১১ সেপ্টেম্বর ২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।তিনি বলেন, ‘আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে বন্ধুত্বপূর্ণ বন্ধনের সূচনা করেছিলেন তা নতুন মাত্রায় পৌঁছেছে।’শেখ হাসিনা তাঁর বিবৃতিতে আরও বলেন, ‘আজ ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন যা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিকশিত হচ্ছে।’এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।প্রধানমন্ত্রী বলেন, তিনি আজ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় : সেতুমন্ত্রী
১৮ আগস্ট, ২০২৩(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্থ করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।ওবায়দুল কাদের বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে; আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন। বিএনপি…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হলো সেলিম আলদীনের জন্ম জয়ন্তী
স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৩(বিবিনিউজ):বিভিন্ন আয়োজনে উৎসবমূখর পরিবেশে পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের প্রতিষ্ঠাতা এবং নাট্যাচার্য ডক্টর সেলিম আল দীনের চুহাত্তরতম জন্ম জয়ন্তী।শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে সেলিম আলদীনের গান পরিবেশনা, আনন্দ র্যালী ও সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন আগত অতিথিবর্গ ও ভক্ত অনুরাগীরা। র্যালীর উদ্বোধন করেন ঢাকা থিয়েটারের মুখপাত্র বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্ট্যতত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইসরাফিল আহমেদ, অধ্যাপক…
Read Moreবঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য সহজ হয়েছে : প্রধানমন্ত্রী
৮ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সহধর্মিনী এবং মহীয়সী নারী বঙ্গমাতা সবসময় পাশে ছিলেন বলে জাতির পিতার সাফল্য লাভ সহজ হয়েছে। তিনি বলেন, শুধু ছাত্র জীবন নয়, রাজনৈতিক জীবনেও তিনি সবসময় তাঁর বাবার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন।শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার সাফল্য যদি আপনারা দেখেন, সেই ছাত্র জীবন থেকে ‘মা’ পাশে থাকাতে তাঁর জীবন কিন্তু সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে।’প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা…
Read Moreআন্দোলনের নামে সহিংসতার দায়ভার বিএনপিকে নিতে হবে : ওবায়দুল কাদের
২৬ জুলাই,২০২৩(বিবিনিউজ ): আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট এবং জননিরাপত্তায় বিঘ্ন ঘটালে দায়ভার বিএনপিকে নিতে হবে। এমনটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে, বিএনপির রাজনীতির মূল হাতিয়ার হলো সন্ত্রাস ও মিথ্যাচার। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করে অসাংবিধানিক ও অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখল করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে…
Read Moreইতালির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
২৩ জুলাই,২০২৩(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।ইতালিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দেবেন।প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় দুপুর ২ টা ৫ মিনিটে (বিএসটি সময় ০৬.০৫) বিমানটির ইতালির রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা+২…
Read Moreঢাকার ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী বেশি আসছে
২৩ জুলাই,২০২৩(বিবিনিউজ ): ঢাকা মহানগরীর ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি এলাকা রয়েছে।আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন, এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের…
Read Moreদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী
১২ জুলাই,২০২৩(বিবিনিউজ ): তাঁর সরকার শুধুমাত্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশের কারো সঙ্গে কোন ধরণের যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই।তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।’পটুয়াখালী জেলার কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস শের-ই-বাংলা’র নবনির্মিত ঘাঁটি, ৪১টি পিসিএস-এর চারটি জাহাজ ও চারটি এলসিইউর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বলেন, সরকার নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর…
Read Moreপুলিশ সুপারের উদ্যোগে থানা পর্যায়ে মেডিকেল ক্যাম্প, ‘চিকিৎসা পত্র ও ওষুধ বিতরণ
স্টাফ রিপোর্টার,৯ জুলাই,২০২৩(বিবিনিউজ ):দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগলেও দায়িত্ব পালনকালে ব্যস্ত সময় পার করায় চিকিৎসা করাতে পারছিলেন না সাভার মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য প্রভাষ চন্দ্র সরকার। বাংলাদেশের ঢাকা জেলায় এই প্রথম থানা পর্যায়ে এসে বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন সঙ্গে চিকিৎসা পত্র ও ওষুধ দেবেন জেনে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা নিতে এসেই জানতে পারেন তার শরীরে নানা রোগ বাসা বেধেছে। রবিবার (৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা জেলা পুলিশের উদ্যোগে থানা পর্যায়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাভার মডেল থানার বৈঠক রুমে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা…
Read Moreপ্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন: সেতুমন্ত্রী
৮ জুলাই,২০২৩(বিবিনিউজ ): রাজধানী ঢাকার যানজট কমাতে চলতি বছরের সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করবেন।আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।তিনি বলেন, নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী…
Read More