০২ জুন ,২০১৯(বিবিনিউজ):বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের আগে আমিনুল মনে করেন সাকিব আল হাসানকে ব্যাটিং পজিশনের ৫ নম্বরে খেলানোটাই দলের জন্য ভালো হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচটাতেই বাংলাদেশ এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছে তারা বেশ দুর্ভাগাই। চমৎকার ক্রিকেট খেলিয়ে একটি দেশ, মাঠে ভীষণ কঠিন প্রতিপক্ষ, দলে দারুণ ক্রিকেটারেরও অভাব নেই। কিন্তু বিশ্বকাপে তাদের কোনো বড় সাফল্য নেই। দুর্ভাগ্যবশত, দলটা ‘চোকার’ উপাধি পেয়েছে। এবারের বিশ্বকাপেও তারা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। তারপরও বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা অনেক কঠিন…
Read MoreCategory: খেলা
খেলা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিশ্বকাপ মিশন শুরু করছে স্বাগতিক ইংল্যান্ড
৩০ মে ২০১৯ (বিবিনিউজ) : আজ বৃহস্পতিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে মিশন শুরু করতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। চার বছর আগে থেকে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া ইংলিশরা এখন মাঠের লড়াইয়ে সবকিছু প্রমানের অপেক্ষায় মুখিয়ে আছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চার বছর আগে যৌথভাবে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় ছিল ইংল্যান্ডের কাছে দারুন অস্বস্তির। তখন থেকেই মূলত সাদা বলে নিজেদের কিভাবে প্রমান করা যায় তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে ক্রিকেটের প্রবর্তকরা। শুধুমাত্র চিন্তাধারার মধ্যেই যে ইংলিশদের পরিকল্পনা থেমে থাকেনি…
Read Moreফিরে দেখা-২০১৫ ক্রিকেট বিশ্বকাপ
২৯ মে, ২০১৯ (বিবিনিউজ) : বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। বরাবরের ন্যায় এবারও হয়তো হবে অনেক নতুন রেকর্ড। যা কিনা আবার পরের আসরে ভেঙ্গে যাবে। মূলত রেকর্ড হয়ই ভঙ্গের জন্য। আসন্ন বিশ্বকাপের আগে আমরা ফিরে তাকাতে চাই গত আসরের দিকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে ২০১৫ বিশ্বকাপ আয়োজন করে। এ আসরেই আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিষেক ঘটে। ২০১১ আসরের ন্যায় ২০১৫ বিশ্বকাপেও অংশগ্রহণকারী দল সংখ্যা ছিল ১৪টি। দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেয় দলগুলো। গ্রুপ ‘এ’: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান ও…
Read Moreকোচ বদলাবে বার্সেলোনা ?
বার্সেলোনার লিগ বহু আগেই জেতা হয়ে গিয়েছিল। ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর দলটার বাকি ছিল চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রে জেতা। কিন্তু সেটি আর জেতা হয়নি। ফলে আগে থেকেই আলোচিত-সমালোচিত কোচ আর্নেস্তো ভালভার্দে। বার্সার কোচ হিসেবে থাকবেন কি না, সে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত পারবেন থাকতে? লিওনেল মেসিও এবার পারলেন না। পুরো মৌসুমে কার্যত মেসির কাঁধে চড়ে পার হওয়া বার্সেলোনার জন্য কাল মেসির গোলও যথেষ্ট ছিল না কোপা ডেল রে জিততে। ভ্যালেন্সিয়া যে আগেই দুই গোল দিয়ে বসেছিল! ফরাসি স্ট্রাইকার কেভিন গামেইরো ও স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মরেনোর…
Read More৩০০-৩৫০ রানকে ভয় পাচ্ছেন না রুবেল
ভালো মেজাজেই আছেন রুবেল হোসেন। সংবাদমাধ্যমের সামনে এসেই মুখে হাসি ঝুলিয়ে বললেন, ‘নেন, ভালো করে ছবি তোলেন। তবে কঠিন প্রশ্ন কইরেন না!’ সাংবাদিকেরা আর কতটা কঠিন প্রশ্ন করবে। রুবেলদের সবচেয়ে কঠিন পরীক্ষা তো নেবেন ব্যাটসম্যানরা। দিনে দিনে ব্যাটসম্যানদের খেলা হয়ে ওঠা ক্রিকেট আইসিসির টুর্নামেন্টে আরও ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। বিনোদনের পসরা সাজিয়ে বিপুল দর্শক টানতে আইসিসির টুর্নামেন্ট মানেই চার-ছক্কার খেলা। আর এটি সফল করতে বোলারদের হাত-পা বেঁধে ফেলা, বেশির ভাগ ম্যাচেই তাঁদের অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুর উপায় থাকে না। কার্ডিফের যে সোফিয়া গার্ডেনসে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি…
Read Moreবিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব
২২ মে,২০১৯(বিবিনিউজ):বিশ্বকাপের আগে দারুণ এক সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থানে উঠে এসেছেন বাংলাদেশি তারকা। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন সাকিব। ত্রিদেশীয় সিরিজে সাকিব দুটি হাফসেঞ্চুরিতে ১৪০ রান করেছেন। চোটের কারণে ফাইনাল খেলতে না পারলেও সিরিজে দুটি উইকেটও তুলে নিয়েছেন তিনি। বর্তমানের রশিদ খানের চেয়ে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে সাকিব।
Read Moreপ্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ
১৯ মে ২০১৯ (বিবিনিউজ) : ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেকের ২৪ বলে অপরাজিত ৫২ রানের সুবাদে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গতরাতে টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে মাশরাফির দল। ফাইনাল ম্যাচ জয়ের জন্য বৃষ্টি আইনে ২৪ ওভারে ২১০ রানের বড় টার্গেট তাড়া করে সৌম্য-মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিং-এ ৭ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো বাংলাদেশ। ডাবলিনে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচের ফাইনালে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে…
Read Moreওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১৪ মে, ২০১৯ (বিবিনিউজ) : ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে এক ম্যাচ বাকী রেখেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।ডাবলিনে টুর্নামেন্টের পঞ্চম ও লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৩ খেলা শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৪ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে স্বাগতিক আয়ারল্যান্ড। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন ক্যারিবীয় দুই…
Read Moreআজই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ
১৩ মে , ২০১৯(বিবিনিউজ):ক্যারিবীয়দের বিপক্ষে আজ জয়ই লক্ষ্য বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে আয়ারল্যান্ডের তিন জাতি টুর্নামেন্টে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিবাধায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ফিরতি ম্যাচটি জিতেই ফাইনাল নিশ্চিত করে ফেলতে চায় মাশরাফি বিন মুর্তজার দল নিজের প্রিয় ব্যাটের গোলাপি গ্রিপের হাতলটায় ভর দিয়ে দাঁড়ালেন। পা-জোড়া আড়াআড়ি করে রাখা। মুশফিকুর রহিমের অলস অপেক্ষা। নেটে সৌম্য সরকার জমিয়ে ব্যাট করছেন। তাঁর ডাক কখন আসবে কে জানে! অপেক্ষা করার চেয়ে হালকা নক শুরু করে দেওয়াই ভালো। ঢাকা থেকে আসা বিসিবির এক কর্মীকে…
Read Moreআজ ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পাবে বাংলাদেশ
১৩ মে ২০১৯ (বিবিনিউজ) : জিতলেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে আজ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে মাশরাফি বাহিনীর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। প্রথম পর্বে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। ডাবলিনের মালাহিডে বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে। দুর্দান্ত জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারের লজ্জা দেয় তারা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের ১০৯ রানের সুবাদে ৯ উইকেটে…
Read More