২১ মার্চ, ২০১৯(বিবিনিউজ):বিয়ের ধুম পড়েছে বাংলাদেশের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে! এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ‘ম’—মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন ‘ম’–এর বিয়ে যেন অন্য রকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। আজ মিরাজের বিয়ে! কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন…
Read MoreCategory: খেলা
খেলা
স্পেশাল অলিম্পিকে ১৬টি স্বর্ণ পদক বাংলাদেশের
২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ দল। বিশ্বের ১৯০টি দেশের সাত হাজার এ্যাথলেটের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নিয়ে মঙ্গ’লবার পর্যন্ত ১৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। আবুধাবিতে গত ১৪ মার্চ জমকালো উদ্বোধনের পর ১৫ তারিখ থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। আগামী ২১ মার্চ সমাপনী শেষে ২২ তারিখ দেশে ফেরার কথা রয়েছে ১৩৯ সদস্যের বাংলাদেশ দলের।
Read Moreআইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার
১৯ মার্চ,২০১৯(বিবিনিউজ) : আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ এর টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মার্চ (বৃহস্পতিবার) থেকে। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এই দ্বাদশ আসরের সিডব্লিউসি১৯ ওয়েবসাইট থেকে এ টিকিট কেনা যাবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, টিকেটের চাহিদা ব্যাপক। বিশ্বকাপের সব ভেন্যু মিলে আসন সংখ্যা ৮ লাখ। এর বিপরীতে ইতোমধ্যে আবেদন জমা পড়েছে ৩০ লাখ। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। আসছে ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা ইন্দো-পাক লড়াই। সেখানে আসন সংখ্যা মাত্র ২৫ হাজার। আর আবেদন জমা…
Read Moreআইপিএলের প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ডেভিড ওয়ার্নার
১৯ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : বল টেম্পারিং-এর সাথে জড়িত থাকার কারণে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন অস্ট্রেলিয়া সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই এক বছর ঘরোয়া আসরে অল্প কিছু ম্যাচ খেলেছেন তিনি। তবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরেই খেলবেন ওয়ার্নার। ইতোমধ্যে তার দল সানরাইজার্স হায়দারাবাদের ক্যাম্পে যোগও দিয়েছেন তিনি। গতরাতে হায়দারাবাদের অনুশীলন ম্যাচ ছিলো। ঐ ম্যাচে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন ওয়ার্নার। ওপেনার হিসেবে খেলতে নেমে ৪৩ বলে ৬৫ রান করেছেন ওয়ার্নার। এবারের আইপিএলটি ওয়ার্নারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই আইপিএল দিয়েই আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে ঝালিয়ে নিবেন…
Read Moreমাশরাফি-সাকিব-মুশফিক ইএসপিএনের বিচারে শীর্ষ ১শ’ ক্রীড়াবিদের তালিকায়
ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনের দৃষ্টিতে ২০১৯ সালের বিশ্বের বিখ্যাত একশ’ ক্রীড়াবিদের তালিকায় আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট দলপতি সাকিব আল হাসান ও তিন ফরম্যাটের সাবেক দলনেতা মুশফিকুর রহিম। বিশ্ব বিখ্যাত ক্রীড়াবিদের তালিকায় এই প্রথম নিজেদের নাম তুললেন মাশরাফি-সাকিব-মুশফিক। বিশ্বের ৭৮টি দেশের সেরা আটশ’ ক্রীড়াবিদের মধ্যে জরিপ চালিয়ে এ তালিকা করেছে ইএসপিএন। তালিকায় মাত্র ১১ ক্রিকেটার জায়গা পেয়েছেন। যার মধ্যে আট জন ভারতের এবং বাকি তিন জন বাংলাদেশের। অন্য কোন দেশের ক্রিকেটাররা জায়গা পাননি এ তালিকায়। বাংলাদেশের এই তিন জনের লড়াইয়ে এগিয়ে সাকিব। তিনি আছেন ৯০তম স্থানে।…
Read Moreসাব্বিরের সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ
সাব্বির রহমানের সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেল সফরকারী বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের কাছে ৮৮ রানে হারে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। দলের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে ১০২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন সাব্বির। ডানেডিনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নেমে এ ম্যাচে ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। হেনরি নিকোলসের পরিবর্তে মার্টিন গাপটিলের সাথে ইনিংস উদ্বোধন করেন কলিন মুনরো। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে প্রথমবারের মত সিরিজে খেলার সুযোগ কাজে…
Read Moreশীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশের ব্যাটসম্যান
আগামী ১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩১টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ১০টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২১টিতে জয় পায় নিউজিল্যান্ড। এই ৩১ ম্যাচের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে চারজনই বাংলাদেশের। এরা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন সিরিজে আঙ্গুুলের ইনজুরির কারনে খেলতে পারছেন না সাকিব। তাই সাকিববে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে তামিম-মুশফিক ও মাহমুদুল্লাহ’র। দু’দলের লড়াইয়ে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের রস টেইলর। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ…
Read Moreরংপুরের বিপক্ষে ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা
রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দলটি। রংপুরের সম্মিলিত বোলিং তোপে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। শূন্য রানে তামিম আউট হওয়ার মধ্য দিয়ে কুমিল্লা শুরুতেই হোঁচট খায়। এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে কুমিল্লা। মাত্র ২৩ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লায়াম দাসুন ও জিয়াউর রহমান ষষ্ঠ উইকেটে একটা বাঁধ দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৬ রানে জিয়া আউট হলে সেই বাঁধ ভাঙে। পরে বাকি চারটি উইকেট হারিয়ে ৭২…
Read Moreকুমিল্লার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৩তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ৮ খেলায় ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে রয়েছে কুমিল্লা। ১০ খেলায় ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খুলনা। খুলনা টাইটান্স একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড ওয়াইস, ব্রেন্ডন টেইলর, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ সাদ্দাম ও ডেভিড মালান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল…
Read Moreঢাকা বিকেএসপিতে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে
ঢাকা সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপিতে) গতকাল থেকে চার দিন ব্যাপি শুরু হয়েছে ২০১৯ সালের ভর্তি প্রক্রিয়া । প্রথম দিনে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ছেলে মেয়েরা। আজ ক্রিকেট,ফুটবল,এ্যাথলেটিক্স,আর্চারি,সাঁতার ও কারাতে বিভাগের প্রাথমিক নির্বাচনের জন্য পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিক নির্বাচনে ছেলে ও মেয়েরা পরবর্তীতে ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিবে। প্রশিক্ষণ ক্যাম্পে যারা ভালো করবে তাদেরকেই বিকেএসপিতে ২০১৯ সালের জন্য জন্য ভর্তি করা হবে। এখান থেকে আগামী দিনের জন্য সাকিব আল হাসান ও মুশফিক দের মত তারকা খেলোয়ার তৈরি করা হবে বলে জানিয়েছে বিকেএসপির…
Read More