ঢাকা, ২৩ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এদিকে দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে আসেননি তামিম। দক্ষিণ আফ্রিকায় গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া একমাত্র অনুশীলন ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন দিনের এই টেস্ট ম্যাচের ইনিংসের প্রথম বলে চার মেরে ব্যক্তিগত রানের খাতা খুলেন দেশসেরা ওপেনার তামিম। পঞ্চম ওভারে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তামিমের। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়ার পর তাকে মাঠে দেখা যায়নি। প্রাথমিকভাবে…
Read MoreCategory: খেলা
খেলা
ক্যাম্প ন্যুতে মেসির ৩০০ গোলের মাইলফলক
বার্সেলোনা, ২০ সেপ্টেম্বর : ফের নজরকাড়া পারফর্মেন্সের মাধ্যমে আরেকটি মাইল ফলক স্পর্শ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল সুপার স্টার লিওনেল মেসি। মঙ্গলবার অনুষ্ঠিত লা লীগার ম্যাচে মেসির চার গোলে ভর করে এইবারকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কাতালানরা। ম্যাচে অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে বার্সেলোনার হয়ে ন্যু ক্যাম্পে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ইতোমধ্যে লা লীগার চলতি মৌসুমে ৯ গোল করেছেন অসাধারণ ফর্মে থাকা মেসি। লীগে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে সর্বশেষ ১২টি শট নিয়ে আটবার সফল হয়েছেন ৩০ বছর বয়সি এই ফুটবল সুপার স্টার। দিয়া ইসলাম…
Read Moreলয়েডকে পেছনে ফেলে সেরা অধিনায়ক কোহলি
২০ সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের দিক দিয়ে এখন সবার উপরে ভারতের দলপতি বিরাট কোহলি। গত রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ফলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতাংশ ম্যাচ জয়ের নজির গড়লেন কোহলি। ৩৬ ম্যাচে ২৮টি জয় ও ৭টিতে হারের স্বাদ পায় ভারত। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ফলে অধিনায়ক হিসেবে তার ওয়ানডে জয়ের শতাংশ ৮০। এতোদিন এই ক্ষেত্রে সেরা ছিলেন ক্যারিবীয় দলপতি লয়েড। ৮৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৬৪ ম্যাচে দলকে জয় এনে দেন তিনি।…
Read Moreভারতের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
বাংলাদেশের ফুটবল মানেই যেন হতাশা। সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ তিন গোল হজম করলে দুর্দশা যেন আরো প্রকট হয়। তখন কে-ই ভেবেছিল এমন অবিশ্বাস্য কিছু করে ফেলবে বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে বিস্ময়কর ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ভারতকে ৪-৩ গোলে পরাজিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ভুটানের থিম্পুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ ও ভারতের লড়াইটি শুরু হয় বেলা চারটার। দুঃস্বপ্নের প্রথমার্ধের পর অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিস্ময়কর জয়কে সঙ্গী করে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক জাফর আবদুল্লাহ; জোড়া গোল করেন তিনি। এছাড়া একটি করে গোল করেন…
Read Moreআবারো পেছালো ম্যারাডোনার প্রীতি ম্যাচ
কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা ও সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচটি দ্বিতীয়বারের মত পিছিয়ে গেছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। ‘ঐক্যের জন্য ম্যাচ’ ট্যাগলাইনে আয়োজিত ম্যাচটি এখন নতুন তারিখ অনুযায়ী ২ অক্টোবরের পরিবর্তে তিনদিন পিছিয়ে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ সেপ্টেম্বর ম্যাচটি আয়োজনের কথা ছিল। প্রীতি ম্যাচটির টাইটেল স্পন্সর ধুলাইওয়ালা গ্রুপের প্রতিষ্ঠাতা ভিভেক কুমার আগাওয়াল বলেছেন, ‘দূর্গা পুজার জন্য সারা ভারত জুড়েই চলছে ব্যপক প্রস্তুতি। সে কারণেই মূলত ম্যাচটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। নতুন তারিখ অনুযায়ী ম্যাচটিকে ঘিরে বেশ…
Read Moreবিপিএলের প্লেয়ার ড্রাফট
বিবি নিউজ , ঢাকা, ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় রাজধানীর র্যাডিসন হোটেলের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। এবার টুর্নামেন্ট মাঠে গড়াবে ২ নভেম্বর। এ আসরে অংশ নিবে সাতটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। দলগুলো ইতোমধ্যে তাদের আইকন ক্রিকেটার নিশ্চিত করেছে। ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটান্সে মাহমুদউল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসে সৌম্য সকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম…
Read Moreবাংলাদেশকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান সাকিব
বিবি নিউজ , রংপুর, ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ক্রিকেট কথন ও কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। দুই দিনের সফরে রংপুরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই বিশ্ব সেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমি আগে কখনো রংপুরে আসিনি। প্রথমবার এসেই আপনাদের ভালোবাসায় অভিভূত। আমি বিশ্বাস করি আপনাদের মতো…
Read Moreমেসির জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে প্রতিশোধ নিল বার্সেলোনা
বার্সেলোনা, ১৩ সেপ্টেম্বর : প্রতিশোধের ম্যাচে লিওনেল মোসির জোড়া গোলে ভর করে জুভেন্টাসকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্পন্যুতে অনুষ্ঠিত ইউরো ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। ম্যাচে নিজে দুই গোল করা সহ দলের তিন গোলের সবগুলোতেই ছোঁয়া ছিলো আর্জেন্টাইন প্লে মেকার মেসির। ম্যাচে তৃতীয় গোলটি করেছেন ইভান রিকটিক। এই জয়ের ফলে ডি-গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে কাতালান ক্লাবটি। গ্রুপের আরেক ম্যাচে স্পোর্টিং লিসবন ৩-২ গোলে অলিম্পিয়কোকে হারিয়ে তাদের সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে। বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে ব্রাজিলীয় সুপার স্টার…
Read Moreঐতিহাসিক’ দিনের সাক্ষী হলেন তামিম
বিবি নিউজ , ১২ সেপ্টেম্বর : বিশ্ব একাদশের হাত ধরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। এর আগে সোমবার লাহোরে পৌঁছায় ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন বিশ্ব একদাশ। এসময় অন্যান্য কর্মকর্তার সঙ্গে তাদের বরণ করে নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি। গত আট বছরে এক সঙ্গে এতগুলো আন্তর্জাতিক ক্রিকেটার আর আসেননি পাকিস্তানে। তাই বলাই বাহুল্য, নিঃসন্দেহে দিনটি ঐতিহাসিক। আর সেখানে আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও। এছাড়া, আইসিসির ঘোষণা করা দলটিতে দক্ষিণ আফ্রিকার অপর চার খেলোয়াড়…
Read Moreঅন্তত ছয় মাসের জন্য টেস্ট থেকে দূরে থাকতে চান সাকিব
বিবিনিউজ , ঢাকা, ১১ সেপ্টেম্বর : টানা কাজের চাপ থেকে সাময়িক মুক্তির লক্ষ্যে অন্তত ছয় মাসের জন্য টেস্ট থেকে দূরে থাকতে চান বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এ প্রকাশিত এক রিপোর্টে গতকাল একথা বলা হয়েছে। তবে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা জানিয়েছেন, তার (সাকিব) কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন আবেদন এলে তবেই এ বিষয়ে আলোচনা করবে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘তিনি যদি আনুষ্ঠানিকভাবে এ রকম কোন আবেদনপত্র জমা দেন তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।…
Read More