২১ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):চাকরির বাজারে তরুণদের প্রবেশের সুযোগ বাড়াতে ঢাকায় বড় পরিসরে ‘জব ফেয়ার’ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন৷ এ উদ্যােগে সহায়তা করবে বিভিন্ন এনজিওগুলোও। শুধু চাকরি নয়, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির সুযোগও থাকবে এ আয়োজনে। উদ্যোগটি বাস্তবায়নে ১১ সদস্যের সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। আজ ঢাকা জেলার এনজিওগুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এতে জেলার বিভিন্ন দেশি-বিদেশি এনজিও ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্ত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রী আজ হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। ড. আবদুল…
Read Moreমন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
২০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রোববার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠক সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ক্রয়কার্যে অধিক প্রতিযোগিতা সৃষ্টি করা হবে। একইসঙ্গে ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ ও উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন করা…
Read Moreবিকেএসপিতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প
ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করার লক্ষ্যে সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত উদীয়মান ক্ষুদে খেলোয়াড়রা অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন সরকারের যুগান্তকারী উদ্যোগের ফলে সারাদেশে খেলাধুলার প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে। “আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলগুলোকে আরও সমৃদ্ধ করবে…
Read Moreকেরানীগঞ্জে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে দ্রুত সেবা, মাঠে ২৮ চেক প্রদান
ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে যাতে মানুষের ভোগান্তি না হয়, সে লক্ষ্যে মাঠপর্যায়ে গিয়ে ক্ষতিগ্রন্তদের হাতে সরাসরি চেক তুলে দিয়েছে জেলা প্রশাসন,ঢাকা। কেরানীগঞ্জ উপজেলার আটিবাজারে জরাজীর্ণ ও অপ্রশস্ত বেইলি সেতুর স্থলে নতুন আরসিসি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যবসায়ীকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।শনিবার আটিবাজারে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে চেক দেওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি লক্ষ করা গেছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও…
Read Moreড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল-গত এক বছরে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্ত সফল গ্র্যাজুয়েটদের পেশাগত সাফল্য উদযাপন করা, বিশ্ববিদ্যালয় ও এলামনাইদের মধ্যে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী সংযোগ ও সেতুবন্ধন গড়ে তোলা এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ‘বেস্ট এমপ্লয়ার’ বা ‘সেরা নিয়োগকর্ত’ হিসেবে সম্মাননা প্রদান করা।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।…
Read Moreকুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমকে (১৩) হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে হত্যার কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই কিশোরের সঙ্গে থাকা আইফোনটিও পাওয়া যায়নি। নিখোঁজের এক দিন পর আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে ইশায়াতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। ইশায়াত শাহরিয়ার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের…
Read Moreসরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ শনিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোর আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার…
Read Moreধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার উপজেলার দেপাশাই বয়েজ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় বিভিন্ন দলের খেলোয়ারদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দেপাশাই বয়েজ ক্লাবের সভাপতি ও ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক, বিশেষ…
Read Moreবিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। প্রতি বছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি একযোগে উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয়…
Read More