গ্রুপ পর্বের শেষ ম্যাচও হারলো বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হারলো বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে রেখেছিলো সালমার দল। গ্রস ইসলেটে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে প্রোটিয়ারা। সর্বোচ্চ ২৫ রান করেছেন মারিজানে কাপ। এছাড়া লিজলি লি ২১ ও কোলি ট্রাইয়ন ১৮ রান করে ফিরেন। বল হাতে বাংলাদেশের…

Read More

ফিরে গেলেন টেলর-মুর, ফলোঅন এড়াতে লড়ছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক : মাত্র ১৩১ রানে জিম্বাবুয়ের ৫ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দারুণ একটা সূচনা করেছিল বাংলাদেশ। এরপর ব্রেন্ডন টেলরের সঙ্গে জুটি বাঁধেন পিটার মুর। এ দুজন ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেন টেলর, মুর করেন ৮৩ রান। তবে আরিফুল হক কাঙ্ক্ষিত সেই জুটি ভাঙেন দলীয় ২৭০ রানে। ২০ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের সফলতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর আউট হন ১১০ রান করে। তাকে অনুসরণ করেন ব্রেন্ডন মাভুতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ৩০০ রান। ফলোঅন এড়াতে আরো ২৩ রান করতে হবে।…

Read More

সাকিবকে খেলা চালিয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলছেন বলে গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে জানানো হলেও রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (সাকিব) খেলা চালিয়ে যেতে বলেছেন বলে জানা গেছে। সাকিব ও মাশরাফি বিন মর্তুজা একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আজ রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দুপুরে জানান দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা।’ মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে…

Read More

ভক্তকে দেশ ছাড়তে বললেন কোহলি

জন্মদিনে নতুন অ্যাপ লঞ্চ করেন বিরাট কোহলি। সেই অ্যাপ-এর মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আর সেখানেই বিপত্তি। ভক্তদের প্রশংসা বিরাট দুই হাত ভরে নিলেন। কিন্তু সমালোচনা হজম করতে পারলেন না। বিরূপ প্রতিক্রিয়া জাহির করে ফেললেন প্রকাশ্যেই। দেশের অধিনায়কের এমন ধৈর্যচ্যুতি অবশ্য ভাল চোখে দেখলেন না ক্রিকেটপ্রেমীরা। মাঠে দেশের জন্য দারুণ নৈপুণ্য দেখানো বিরাটকেও তুলোধনা করতে ছাড়লেন না তারা। একদিকে বিরাট। অন্যদিকে বিস্তৃত ভক্তকূল। লড়াইয়ে সরগরম হয়ে উঠল সোশ্যাল মিডিয়া। এক ভক্তের টুইট পড়ছিলেন বিরাট। তাতে লেখা ছিল, বিরাট কোহলির ব্যাটিংয়ে আমি কিছু স্পেশাল দেখতে পাই…

Read More

চিটাগং ভাইকিংসে খেলবেন মুশফিক

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে টানল চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটিংয়ে মুশফিককে দলভুক্ত করে তারা। মুশফিক সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, এই ক্যাটাগরির ক্রিকেটারের মূল্য ৪০ থেকে ৭৫ লাখ টাকা। রাজশাহী কিংস ছেড়ে দেয়ার পর মুশফিক উন্মুক্ত হয়ে যান। বিপিএলে ৫৪ ম্যাচে সর্বোচ্চ ১৩৫৭ রান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সকে নিয়েছে রংপুর রাইডার্স। যেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও অ্যালেক্স হেলসের সঙ্গী হবেন। আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ…

Read More

সাভারে ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুলটব লীগ উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার : ঢাকার সাভারে ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুলটব লীগ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজাশন এলাকায় এ ফুটবল লীগের উদ্বোধন করেন ,সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। আজকের খেলায় অংশ গ্রহন করেছে রাসেল একাদশ বনাম দিয়া স্পোর্টিং ক্লাব। খেলায় এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া,কাউন্সিলর শাহিনুর বেগম, ফুটবল টুর্নামেন্টের উপদেষ্টা ও এটিএন বাংলার সিনিয়র কর্মকর্তা হাজী  আবুল কালাম আজাদ,রাজাশন প্রিমিয়ার  ফুটবললীগের সভাপতি হাজী মনির পালোয়ান,সম্পাদক মেহেদী রানা শহীদসহ অনেকে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এই খেলার আয়োজন বলে জানিয়েছে খেলার আয়োজকরা । খেলাটি দেখার জন্য ওই এলাকায়…

Read More

জিম্বাবুয়েকে হ্যাটট্রিক হোয়াইটওয়াশ করলো টাইগাররা

পরপর তিন ম্যাচে হারিয়ে জিম্বাবুয়েকে হ্যাটট্রিক হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো মাশরাফি বিন মুর্তজার দল। টেস্টেও জিম্বাবুয়েকে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে এভাবে হারিয়েছিল বাংলাদেশ। শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় সাত উইকেটে। সফরকারীদের দেয়া ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের সেঞ্চুরির সুবাদে ৪২.১ ওভারে সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে…

Read More

বার্সায় ফিরতে চান নেইমার

ব্রাজিল তারকা নেইমার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা। নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তবে এক বছর না পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে। স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। তবে দলবদলটিতে আগ্রহ প্রকাশ করলেও শেষমেশ তা সম্পন্ন করতে পারেননি তিনি। মুন্দোর মতে বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ লোকজনদের…

Read More

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয়

মেসি-ডি মারিয়া ছাড়া অপেক্ষাকৃত তরুণ আর্জেন্টিনাকে হারাতেও ভালোই ঘাম ঝরাতে হলো ব্রাজিলকে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার রাতে শেষ মিনিটের গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেলে। বলের দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও সুযোগটা পেয়েছিলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ব্রাজিল গোলরক্ষক আলিসনের ভুলে ২২তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি হয়েছিলো আর্জেন্টিনার। সতীর্থের ব্যাকপাস গোলমুখে বিপদমুক্ত করতে দেরি করেন আলিসন। সেই সুযোগে ছুটে এসে কোররেয়া ভালো চেষ্টা করলেও শেষ মুহূর্তে বল লিভারপুল গোলরক্ষকের বাড়িয়ে দেয়া পায়ে লাগলে সে যাত্রায় বেঁচে…

Read More

দ্রুতই মাঠে ফিরতে পারবো : সাকিব

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার তিনি দেশে ফেরেন। বিমানবন্দরে নেমে সাকিব বলেন, ‘ব্যথা অনুভব না হলে এবং হাতের শক্তি ফিরে পেলে দ্রুতই মাঠে ফিরতে পারবো। শঙ্কা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। ডাক্তারি রিপোর্ট ভালো আসায় চিন্তামুক্ত হয়েছি। সাকিব আরে বলেন, ‘ইনফেকশন আন্ডার কন্ট্রোলে আছে। তবে প্রতি সপ্তাহে ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করাতে হবে। এটা আবার বাড়ল বা অন্য কোনো সমস্যা হলো কি না, সেটা নিশ্চিত হতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইনফেকশন আন্ডার কন্ট্রোল।’ এ বছরের শুরুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে…

Read More