চলতি বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও এখনও সেমিফাইনাল খেলার আশা দেখছে পাকিস্তান। তবে দলটির বাজে ফিল্ডিং নিয়ে চিন্তিত আব্দুল কাদির। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে এ নিয়ে সতর্ক করে দিলেন দেশটির কিংবদন্তি এই লেগস্পিনার। কাদির জানান, ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে বাজে ফিল্ডিং হলে পাকিস্তানকে চরমভাবে ভুগতে হবে। সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে এমন সমীকরণ দাঁড়িয়েছে। শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে দলটি। কিন্তু কাদির মনে করেন, বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং ভালো না হলে চরম মূল্যই দিতে হবে। এক সাক্ষাতকারে কাদির বলেন, ‘সাতটি ক্যাচ…
Read MoreCategory: খেলা
খেলা
বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যাবেন মাশরাফি বিন মর্তুজা
২৯ জুন, ২০১৯ (বিবিনিউজ) : বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবার ঘোষণা দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘এটিই আমার শেষ বিশ্বকাপ, তবে বিশ্বকাপের পরও ওয়ানডেতে খেলে যাবো।’ বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মাশরাফি জানিয়েছিলেন, দ্বাদশ আসরই তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কতদিন খেলবেন বা বিশ্বকাপের পরই অবসর নিবেন কি-না এমন কিছুই বলেননি বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি। তবে মাশরাফির অবসর নিয়ে কৌতুহল সর্বত্র। বিশেষভাবে মাশরাফির সমালোচকদের। কিন্তু মাশরাফি তো এসব আমলে নেন না। তারপরও বিশ্বকাপ…
Read More‘অতিরিক্ত আপীলের’ জন্য কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা
২৩ জুন, ২০১৯ (বিবিনিউজ) : আফগানিস্তানের বিপক্ষে গতকাল বিশ্বকাপের ম্যাচে ‘অতিরিক্ত আবেদন’ করায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত ১১ রানে আফগানিস্তানকে পরাজিত করেছে। আফগানিস্তানের ইনিংসের ২৯তম ওভারে একটি এলবিডব্লিউ’র আবেদনে সাড়া না দেয়া অভিজ্ঞ আম্পায়ার পাকিস্তানী আলিম দারকে উদ্দেশ্য করে বেশ আগ্রাসীভাবে আপীল করায় কোহলির বিপক্ষে জরিমানা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আইসিসি’র কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ করায় কোহলিকে এই শাস্তি প্রদান করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক…
Read Moreফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে রুবেল-সাব্বির
২০ জুন ,২০১৯ (বিবিনিউজ): ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সাব্বির রহমান। এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আকাশ পরিষ্কার। পাঁচ ম্যাচে এ পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলাদেশ। ২টি ম্যাচে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে এ ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ…
Read Moreসেরা দশ বোলারে বাংলাদেশের দুই, ভারতের কেউ নেই
১৮ জুন, ২০১৯(বিবিনিউজ): শামসুল হকসাইফউদ্দিন, বিশ্বকাপে সেরা ৫ বোলারের একজন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার কারা? বিশ্বকাপ চলে এসেছে মাঝপথে। ৪৮ ম্যাচের আসর, আজ চলছে ২৪তম ম্যাচ। ব্যাটিংয়ে বাংলাদেশের পতাকা সবার ওপরে তুলে ধরেছেন সাকিব আল হাসান। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশের দুই পেসার। কাল তিন উইকেট নিয়ে এই বিশ্বকাপে সেরা ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন সাইফউদ্দিন। কাল ওয়েস্ট ইন্ডিজকে শেষের ঝড় তুলতে না দেওয়া মোস্তাফিজও ৩ উইকেট নিয়ে চলে এসেছেন সেরা দশে। এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন…
Read Moreঅনুশীলনে মুশফিকের চোট
১৬ জুন, ২০১৯ (বিবিনিউজ) : আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচকে সামনে রেখে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে ব্যাটিং করার সময় ডান কনুইয়ে আঘাত পেয়েছেন টাইগারদের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নেটে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের একটি ডেলিভারি মুশফিকের ডান কনুইয়ে আঘাত করে। পরে নেট থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। সাথে সাথে মুশফিকের আঘাতের স্থানে বরফ দেয়া হয়। ড্রেসিং রুমেই চলতে থাকে প্রাথমিক চিকিৎসা। মুশফিকের ইনজুরি কতটা গুরুত্বর তা এখনো জানা যায়নি। তবে ওয়েস্ট…
Read Moreবিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মেসি
১৩ জুন ,২০১৯ (বিবিনিউজ) : গত বছরের এক সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিয়নেল মেসি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা মেসি ১২৭ মিলিয়ন ডলার নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। আর এই অর্থ দিয়েই মেসি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলেছেন। গত এক বছরে জুভেন্টাস ও পর্তুগাল তারকা রোনাল্ডোর আয় ছিল ১০৯ মিলিয়ান মার্কিন ডলার। শীর্ষ তিন তালিকায় তৃতীয় ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন ব্রাজিল ও প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার নেইমার। ১০৫…
Read Moreআবার বৃষ্টি ব্রিস্টলে
১১ জুন ,২০১৯(বিবিনিউজ): বৃষ্টির কবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলে আবারও শুরু হয়েছে বৃষ্টি।বৃষ্টির মাথায় নিয়েই দিনটা শুরু হয়েছে ব্রিস্টলে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তাই ঘনঘোর অনিশ্চয়তা। মাঝখানে বৃষ্টি বন্ধ হয়েছিল। আশার সঞ্চার হয়েছিল সবার মনে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন টস কখন হবে। যদি বৃষ্টি থামে, তাহলে তো ঠিক আছে, বৃষ্টি চলতে থাকলে অপেক্ষাটা দীর্ঘই হবে। এদিকে, বাংলাদেশ দল এখনো মাঠেই আসেনি বলে জানা গেছে। আবহাওয়ার অবস্থা বুঝে তারা হোটেল ছাড়বে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে।
Read More৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে সাকিব
১১ জুন ,২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের প্রান সাকিব আল হাসান। আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করবেন সাকিব। আগামীকাল ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ২৩ রান করতে পারলেই ঐ মাইলফলক স্পর্শ করবেন সাকিব। বর্তমানে ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে সাকিবের রান ৫৯৭৭। তার ওপরে আছেন কেবলমাত্র বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৯৫ রান তামিমের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬হাজার রান…
Read Moreমাথার ওপর মেঘ নিয়েই খেলবেন মাশরাফিরা
০২ জুন, ২০১৯ (বিবিনিউজ): বিশ্বকাপে প্রথম ম্যাচের কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় বিকেলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি খুব কম। তবে লন্ডনের আকাশ আজ থাকতে পারে মেঘলা। কথায় আছে, লন্ডনের আবহাওয়ার কোনো ঠিক-ঠিকানা নেই। এই রৌদ্রোজ্জ্বল আকাশ তো পর মুহূর্তেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি ভুগিয়েছে দলগুলোকে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। আজ ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ দল।…
Read More