আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার ডাবলিনে বৃষ্টি বিঘ্নিত সিরিজ নির্ধারণী এ ম্যাচটি ছিল ১৮ ওভারের। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আইরিশরা। পরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার মিঠুন ও সৌম্য সরকারের ১১৭ রানের জুটিতে ভর করে সহজ জয় ঘরে তুলে নেয় বাংলাদেশ। সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেন। আর…
Read MoreCategory: খেলা
খেলা
ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রথমে আনাই মগিনি। এরপর আনুচিং মগিনি। দুই যমজ বোন। তারা দুজনেই গোল করেন। এরপর তহুরা খাতুন। তিনিও বাংলাদেশকে আরো একটি গোল উপহার দেন। ৩-০ গোলো এগিয়ে ভুটানের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধ এসে মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের আনন্দে ভাসতে থাকে লাল-সবুজের দল। এবার সেই ব্যবধানটা বাড়িয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আর ৫-০ গোল হেরে যায় ভুটান। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সেমিফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক ভুটানের বিপক্ষে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় খেলাটি হয়। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে নেপালকে হারিয়ে…
Read Moreশিরোপা জিতেই মৌসুম শুরু বার্সেলোনার
স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেই মৌসুম শুরু করলো লিওনেল মেসির নেতৃত্বাধীন বার্সেলোনা। রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এরনেস্তা ভালভার্দের শিষ্যরা। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিলো সেভিয়া। ৯ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। লুইস মুরিয়েলের পাসে বক্সের ভেতর বল পেয়ে পিকেকে কাটিয়ে বল জালে জড়ান। তবে প্রথমার্ধেই গোল পরিশোধ করে বার্সেলোনা। ম্যাচের ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসা বল সহজেই জালে জড়ান জেরার্ড পিকে। এরপর জয়সূচক গোলের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। অবশেষে ৭৮ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে…
Read Moreদেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
সফল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সকাল আটটা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান টাইগাররা। প্রথম দুটি টেস্ট যাচ্ছেতাই ভাবে হারার পর দারুণভাবে ফিরে দাঁড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। দলের সব সদস্য এক সঙ্গে ফেরেননি। আরেকটা ভাগ আসবে ১১ আগস্ট। বাংলাদেশ এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রেও খেলেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললো বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্যাচ ফ্লোরিডায় খেলে বাংলাদেশ। আর এই দুই ম্যাচই দারুণভাবে জিতেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সিরিজের…
Read Moreটি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিলো বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে অপেক্ষাকৃত দুর্বল সাকিব-তামিমরা এবার দাপটের সঙ্গেই উড়িয়ে দিলো বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের। সিরিজের শেষ ম্যাচে ১৯ রানের জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। এর ফলে ছয় বছর পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ ক্যারিয়ানদের ১৮৫ রানের লক্ষ্য দেয় সফরকারী বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে বৃষ্টি আইনে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দুইটি ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এর আগে একদিনের…
Read Moreএবার সাকিবের ‘নিজেরও বাড়ি’তে খেলা
০২ আগস্ট ২০১৮ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড নিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ইনস্টাগ্রামযুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড নিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ইনস্টাগ্রাম স্ত্রী উম্মে আহমেদ যুক্তরাষ্ট্রের নাগরিক, মেয়ে আলায়না নাগরিক জন্মসূত্রে। ভবিষ্যৎ প্রশ্নে যেহেতু যুক্তরাষ্ট্র জড়িয়ে, সাকিব আবেদন করেছেন ‘গ্রিনকার্ডে’র জন্য। কদিন আগে সেটি পেয়েও গেছেন। ‘এবার তো আপনার শ্বশুরবাড়িতে খেলা।’ প্রশ্নটা শুনে সাকিব আল হাসান থামেন। ‘শুধু শ্বশুরবাড়ি না, নিজেরও বাড়ি’—বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের উত্তর। ‘নিজেরও বাড়ি’ কেন, সাকিবের কাছ থেকে সেই গল্প অবশ্য শোনা হয়েছে ম্যাচের দুদিন আগে, হোটেল লবিতে বসে। শুধু শ্বশুরবাড়ি বলেই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতেও…
Read Moreআয়ারল্যান্ড সফরে বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের প্রথম ম্যাচ
২ আগস্ট, ২০১৮ (বিবিনিউজ) : গতকাল ছিলো আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম আনঅফিসিয়াল ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে গেছে। ডাবলিনের ওকহিল মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বৃষ্টি হানা দেয়। তাই ম্যাচটি ২৮ ওভারে নির্ধারিত হয়অ। পরবর্তীতে খেলার সুযোগ হলে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোমিনুল হক। ব্যাটিং-এ নেমে ৫ ওভারে ১ উইকেটে ৩৭ রান তুলে আয়ারল্যান্ড ‘এ’ দল। এরপরই বৃষ্টির কারনে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টির বন্ধ না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা। আগামীকাল…
Read Moreক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে তামিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুর্দান্ত খেলেছেন তামিম। দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে সফরটা যেন রাঙিয়ে রাখলেন তিনি। তার এই অবদানের ফল হিসেবেই বাংলাদেশ ৯ বছরের মধ্যে প্রথম বিদেশের মাটিতে ওয়ানেডে সিরিজ জিতেছে। এমন সাফল্যের স্বীকৃতি এবার র্যাঙ্কিংয়েও পেলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে এখন তামিম। সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে ছিলেন তামিম। আর সিরিজ শেষে উন্নতি হলো চার ধাপ। তামিমের এর আগের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছিল ১৫তম। এই মারকুটে ওপেনার সিরিজ শেষ করেছেন ৭৩৭ পয়েন্ট নিয়ে, এটাও তাঁর…
Read Moreরুবেলকে আইসিসির তিরস্কার
খেলোয়াড়সুলভ আচরণ ভঙ্গ করার দায়ে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে সতর্ক করে তিরস্কার করলো আইসিসি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট। তখন ২৮ তম ওভারের খেলা চলছিলো। বোলার হিসেবে ছিলেন রুবেল। রুবেলের করা ওই ওভারে বাউন্ডারি হাকান শিমরন হেটমেয়ার। এ সময় হেটমেয়ারকে উদ্দেশ্য করে অশালীন আচরণ ও অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল। যা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। আইসিসি জানায়, আচরণ বিধি ১ এর ২.১.৪ ধারাটি লঙ্ঘন করেছে রুবেল। রুবেল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।
Read Moreভুল থেকে আমরা শিখছি না : মাশরাফি
শেষ ওভারে জয়ের জন্য ৮ রান। এমন সমীকরনে গেল কয়েক বছর যাবতই পড়তে হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও একই সমীকরনের সামনে আবারো ম্যাচ হারলো বাংলাদেশ। কিন্তু বারবার এক সমীকরনে পড়ে ভুল করেই যাচ্ছে টাইগাররা। তাই সহজ জয় হাতছাড়া করছে বাংলাদেশ। তারপরও ভুল থেকে দল শিখতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ওয়ানডে শেষে মাশরাফি বলেন, ‘এই ধরনের ম্যাচ হারা সত্যিই হতাশার। বারবার একই ভুল করছি আমরা। কিন্তু ভুল থেকে শিখতে পারছি না। সহজেই এ ম্যাচ শেষ করা উচিত ছিলো আমাদের।’ শেষ…
Read More