনা রোগী ৯২৫ জন। তবে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের কেউ এখনো করোনায় আক্রান্ত হননি। সেখানকার মানুষের জীবনযাপনও স্বাভাবিক। টেকনাফ উপজেলার এই দ্বীপের লোকসংখ্যা প্রায় ১০ হাজার। খোলামেলা পরিবেশ ও বাইরের লোকজনের দ্বীপে যাতায়াত বন্ধ থাকায় এমন পরিস্থিতি বলে দাবি করেন সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদুর রহমান। কক্সবাজার পৌরসভার…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে পৃথক ঘটনায় শিশুসহ ৩জনের লাশ উদ্ধার
৪ জুন ২০২১(বিবিনিউজ): পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে এক শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে,রাতে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে হাবিবা খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ নিহত নারী পোশাক শ্রমিকের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। পুলিশ বলছে,নিহত ওই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।অন্যদিকে আশুলিয়ার বেরণ এলাকায় একটি বাড়িতে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কে পড়ে মাসুম…
Read Moreসরকার শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে
স্টাফ রিপোর্টার, ৩ জুন ২০২১(বিবিনিউজ):চলন্ত বাসে আর কোন নারী শ্রমিক যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য পুলিশকে সর্তক অবস্থানে রাখা হয়েছে এবং সেই সাথে কারখানা ছুটির পরে নারী শ্রমিকরা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য মহাসড়কে শিল্প পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক,শ্রমিক,জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি এসময় আরও বলেন,শ্রমিকদের সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের রপ্তানীতে শ্রমিকদের ভুমিকা অনেক । তিনি…
Read Moreট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগনের মৃত্যু
০৩ জুন ২০২১(বিবিনিউজ):নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই দুজন সম্পর্কে মামা-ভাগনে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন মো. আশকার (১০) ও তাঁর ভাগনে মিনহাজুল ইসলাম (৮)। আশকার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহনূরের ছেলে। সে বসুরহাট পৌরসভার দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় জমাতের ছাত্র। একই এলাকার শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল। সে একই মাদ্রাসার প্রথম জমাতের ছাত্র ছিল। আহত মোটরসাইকেলচালক হলেন নিহত আশকারের বড় ভাই মনিরুজ্জামান ওরফে…
Read Moreআশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণের ৪ আসামি আবারও ৩ দিনের রিমান্ডে
৩ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির চারজনের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২ জুন) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি হয়। এ সময় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়ার…
Read Moreআশুলিয়ায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা
৩ জুন ২০২১(বিবিনিউজ): ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রকাশ্যে ধামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন এর উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে । বুধবার ২ জুন সকাল ৭ ঘটিকার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত বাসস্ট্যান্ড এলাকার ডেন্ডাবর ঈদগাহ মাঠ সংলগ্ন কাচাঁবাজার গলিতে মাইলস্টোন স্কুলের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা মোঃ ফরহাদ হোসেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। আহত যুবলীগ নেতা ফরহাদ হোসেনের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় ফরহাদ ভোর বেলা জীমে শরীর চর্চার জন্য বের হয়। সকাল ৭ টার দিকে জীমে শরীর চর্চা শেষে একা বাসায় ফিরছিলেন। এসময় পুর্বে থেকে ওত পেতে থাকা…
Read Moreভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা
২ জুন ২০২১(বিবিনিউজ): কিশোরগঞ্জের ভৈরবে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মহিউদ্দিন প্রবাল (১৭)। প্রবাল নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউপির চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করে সিআইডি পুলিশ। কিশোর গ্যাংয়ের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে স্থানীয় লোকজন দাবি করছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবে প্রবালের বাবার মাতৃকা জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল আছে। ওই ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সদস্যরা থাকেন।…
Read Moreসাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪
স্টাফ রিপোর্টার,২ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বুধবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ন কবিরের বাড়িতে এঘটনা ঘটে।এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল (৩৫), তার ১০ বছরের মেয়ে আফিয়া, স্ত্রী রেনু বেগম (২৫) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম (২৬)। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে হাকিম মিয়া (৪০) ও আদুরি বেগম (২৭)…
Read Moreসাভারে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার
১ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে প্রীজনভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভারের আরাপাড়া ও বনপুকুর এলাকায় দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল, সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩), একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আলমদিনা রোডের অলি মিস্ত্রীর ছেলে…
Read Moreসাভারের টিএলসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,১ জুন ২০২১ (বিবিনিউজ ): ঢাকার সাভার পৌরসভার শহর সমন্বয় কমিটি ও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পৌর সভাকে বাস্তব সম্মত পরামর্শ ও সার্বিক সহযোগীতা উপলক্ষ্যে সম্প্রতি দিন ব্যাপী সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সাভার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাভার পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গনি। এতে বক্তব্য রাখেন, সাভার পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চেীধুরী,সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম মাজহার, আমিন বাজারের সহকারী কমিশনার ভুমি হ্যাপী দাস,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, পৌর কাউন্সিলর হাজী সেলিম মিয়া, রমজান…
Read More