২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশে প্রযুক্তিগত অগ্রগতি জোরদারের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী পৃথিবী মৌলিকভাবে ভিন্ন হবে। আজ যা আমরা কল্পনাও করতে পারছি না, সেটাই বাস্তবতায় পরিণত হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। এই বৈশ্বিক গতির সঙ্গে যদি আমরা নিজেদের গতি বাড়াতে ও সামঞ্জস্য…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জাবির পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসায় ভয়াবহ অগ্নিকান্ড ,দগ্ধ ৪
ষ্টাফ রিপোর্টার,২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, বাসাটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে রনি তার সঙ্গী হাসিনুরকে সঙ্গে নিয়ে সেখানে…
Read Moreউৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচারনা শুরু করেছেন:প্রধান উপদেষ্টার প্রেস সচিব
স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫):সারা দেশে উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচারনা শুরু হয়েছে। দেশের মানুষ ১২ ফ্রেরুয়ারী ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে । গণভোটের ক্ষেত্রে আমরা হ্যাঁ ভোট প্রদানের জন্য বলছি। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না; নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।। টাকা লুটপাট ও মানুষ গুম হবে না। ঢাকার ধামরাইয়ের সানোরার বাটুলিয়ার বুচাই চাঁন পাগলের মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।নির্বাচন কমিশন…
Read Moreসাভারের আমিনবাজারে আমানউল্লাহ আমানের গনসংযোগ
স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫): ঢাকা ২ আসনের অন্তর্গত সাভারের আমিনবাজারে প্রচারণা চালিয়েছে ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। সকালে আমিনবাজারের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে লিফলেট বিতরণ করে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য ভোটারদের কাছে আহ্বান জানিয়ে বলেন,নির্বাচনে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম করে বাধাগ্রস্থ না করতে পারে সেজন্য সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
Read Moreমাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ: প্রেস সচিব
২৩ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ, পীর-আউলিয়াদের দেশ। এ দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে তাঁদের হাত ধরে। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। কারও পছন্দ না হলে তিনি সেখানে না আসতে পারেন, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুল আলম। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন। এ সময় তিনি জানান, মাজার ভাঙচুরের ঘটনায় সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। শফিকুল আলম…
Read Moreভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
২৩ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রধান…
Read Moreআগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ষ্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের রেডিও কলোনী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দেশের ৮টি বিভাগে রিক্্রায় গণ ভোট প্রচার এবং শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসময় বলেন,দেশের জনগণ পরিবর্তনের…
Read Moreজাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবি’র প্রশিক্ষণ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হলো প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ২দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান । নির্বাচনকালীন গণমাধ্যমকর্মীদের রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয়,বর্জনীয়, সরকারী আদেশ,আইন,অধ্যাদেশ, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।এতে আরো বক্তব্য রাখেন,পিআইবির প্রশিক্ষক মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেবেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের…
Read Moreবাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা
ষ্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত পদক্ষেপের পক্ষে। আমরা আলোচনা, আস্থা বৃদ্ধি ও অভিন্ন উদ্বেগের বিষয়ে সহযোগিতামূলক সমাধানকে সমর্থন করি। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন : কনভার্জিং এথিক্যাল…
Read Moreগণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ
১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের ম্যান্ডেট (গণভোট) ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে আসবে বলে তিনি উল্লেখ করেন। এ কারণে তিনি বলেন, ভোটারদের উচিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া। আজ নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন…
Read More