রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

৩০ নভেম্বর(বিবিনিউজ): আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এম এ মুমেন এ তথ্য জানিয়েছেন। সরকার নির্ধারিত সময় অনুযায়ী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা।

Read More

শিক্ষা ব্যবস্থা যাতে পিছিয়ে না যায় সেজন্য ব্যবস্থা নিচ্ছি : প্রধানমন্ত্রী

২৮ নভেম্বর(বিবিনিউজ):বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোন বাধা দিবে না সরকার, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপিকে এ হুঁশিয়ারি করেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপিকে একটি সন্ত্রাসী দল উল্লেখ করে…

Read More

১০ ডিসেম্বরের সমাবেশে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে সমুচিত জবাব দেওয়া হবে:ওবায়দুল কাদের

২৭ নভেম্বর(বিবিনিউজ):বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোন বাধা দিবে না সরকার, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপিকে এ হুঁশিয়ারি করেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপিকে একটি সন্ত্রাসী দল উল্লেখ করে…

Read More

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার,২১ নভেম্বর(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সোমবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী শিখা…

Read More

আশুলিয়ায় নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চায়না মালিকনাধীন রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এঘটনায় কারখানার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।শ্রমিকরা জানায়,চায়না মালিকানাধীন ওই কারখানায় প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ করে আসছিলেন। পরে কয়েকদিন ধরে কারখানার কিছু নারী শ্রমিককে যৌন হয়রানী করেন কারখানার এ্যাডমিন ম্যানেজার রমজান আলী। এঘটনায় শ্রমিকরা কারখানা কতৃপক্ষের কাছে বিচার দাবি করলে উল্টো কারখানা কতৃপক্ষ ৩২ জন নিরিহ…

Read More

সাভারে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর(বিবিনিউজ):সাভারে নাশকতার অভিযোগে ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্প থেকে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নাশকতার করার উদ্দেশ্যে গোপন মিটিং করার সময় তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এদিকে ৬৬ জন জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আবাসন প্রকল্পের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশ জানায়,সাভারের ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের সীমান্ত ঘেষা নির্জন গ্রাম চাপড়া এলাকায় ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্পে জামায়াত শিবিরের নেতাকর্মীরা দেশে বড় ধরণের নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে সাভার…

Read More

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু আজ

১৬ নভেম্বর(বিবিনিউজ):রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির (অনলাইন লটারি) মাধ্যমে। আজ বুধবার থেকে এ ভর্তি আবেদন শুরু হবে। গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারি। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস জানুয়ারিতে শুরু

স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস আগামী বছরের জানুয়ারিতে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল হলে নবনির্মিত ২টি হলের সিটবন্টনের বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে হল সমূহের প্রভোস্টগণ অংশগ্রহণ করেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতিটি হলের ২০১৬-১৭ থেকে ২০২০-২০২১ শিক্ষার্ষের ১০০ জন শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী…

Read More

বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৩ নভেম্বর, ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ ও সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ বাংলাদেশ এখন বিনিয়োগের সেরা অনুকূল গন্তব্য।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহবান জানান।তিনি বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। এরফলে বাংলাদেশ বিশ্বে এখন বিনিয়োগ এবং সোর্সিং-এর জন্য সর্বাধিক অনুকূল গন্তব্য হয়ে উঠেছে। দেশের বিনিয়োগবান্ধব নীতি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটা-মুক্ত সুবিধা বিদেশি…

Read More

ঢাকার ধামরাইয়ে কীট নাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে একটি কীট নাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। শেখ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নেভাতে পারেনি দমকল কর্মীরা। এতে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। সকালে উপজেলার কালামপুর এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়,সকালে চারতলা বিশিষ্ট ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহুতের মধ্যে আগুন পুরো চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা,ধামরাই,সাভার,আশুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট…

Read More