নিজস্ব প্রতিবেদক,৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, সেবার ক্ষেত্রে কোনো ভোগান্তি বা অনিয়ম রয়েছে কি না—তা সরেজমিনে জানতে সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে গেলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার বোরকা পরে পরিচয় গোপন রেখে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা গ্রহণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তাদের কাছে সরাসরি জানতে চান, ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না। এ সময় ভূমি…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই…
Read Moreড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্টিতে স্কুল ও কলেজের শিশু-কিশোরদের জন্য “সাইবার সচেতনতা প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার’ শনিবার দেশের তথ্যপ্রযুক্তিখাতের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, ইন্ডাস্ট্রি লিডার ও অন্যান্য অংশীজনদের সমন্বয়ে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিশু-কিশোরদের জন্য দিনব্যাপী “সাইবার সচেতনতা প্রশিক্ষণ ও কর্মশালা ২০২৬” আয়োজন করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো বিশেষজ্ঞ সেশন, ব্যবহারিক প্রদর্শন, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনার মাধ্যমে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞের নির্দেশনা, বাস্তব জীবনের উদাহরণ, প্রদর্শনমূলক কার্যক্রম, কুইজ এবং হাতে-কলমে শেখার সুযোগ অন্তর্ভুক্ত থাকায় অংশগ্রহণকারীরা অর্জিত সচেতনতাকে তাদের দৈনন্দিন ডিজিটাল আচরণে…
Read Moreবিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি (RUAN Chaoqi)। এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট…
Read Moreজাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মো. নূরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মো. নূরুল ইসলাম। শনিবার বিকালে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ৪ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।বিকালে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য…
Read Moreডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই : ডিসি ফরিদা খানম
ষ্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):“ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই হাসপাতাল থেকে শুরু হয় না, লড়াইটা শুরু হয় আমাদের ঘর ও আশপাশের পরিবেশ থেকে” ডেঙ্গুর প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এ কথা বলেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।শনিবার রাজধানী ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২-এর…
Read Moreভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬(বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’ একইসঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করাসহ বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, জলবায়ু-স্মার্ট প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।বুধবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড…
Read Moreআমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে সম্প্রতি সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে। এর আগে দেশের বাজারে তুলনামূলক কম দামে জ্বালানি তেল বিক্রি অব্যাহত রাখায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান এবং সরকারের ভর্তুকির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় দেশের আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, পরিবহন ও বীমা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ভর্তুকির চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক এবং সামাজিক সুরক্ষা…
Read More২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ:গণপূর্তমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।মঙ্গলবার নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, “রাজউক এই সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে।”নারায়ণগঞ্জের উন্নয়নে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা মাস্টারপ্ল্যান করা হবে। প্রয়োজন অনুযায়ী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা আরও বাড়ানোর বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। ফতুল্লাসহ আশপাশের এলাকা…
Read More