নেইমারের হ্যাটট্রিকে পিএসজির দুর্দান্ত প্রত্যাবর্তন

লিভারপুলের কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বাজে একটা সূচনা হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। কিন্তু সেখান থেকে দুর্দান্ত এক প্রত্যাবর্তন হলো দলটির। ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করা পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারই দেখালেন মূল চমক। নেইমারের হ্যাটট্রিকের সুবাদে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতে গোল উৎসব করেছে পিএসজি। সি গ্রুপের অপর ম্যাচে নাপোলির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। তাই দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে নাপোলি। আর পিএসজি ও লিভারপুর দু’দলেরই অর্জন সমান তিন পয়েন্ট করে। খেলার ২০ মিনিটে প্রথম…

Read More

এশিয়াকাপে যেকারণে বিশ্রামে ছিলেন কোহলি

এবারের এশিয়া কাপে বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি বিরাটের এশিয়া কাপে না থাকার কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। তিনি আজ মঙ্গলবার বলেন, বিরাটের বিশ্রাম দরকার ছিল। যদিও শারীরিকভাবে সে যথেষ্ট শক্তিশালী। তাকে বিশ্রামে পাঠানোর কোন দরকার ছিল না। তিনি আরও বলেন, বিরাটকে বিশ্রামে পাঠানোর ব্যাপার টা হল মানসিক। ক্রিকেট থেকে মানসিকভাবে বিশ্রামের দরকার ছিল তার। আমরা চেয়েছিলাম বিরাটের মাথা থেকে সাময়িক সময়ের জন্য ক্রিকেট দূর করতে। আর এজন্য তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। বিরাট না থাকলেও এশিয়াকাপের শিরোপা জিতে নিয়েছে ভারত। পুরো…

Read More

বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

আবার সিলেটে ফুটবল উত্সব শুরু হতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ এবং লাওস ম্যাচ দিয়ে সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে। সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। ছয় জাতির এই টুর্নামেন্টের খেলা হবে দুই গ্রুপে। এক গ্রুপে বাংলাদেশ, লাওস এবং ফিলিপাইন এবং অন্য গ্রুপে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। প্রতিদিন একটি করে খেলা একই সময়ে শুরু হবে। ৯ ও ১০ অক্টোবর সেমিফাইনাল হবে কক্সবাজারে। ১২ অক্টোবর ঢাকায় ফাইনাল। সাফ চ্যাম্পিয়নশিপের চেয়েও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের জন্য কঠিন লড়াই হবে। সাফ…

Read More

বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে টিকে থাকলো টুর্নামেন্টে

২৪ সেপ্টেম্বর ২০১৮ (বিবিনিউজ) : সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরের ফাইনালে খেলার আশা বাঁিচয়ে রাখলো টাইগাররা। পক্ষান্তরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফগানিস্তান।সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনালের টিকিট পাবে মাশরাফির দল। বাংলাদেশের এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ভারত। কারন দিনের অন্য ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে ভারত। আবু ধাবিতে প্রথমে ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ১৮ রানের মধ্যে দুই ব্যাটসম্যানকে হারায় টাইগাররা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৬…

Read More

আজ হারলেই এশিয়া কাপ শেষ শ্রীলঙ্কার

এশিয়া কাপে আজ সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে বিপদে রয়েছে শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের কাছে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা। এদিকে বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হুঁশিয়ারি দিয়েছেন আফগান অধিনায়ক আসগর আফগান। তিনি বলেন, ভাল পারফরম্যান্স দিয়ে জয় ছিনিয়ে নিতেই এশিয়া কাপ খেলতে এসেছে আফগানিস্তান দল। এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে আফগানিস্তান। এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে অংশ নিয়েছিল তারা। সেবার ৪ ম্যাচ খেলে একটিতে জিতেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে গত কয়েক বছরে দ্রুত গতিতে…

Read More

শফিকের সামনে শুধুই কোহলি

এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রানের নান্দনিক ইনিংস খেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। যা এশিয়া কাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক দিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। তার সামনে রয়েছেন শুধু ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মুশফিকুরের মতই এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ইউনিস খান। ২০০৪ সালে কলম্বোতে হংকং-এর বিপক্ষে ১২২ বলে ১৪৪ রান করেন ইউনিস। এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ভারতের বিরাট কোহলির। ২০১২ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি।…

Read More

লারা ও টেন্ডুলকারকে পেছনে ফেললেন কোহলি

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে দ্রুত ১৮ হাজার রান করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮২ ইনিংস খেলে ১৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। ফলে দ্রুত ১৮ হাজারের রানের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক। এতোদিন এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। ৪১১ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান পূর্ণ করেন লারা। ক্রিকেটের বরপুত্র লারার পরই ছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৪১২ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান করেন টেন্ডুলকার। লারা তার ক্যারিয়ার জীবনে কোনো টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে টেন্ডুলকার…

Read More

দক্ষিণ এশিয়ার ফুটবল লড়াই শুরু আজ

দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগীদের মাঠে ফুটবলের সৌরভ ছড়ায় সাফ চ্যাম্পিয়নশিপ। এই অঞ্চলের ফুটবল দলগুলোকে নিয়ে দুই বছর পর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফের ১২তম আসরের পর্দা উঠছে আজ ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। আর দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এবারের সাফ আসর নিয়ে অনেক বেশি আশাবাদী বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। অনেক আশা নিয়ে ফুটবলে নতুন পথচলা শুরু হচ্ছে। ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ অংশগ্রহণ করছে সাফের আসের। সাত দেশ নিয়ে আয়োজিত এই লড়াইয়ে নামার আগে…

Read More

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান

ঢাকা, ২ সেপ্টেম্বর : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। আজ বিসিবির কার্যালয়ে শৃঙ্খলা কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলেই এটি কার্যকর করা হবে। আজ শনিবার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ডাকে বিসিবির ডিসিপ্লিনারী কমিটি। দুই ক্রিকেটারের শুনানি শেষে সাব্বির ও মোসাদ্দেককে নিয়ে কথা বলেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন,‘শৃঙ্খলাভঙ্গের কারনে সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ করার জন্য বোর্ড প্রধানকে সুপারিশ করা হবে।’ গেল ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ…

Read More

মেসির জোড়া গোলে জয়ে শুরু বার্সার

লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় এবারের মৌসুমটা জয় দিয়ে শুরু করতে সক্ষম হয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ঘরের মাঠে এই ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। এটি ছিল মেসির নেতৃত্বে লা লিগায় দলটির প্রথম ম্যাচ। খেলার ৬৪ মিনিটে ফ্রিকিক থেকে মেসি গোলের সূচনা করেছিলেন। এর মাধ্যমে দলগতভাবে লা লিগায় বার্সার ৬০০০ গোল হলো। ২০০৯ সালে বার্সার ৫০০০তম গোলটিও করেছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামা ফিলিপ কুটিনহো দ্বিতীয় গোলটি করেন। ৮৩ মিনিটে স্বদেশি মিডফিল্ডার আর্থারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন এই…

Read More