এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য সাকিব

ঢাকা, ৫ অক্টোবর : এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেটে কমিটির সদস্য হলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এমসিসি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া মেইলটিও ফেসবুকে আপলোড করেছেন সাকিব আল হাসান। ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, আমি সত্যিই আনন্দ অনুভব করছি যে আপনারা আমাকে মর্যাদাপূর্ণ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য করেছেন। আমাকে সম্মানিত করার জন্য আপনাদের ধন্যবাদ। বর্তমানে একইসঙ্গে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই এই অবস্থান ধরে রেখেছেন তিনি। জাতীয় দলে খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলে থাকেন…

Read More

ফের দলে ফিরছেন নাসির!

ঢাকা, ৪ অক্টোবর : একসময় দুর্দান্ত পারফর্ম দেখিয়ে বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন নাসির হোসেন। ফর্ম না থাকা এবং বিভিন্ন কারণে দল থেকে বাদ পড়েন এই মিস্টার ফিনিশারখ্যাত নাসির। এরপর পর থেকে নাসির জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই রয়েছেন। স্থায়ীভাবে দলে আর জায়গা করে নেওয়া হয়ে উঠেনি তার আর। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে ছিলেন নাসির। তবে দুই টেস্টের সিরিজে ভালো করতে না পারায় আবারো বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি নাসিরের। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে তার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের…

Read More

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে ডুমিনি

বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। আগামী ১২ অক্টোবর ব্লোয়েমফন্টেইনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ডুমিনি অবসর নিয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সও আছেন দলে। এই ম্যাচকে তুলনামূরক তরুণ ক্রিকেটারদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি। তিনি বলেন, সাদা বলে খেলতে এটা আমাদের দলের সদস্যদের বড় একটা সুযোগ কনের দেবে। মার্করাম, মহারাজের মতো ক্রিকেটারদের সব ফরম্যাটে খেলতে অভ্যস্ত করবে। অবশ্য এই প্রস্তুতি ম্যাচের আগে আগামী ৬ অক্টোবর থেকে…

Read More

ঘরের মাঠে রিয়ালের জয়

মাদ্রিদে, ২ অক্টোবর :  লিগার নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। দুটি ম্যাচে ড্র ও একটিতে হারের মুখ দেখে বেশ খানিকটা পিছিয়েই পড়েছে গতবারের শিরোপাজয়ীরা। লা লিগায় ঘরের মাঠে জয় পেতেও রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে নিজেদের সপ্তম ম্যাচ পর্যন্ত। অবশেষে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছে সেই কাঙ্ক্ষিত জয়। রবিবার এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। লা লিগায় রোববারের আগে ঘরের মাঠে রিয়াল খেলেছিল তিনটি ম্যাচ। এ তিনটি ম্যাচের কোনোটিতেই জয়ের স্বাদ পায়নি ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। ভ্যালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে ড্রয়ের পর হেরে গিয়েছিল রিয়াল বেটিসের বিপক্ষে। অবশেষে রোববার…

Read More

সাভার গলফ ক্লাবে চার দিন ব্যাপী প্রথম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্ট

সাভার গলফ ক্লাবে চার দিন ব্যাপী প্রথম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার গলফ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসারস কমান্ডিং আকবার হোসেন। এ সময় গলফ খেলায় চ্যাস্পিয়ন হন শরীফ হোসেন খান। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিটিক্যাল গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ। চার রাউন্ডের এই প্রতিযোগীতায় পেশাদার ও অ্যামোচারসহ মোট ৩০৬ জন দেশি ও বিেিদশী গলফার অংশগ্রহণ করেন।     দিয়া ইসলাম / বিবি নিউজ…

Read More

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় ভারত ও অস্ট্রেলিয়া

নাগপুর, ১ অক্টোবর : চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। তাই আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এজন্য শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ শেষ করতে চায় দু’দল। নাগপুরে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। সেরা নৈপুণ্য প্রদর্শন করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচই জিতে নেয় ভারত। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২৬ রানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ৫০ রানে জিতে ভারত। এরপর তৃতীয় ওয়ানডে ৫ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। তাই দুই ম্যাচ হাতে রেখেই…

Read More

ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটসম্যানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

পচেফস্ট্রুম, ২৮ সেপ্টেম্বর: দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল ইতিহাস ও ফর্মে থাকা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মুখোমুখি সফরকারী বাংলাদেশ। পচেফস্ট্রুমে সেনিউজ পার্কে বাংলাদেশ দুপুর ২টায় টায় শুরু হবে ম্যাচটি। ইতোপুর্বে মোট চার বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রতিবারই টস জিতলেও চার টেস্টেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরের বিবেচনায় বাংলাদেশ দলটি এখন অনেক শক্তিশালী। তথাপি স্বাগতিক অন্যান্য দেশের তুলনায় পচেফস্ট্রুমের পিচ দক্ষিণ আফ্রিকার শক্তিশাালী ফাস্ট বোলারদের জন্য সহায়ক হতে পারে। যদিও এখানকার পিচে সাধারণত ব্যাটসম্যানরা সহায়তা পেয়ে থাকে। চলতি মাসে শুরুতে বিস্ময়করভাবে এখানে…

Read More

অনুশীলনে ফিরলেন তামিম ও সৌম্য

বেনোনি, ২৭ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মাংশপেশীতে চোট পান তামিম। ম্যাচের তৃতীয় ও শেষদিন ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন সৌম্য। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কেউই মাঠে নামতে পারেননি। তামিম-সৌম্যর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন তামিম ও সৌম্য। অবশ্য তামিম-সৌম্যকে নিয়ে আশার বাণী আগেই শুনিয়েছিলেন বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। তিনি বলেছিলেন, ‘তামিমের মাংশপেশীতে এবং সৌম্যর ঘাড়ে…

Read More

কাতারকে হারিয়ে কিশোর ফুটবলারদের চমক

দোহা, ২৫ সেপ্টেম্বর : দোহায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কাতারকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের কিশোররা। রবিবার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২-০ শূন্য গোলে হারায় তারা। দোহারের গ্রান্ড হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ। ৭১ মিনিটে দিপক ও ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম গোল করেন। স্মরণীয় এই জয়ে ই-গ্রুপে রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠার সম্ভাবনা তৈরি করে রাখলো বাংলাদেশ। কাতারকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে থাকতেই শেষ ম্যাচে নিজেদের সবটুকু উজার করে খেলেছে কিশোররা। সব খেলোয়াড়ের লক্ষ্যই ছিল ম্যাচটি জেতা। শেষ…

Read More

দক্ষিণ আফ্রিকায় একমাত্র প্রস্তুতি ম্যাচ ড্র

বেনোনি, ২৪ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচটি ড্র করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ ড্র করে টাইগাররা। বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করেছিলো সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোমিনুল হক ৬৮, অধিনায়ক মুশফিকুর রহিম ৬৩, সাব্বির রহমান ৫৮, সৌম্য সরকার ৪৩, ইমরুল কায়েস ৩৪ ও মেহেদি হাসান মিরাজ ১৮ রান করেন। এরপর ৮ উইকেটে ৩১৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২…

Read More