ঢাকার বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ১৭তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করেছে রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভালো শুরু করতে পারেনি রাজশাহী কিংস। দলীয় ২ রানে ফিরে যান ওপেনার ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১ রান করেন তিনি। এরপর আরেক ওপেনার শাহরিয়ার নাফীসের ২৭ বলে ৩টি চারে ২৫, মার্শাল আইয়ুবের ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৫ রান রাজশাহীকে ভালো সংগ্রহের স্বপ্ন দেখায়। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা…

Read More

রাজশাহীর বিপক্ষে খুলনার সংগ্রহ ৯ উইকেটে ১২৮ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের প্রথম ও টুর্নামেন্টের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে খুলনা টাইটান্স। খুলনার পঞ্চম ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি দলের ব্যাটসম্যানরা। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন সাত নম্বরে নামা আরিফুল হক। এছাড়া ইংল্যান্ডের ডেভিড মালান ১৫, জুনায়েদ সিদ্দিকী ১৪, জহিরুল ইসলাম-দক্ষিণ আফ্রিকার ডেভিড উইস ১৩ রান করে করেন। রাজশাহীর শ্রীলংকান বোলার ইসুরু উদানা-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।

Read More

বিপিএল: ৯৮ রানে গুটিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

 বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ইংল্যান্ডের রবি বোপারা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন সোহাগ গাজী। এ ছাাড়া দলের আর কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। চিটাগং এর দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংক ৪ উইকেট শিকার করেন। আবু জায়েদ রাহি এবং নাঈম হাসান নেন ২টি করে উইকেট। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের ম্যাচে এর আগে টস জিতে মাশরাফি বিন মর্তুজার রংপুরকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

Read More

২০২২ সালে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

২০২২ কাতার বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮’এ করার বিষয়টি এখনো বাতিল করে দেননি ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে বিডে পরাজিত করে কাতার পরবর্তী ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। ১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণের রীতি চলে আসছিল। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার কার্যনির্বাহী পরিষদে ভোটের মাধ্যমে আরো ১৬টি দল ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে অংশগ্রহণের ব্যপারে সিদ্ধান্ত হয়। মূলত প্রস্তাবটি ছিল ইনফানতিনোর, বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কার্যনির্বাহী পরিষদ তাতে সর্বসম্মতি জানিয়েছে। এ সম্পর্কে ইনফানতিনো বলেছেন, কাতার বিশ্বকাপে ৩২টি দল অংশ নিবে। অবশ্যই তা যদি ৪৮’এ…

Read More

ফের মাশরাফির আঘাত, ৫ উইকেট হারিয়ে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ

মাশরাফিদের দুর্দান্ত বোলিংয়ের কাছে যেন অসহায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতেও ধুকছে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুরে টস জিতে ব্যাট করছে ক্যারিবীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.১ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। প্রথম পাঁচ উইকেটের তিনটিই তুলে নিয়েছেন মাশরাফি। দলীয় ২৫ রানে কাইরন পাওয়েল আউট হন সাকিব আল হাসান। এরপর ড্যারেন ব্রাভো ও শাই হোপের উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৯৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শিমরন হেটমায়েরকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। সবশেষ মাশরাফি ফিরিয়েছেন…

Read More

তামিম-সৌম্যর জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বিসিবি একাদশ

সাভার ৭ ডিসেম্বর  : ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ডিএল মেথডে ৫১ রানের ব্যবধানে হারায় ক্যারিবীয়দের। সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে উড়ন্ত সূচনা ছিলো ক্যারিবীয় দুই ওপেনার কাইরেন পাওয়েল ও শাই হোপ। ৯২ বলে ১০১ রানের সূচনা এনে দেন এ জুটি। দু’জনকে থামিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের লাগাম টেনে ধরার চেষ্টা করেন বাংলাদেশের…

Read More

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮

প্রথম দিনে করা ২৫৯ রানের সংগ্রহ নিয়ে খেলতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুতই চারশর কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে তিন হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা স্কোরে জমা করেছে ৫০৮ রান। সে তুলনায় দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে বাংলাদেশ। উইকেটে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে পাঁচশর কাছাকাছি নিয়ে গিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। চা বিরতি…

Read More

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি

ঢাকা, ২৫ নভেম্বর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

Read More

বোলারদের নৈপুণ্যে তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতলো বাংলাদেশ

চট্টগ্রাম, ২৪ নভেম্বর  : বোলারদের নৈপুণ্যে ম্যাচের তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতল বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের টার্গেট দিয়ে বোলারদের নৈপুণ্যে ৬৪ রানে পায় টাইগাররা। দু’দিন বাকী থাকতেই সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি নিজ মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের স্বাদও পেল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ২০৪ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের মত তৃতীয় দিনও চট্টগ্রামের পিচে রাজত্ব করেছে স্পিনাররা। গতকাল ১৭ উইকেট পতনের পর আজ ১৫ উইকেট শিকার করেছে দু’দলের…

Read More

১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং-এ মুশফিক

 জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২১৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নান্দনিক ডাবল-সেঞ্চুরিতে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৩২ রেটিং নিয়ে বর্তমানে ১৮তম স্থানে জায়গা করে নেন মুশি। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। মুশফিকের মত র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। তাইজুলের চেয়ে বেশি এগিয়েছেন মিরাজ। তাইজুল তিন ধাপ এগোতে পারলেও মিরাজ এগিয়েছেন সাত ধাপ। তবে দু’জনের অবস্থান প্রায় কাছাকাছি। ৫৯৫ রেটিং নিয়ে তাইজুল ২৭ ও ৫৮০ রেটিং নিয়ে মিরাজ ২৮তম স্থানে রয়েছেন।…

Read More