বিরল সুবিধায় ধার পেল ৪ শরিয়াহ ব্যাংক

০৩ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): তারল্যসংকটে পড়া আরও চার শরিয়াহভিত্তিক ব্যাংককে বিরল সুবিধায় টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক চারটিকে গত বছরের শেষ কার্যদিবসে প্রকৃত চিত্রের পরিবর্তে আর্থিক সূচকগুলো তুলনামূলক ভালো দেখানোর সুযোগ দেওয়া হয়। এ জন্য ৬ হাজার ৭৯০ কোটি টাকা ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক চারটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর একই গ্রুপভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেয়েছে আট হাজার কোটি টাকার তারল্যসুবিধা। ফলে ব্যাংক ৫টিকে দেওয়া তারল্যসুবিধার পরিমাণ ছিল ১৪ হাজার ৭৯০ কোটি টাকা।…

Read More

বাংলাদেশে প্রথম মেট্রো রেলের উদ্বোধন, আরেকটি মাইলফলক স্থাপন প্রধানমন্ত্রীর

২৮ ডিসেম্বর, ২০২২ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেছেন, আর এর মধ্যদিয়ে পদ্মা সেতু উদ্বোধনের ছয় মাসের ব্যবধানে দেশের যোগাযোগের ইতিহাসে আরেকটি মাইলফলক স্থাপিত হল।তিনি রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ১১ দশমিক ৭৩ কিলোমিটার ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মাধ্যমে আংশিকভাবে উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার একটি স্মারক নোটও প্রকাশ করেন।তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খেলার মাঠে একটি নাগরিক সমাবেশে ভাষণ দেন যা বিরাট জনসভায় পরিণত হয়।পরে প্রধানমন্ত্রীর উত্তরার দিয়াবাড়ি…

Read More

সাভার ও ধামরাইয়ে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার,২৭ ডিসেম্বর, ২০২২ (বিবিনিউজ) :সাভার ও আশুলিয়ায় এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা গত বছরকে ছাড়িয়ে গেছে। তাই কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ। সাভার উপজেলায় এবার প্রায় এক হাজার পাঁচ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে এবার সরিষার আবাদ ভালো হয়েছে। এসব এলাকায় মাঠগুলো হলুদ ফুলে ছেঁয়ে গেছে। আমন উৎপাদনের পর তিন মাস পড়ে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আশায় সরিষা চাষ করেছেন কৃষকরা। নদ-নদী তীরবর্তী জমি সরিষা চাষের উপযোগী। সেঁচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায়…

Read More

আগামিকাল মেট্রোরেলের উদ্বোধন

২৭ ডিসেম্বর, ২০২২ (বিবিনিউজ) : ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামিকাল মেট্রোরেলের উদ্বোধন। এ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিএমপি।তিনি বলেন, এছাড়া মেট্রোরেল পুলিশ গঠনের আগ পর্যন্ত ডিএমপি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।কমিশনার আজ মঙ্গলবার দিয়াবাড়ী, উত্তরা নর্থ সেন্টার ও প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের জন্য আগামিকাল বুধবার একটা ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল উত্তরায় বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানস্থল ও জনসমাবেশস্থলে প্রধানমন্ত্রী ও ভিভিআইপিরা আসবেন। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রধানমন্ত্রী…

Read More

সাভারে গোলাপ ফুলের বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর (বিবিনিউজ): সাভারে এবার গোলাপ ফুলের বাম্পার ফলন হয়েছে। দিগন্ত মাঠ জুড়ে এখন শুধু গোলাপ ফুল আর গোলাপ। এবার ফুল বিক্রি করে অধিক লাভের আশা করছেন ফুল চাষীরা। এখন ফুল বাগান গুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একের পর এক ফসলী জমিতে গোলাপ ফুলের সৗন্দর্য উপভোগ করতে ভিড় করছেন বিভিন্ন জেলা উপজেলার ভ্রমণ বিলাসী মানুষেরা। এবার সাভারের চাষ করা গোলাপ ফুল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ফুলের চাহিদা মেটাতে দিগন্তজুড়ে দেশের বাজার গুলোতে চাহিদা পুরণ করছে।ফুল চাষীরা জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপগ্রাম,শ্যামপুর,মৈস্তাপাড়াসহ বিভিন্ন গ্রামে দুই’শর বেশী হেক্টর জমিতে বিভিন্ন…

Read More

সকল ষড়যন্ত্র ও বাঁধাকে জয় করে আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২৪ ডিসেম্বর (বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দলের নেতা-কর্মীরা সকল ষড়যন্ত্র ও বাঁধাকে মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।তিনি বলেন,‘আঘাত আসবে, ষড়যন্ত্র হবে কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে। সেটাই আমরা চাই।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ উপমহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন।শেখ হাসিনা বলেন,‘বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন ইনশাল্লাহ…

Read More

৫০টি জেলায় ১০০টি রাস্তা-মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২১ ডিসেম্বর (বিবিনিউজ):১০০টি সেতু উদ্বোধনের দেড় মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশের ৫০টি জেলায় ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীতে তাঁর কার্যালয় থেকে মহাসড়কগুলো ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।সম্প্রতি আটটি বিভাগে অধিকাংশ রাস্তা নির্মাণ বা উন্নয়ন করা হয়েছে।১০০টি মহাসড়কের মধ্যে ৯৯টি সরকারি তহবিল থেকে সম্পন্ন হয়েছে, বাকি একটি এবং ৭০ কিলোমিটার গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়ক পর্যন্ত ৬১৬৮ দশমিক ৮৩ কোটি টাকা ব্যয়ে চার লেনের কাজ সম্পন্ন হয়েছে এডিবি, ওপেক ও আবুধাবির তহবিলের আওতায়।প্রধানমন্ত্রী এর আগে গত ৭ নভেম্বর সারাদেশের…

Read More

সাভারে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ৬ জন ব্যক্তির কারাদন্ড

স্টাফ রিপোর্টার,২১ ডিসেম্বর (বিবিনিউজ): সাভারে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন ব্যক্তিকে বিশ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কারাদন্ড প্রদান করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার।পুলিশ জানায়,মঙ্গলবার দুপুরে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো ছয় জন ব্যক্তি। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে মানুন (২৫),ফোরকান (৫০),আহমতুল (২৪),জাফর (৩০),বাপ্পী (২৫),…

Read More

সাভারে করোনার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার,২১ ডিসেম্বর (বিবিনিউজ): সাভারে করোনা ভাইরাসের চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে।মঙ্গলবার সকালে সাভার উপজেলা হেলথ কমপ্লেক্সে চুতর্থ ডোজ দেওয়া করোনা ভাইরাসের উদ্বোধন করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। এসময় কয়েক হাজার মানুষকে আজ চতুর্থ ডোজ দেওয়া হয়।

Read More

জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ পেল ফুডপান্ডা

১৯ ডিসেম্বর (বিবিনিউজ):‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ পেয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশ। ফুডপান্ডা বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল রূপান্তর ও তরুণদের জন্য আয়ের পথ তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে বেসরকারি প্রাতিষ্ঠানিক শ্রেণিতে ফুডপান্ডা এই পুরস্কার পায়। ফুডপান্ডা দেশের প্রথম কোনো ই-কমার্স প্রতিষ্ঠান, যারা সম্মানজনক এই পুরস্কার পেল। ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বি এ সিদ্দিকীর হাতে…

Read More