২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে জনবহুল বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, খরা, শৈত্য প্রবাহ, অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিধস আমাদের অতি পরিচিত দুর্যোগ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় নলাম-শিমুলিয়া ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে দ্রুত উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য অ্যাকোয়াটিক সি সার্চবোট, মেরিন রেস্কিউ বোট, মেগাফোন সাইরেনসহ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য
২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):দেশের এক কোটি মানুষকে আজ শনিবার করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগবে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। সারা দেশে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তাঁরাও টিকা দেবেন) থাকবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান : শিক্ষামন্ত্রী
২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখতে চাই না।শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তন থেকে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করে ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আজ থেকে শুরু হলো নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্য বইয়ে পাঠদানের পাইলটিং কার্যক্রম।শিক্ষামন্ত্রী বলেন,নতুন কারিকুলামে শিক্ষার্থী…
Read Moreগ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় তিনি গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সভা সূত্রে জানা গেছে,…
Read Moreজয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত
২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে আদেশ জারি করে তা জানিয়ে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে (ভার্চ্যুয়ালি) মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলাপ হয়। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। কোন কোন ক্ষেত্রে…
Read Moreএকুশে পদক-২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘একুশে পদক-২০২২’ প্রদান করেছেন।তাঁর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি…
Read Moreআগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । মাতৃভাষা আন্দোলনের ৭০ পূর্ণ হবে বছর হবে এদিন।রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং…
Read Moreএবার নিবন্ধন ছাড়াই টিকা
১৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁরা সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন, কাগজপত্র লাগবে না। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে অনুষ্ঠিত হয়। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক করোনার টিকাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শামসুল হক বলেন,…
Read Moreউন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে উন্নত বাংলাদেশ গড়ে তুলবো
১৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেই মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। সেই লক্ষ্য নিয়ে আমরা প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছি।’ আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করে, এ বদ্বীপটাতে ভবিষ্যৎ প্রজন্ম যেন যুগ যুগ ধরে সুন্দরভাবে…
Read Moreপদ আঁকড়ে থাকার চেষ্টায় জাবি ভিসি
১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) গণতান্ত্রিকভাবে সুসংহত না করেই মেয়াদের শেষের দিকে এসে জাবি ভিসি নির্বিচারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং নানা ছলচাতুরীর মাধ্যমে পদ আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদ আগামী ২রা মার্চ শেষ হতে চললেও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি প্যানেল নির্বাচনের আয়োজন করছেন না। বিজ্ঞপ্তিতে…
Read More