বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদফতরের

২২ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং আগামীকাল মঙ্গলবার থেকে বাড়ার আশংকা রয়েছে। নতুন করে বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।এদিকে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে।রাজশাহী,টাঙ্গাইল,যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর,ময়মনসিংহ সহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী…

Read More

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।তিনি বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কিন্তু যে কোন আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ হতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ভাষণে একথা বলেন।মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ…

Read More

হিট অ্যালার্টের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২১ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): সারাদেশে তিনদিনের সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি রয়েছে। এ অবস্থার মধ্যেই দেশের উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার দুপুর ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক…

Read More

হিট স্ট্রোক বাঁচতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার,২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): তীব্র তাবদাহে হিট স্ট্রোক বাঁচতে সারা দেশে প্রাথমিক,উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন। আজ ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন এসময় আরও বলেন,সারা দেশে তীব্র তাবদাহে দেশ পুড়ছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে যাতে করে কেউ কোন রোগে আক্রান্ত না হয় তাছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি ,সালাইন…

Read More

তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা

২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে সব সরকারি-বেসরকারি স্কুল কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে আগামীকাল রবিবার (২১ এপ্রিল) খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল রবিবার যথারীতি খুলবে। এই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

Read More

‘হিটস্ট্রোক’ বাড়তে পারে, প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের

২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে জরুরি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। হাসপাতালে ‘হিটস্ট্রোকের’ রোগীও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মো. রোবেদ আমিন বলেন, ‘আবহাওয়ার দিকে আমাদের সতর্ক নজর আছে। হিটস্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। সে জন্য জাতীয় নির্দেশিকার (গাইডলাইন) খসড়া তৈরি করেছি আমরা। ২২-২৩ এপ্রিল থেকে সারা দেশের চিকিৎসকদের এই নির্দেশিকা ব্যবহারের ওপর অর্থাৎ হিটস্ট্রোকের রোগী চিকিৎসার প্রশিক্ষণ শুরু হবে।’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো চরমভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি…

Read More

দেশব্যাপী তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস

২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) গতকাল থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার তাপ সতর্কতা জারি করে বলেছে,এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিএমডির সতর্কবার্তায় বলা হয়েছে,‘এই সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।’

Read More

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ এর উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে বেসরকারি খাতকে এই ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।অনুষ্ঠানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন দেশের ডেইরি খাতের প্রতিনিধি…

Read More

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু ৩০ জুন

০২ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। বাংলা প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ আগষ্ট পর্যন্ত।ব্যবহারিক পরীক্ষা ১২ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ২১ আগষ্ট পর্যন্ত।আজ ২ এপ্রিল আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও পূর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া…

Read More

সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে নিহত ২ এবং অগ্নিদগ্ধসহ আহত ১০

স্টাফ রিপোর্টার,২্এপ্রিল ২০২৪(বিবিনিউজ):সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে দুই জন নিহত এবং অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত দশ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর পাঁচ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,ঢাকা আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পাথরের ইউটার্ন বানিয়েছে সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহি ট্যাংকার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোড়পুল এলাকায় পৌছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহি ট্যাংকারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এসময় মুহুতের মধ্যে তেলবাহি ট্যাংকারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও পাঁচটি গাড়িতে ভয়াবহ আগুন লাগে।…

Read More