তিন জেলার ডিসি প্রত্যাহার

১৯ আগস্ট ২০২৬(বিবিনিউজ): তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করা হয়। যে তিন জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান ও রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। পরবর্তী পদায়নের জন্য এই তিন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Read More

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’ আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন…

Read More

সাভারে মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার-হেমায়েতপুর অংশের ভাঙ্গা ব্রিজ এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সড়কের দুপাশে সৌন্দর্যবর্ধনের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রায় দুই দশক ধরে এ পথে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অবসান ঘটিয়ে এলাকাটিকে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব করে তোলার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আজ সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম সরেজমিনে মহাসড়কের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার…

Read More

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’

১৮ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে এটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। তাই পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ…

Read More

ধামরাইয়ের সুয়াপুরে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় মিলনমেলা

শেখ বাশার,ধামরাই ১৮ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): “সাফল্যের আনন্দ আর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ের সোমবার সুয়াপুর-নান্নার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা। আজ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করেছে সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা একেএম আসাদুজ্জামান । “অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ধামরাই…

Read More

রাজধানীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল

১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।…

Read More

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকার গত ১৭ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের এই ১৮০ দিনের পথচলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন।’ দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক…

Read More

ঢাকা জেলার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে বদলি

১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির আয়োজন করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে মোট ৬২টি সংশ্লিষ্ট পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মরত রয়েছেন এবং ৩টি পদ শূন্য রয়েছে। বদলি কার্যক্রমের অংশ হিসেবে ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়নের উদ্যোগ নেওয়া হয়। লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদে…

Read More

সাভার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকার সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ব্যবস্থাপনা এলামনাই অ্যাসোসিয়েশন, সাভার সরকারি কলেজের সভাপতি শামীমুর রহমান বাবু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েলের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির সহধর্মীনি সাবিনা সিদ্দিকা , সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার সাইন্স এর ডিন অধ্যাপক ড.…

Read More

সাভার ও ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার,১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) :”রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঢাকার সাভার ও ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সাভার ও ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে পৃথক পৃথক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। সাভারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, লায়ন সাবিনা সিদ্দিকা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন…

Read More