১৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : গত ২৮ মার্চ বনানীতে এক বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকান্ডে আটকে পড়াদের বের করে আনতে গিয়ে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রানা। পরবর্তীতে ৮ এপ্রিল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সোহেলের মৃত্যুতে দেশের সকলেই শোকাহত। সেই তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজাও। আত্মত্যাগী সোহেলের কথা স্মরণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাশরাফি। ফেসবুকে স্ট্যাটাসে মাশরাফি লিখেন, ‘আমরা প্রতিনিয়ত গল্পের সুপারহিরোদের নিয়ে কথা বলি, তাদের নিয়ে জমে ওঠে আমাদের চায়ের…
Read MoreCategory: খেলা
খেলা
প্রিমিয়ার লিগে খেলছেন, এইচএসসি পরীক্ষাও দিচ্ছেন!
০৮ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপি দলটার একটা বিশেষত্ব আছে। লিগের বাইলজ অনুযায়ী, একজন করে বিদেশি খেলাতে পারবে দলগুলো। কিন্তু বিকেএসপিতে কোনো বিদেশি খেলোয়াড় নেই। আর এই দলের প্রত্যেক ক্রিকেটারই বিকেএসপির ছাত্র। ক্রিকেটারদের কেউ মাত্রই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কেউবা পড়ছে উচ্চমাধ্যমিকে। অধিনায়ক আকবর আলী আবার একটু এগিয়ে, ডিগ্রি অধ্যয়নরত। শতভাগ শিক্ষার্থীদের এই দলটিতে চারজন এমন ক্রিকেটারও আছেন, যাঁরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এই চার ক্রিকেটার পারভেজ হোসেন, মুকিদুল ইসলাম, মুজিবুল হোসেন ও নওশাদ ইকবাল। এঁদের মধ্যে গতকাল শেখ জামালের বিপক্ষে বিকেএসপিতে ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান…
Read Moreআইপিএলে ক্যারিবীয় ছাড়া দলগুলোর চলে না
০৭ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):হিসাব করলে এবারের আইপিএলের তিন ভাগের এক ভাগ শেষ হয়ে গিয়েছে।। শুধু আইপিএল নয়; বিপিএল থেকে শুরু করে পিএসএল, সিপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ লিগ, বিশ্বের সব টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। টি-টোয়েন্টি মানেই ধুমধাড়াক্কা ক্রিকেট, মাঠে ঝড় তোলার জন্য বর্তমানে ক্যারিবীয়দের বিকল্প খুব কমই আছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দলগুলো তাই চেষ্টা করে নিজেদের শিবিরে অন্তত একজন ক্যারিবীয় হলেও রাখতে। আইপিএলের দলগুলোও এর ব্যতিক্রম নয়। আর ক্যারিবীয়দের ওপর ভর করে এই মৌসুমে আইপিএলের দলগুলোও উতরে যাচ্ছে। এক হায়দরাবাদ ছাড়া প্রতিটি দলেই কোনো না কোনো…
Read Moreইসরায়েলে যেতে চেয়ে বিতর্কে নেইমার
০৬ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): ইসরায়েল প্রেসিডেন্টের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের তারকা নেইমারকে এক ভিডিও বার্তায় ইসরায়েলে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। নেইমার পাল্টা আরেক ভিডিও বার্তায় ইসরায়েলে যাবেন বলে কথা দিয়েছেন। এই নিয়ে তোলপাড় চলছে ব্রাজিলে। সেই গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত পায়ের চোটে পড়ে খেলার বাইরে আছেন নেইমার। ফলে মাঠের ভেতরে কোনো কিছুর জন্য সংবাদপত্রের শিরোনাম না হতে পারলেও, নেইমারের আলোচনায় আসা কিন্তু থেমে নেই। কখনো সম্ভাব্য দল বদলের জন্য আলোচনায় আসছেন, বা কখনো সাক্ষাৎকার দিয়ে। তবে এবার আলোচনায় এলেন সম্পূর্ণ অন্য কারণে। ইসরায়েলে যেতে চেয়েছেন…
Read Moreইংল্যান্ডকে পরাজিত করেছে কানাডা নারী ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে
৬ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : নারী বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতি কানাডার বিপক্ষে অনুশীলন ম্যাচের পরাজয়ের কারনে কিছুটা হলেও বাঁধাগ্রস্থ হয়েছে। শুক্রবার অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস্টিন সিনক্লেয়ারের একমাত্র গোলে ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করেছে কানাডা। ম্যাচ শেষের নয় মিনিট আগে দেশের হয়ে ১৮০তম আন্তর্জাতিক গোল করেন সিনক্লেয়ার। এর আগে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড নিশেল প্রিন্সেসের শট ক্রসবারে লেগে ফেরত আসে। ম্যানচেস্টার সিটি একাডেমী স্টেডিয়ামে স্বাগতিকদের জন্য এটি ছিল গত বছর জানুয়ারিতে ফিল নেভিলের দায়িত্ব গ্রহনের পর তৃতীয় পরাজয়। গত মাসে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানকে পরাজিত করে শিবিলিভস কাপ জয়ের পর…
Read Moreদুই দশক পর নিজেদের মাঠে বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড
০৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):এএফপিবিশ্বকাপ কে জিতবে এবার? এ প্রশ্নে কেউ সরাসরি উত্তর দেওয়ার সাহস করছেন না। কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি বলা জয়, কে ফেবারিট? তাহলেই সবার আগে বলা হচ্ছে ইংল্যান্ডের নাম। দুই দশক পর নিজেদের মাঠে বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়েও শীর্ষ দল তারা। বিশ্বকাপ নিয়ে চার বছর ধরে তারা পরিকল্পনা করছে। কিন্তু শেষ মুহূর্তে সে পরিকল্পনায় একটু পরিবর্তনের ছোঁয়া লাগতেও পারে। ইংল্যান্ড দলকে এ ঝামেলায় ফেলে দিয়েছেন জফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ফাস্ট বোলার যে লোভ জাগাচ্ছেন ইংলিশ নির্বাচকদের মনে। ইংল্যান্ডের এই দলে পেসারের অভাব…
Read Moreএমবাপ্পে হাজার গোল করতে পারবে :ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে
৩ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ফুটবল কিংবদন্তী পেলে বলেছেন ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে তার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে জানিয়েছেন তিনি নিজেও সব মিলিয়ে হাজারখানেকেরও বেশি গোল করেছিলেন। এ পর্যন্ত এমবাপ্পে ১০৩টি গোল করেছেন যার মধ্যে ৯২টি হলো শীর্ষ পর্যায়ে। এমবাপ্পের সাথে প্যারিসে একটি অনুষ্ঠানে সাক্ষাতের পর পেলে এই কথাগুলো বলেন। এসময় তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটা অবশ্যই সম্ভব। আমি ক্যারিয়ারে ১০২৫টি গোল করেছি। সে কারণেই তার পক্ষেও এটা করা সম্ভব।’ গত বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে…
Read Moreবৃষ্টি আইনে জিতলো শাইনপুকুর, চার ম্যাচ পর জিতলো গাজী, মোহামেডানকে জয়ী ঘোষণা
৩ এপ্রিল ,২০১৯ (বিবিনিউজ) : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে বৃষ্টি আইনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ৮ খেলায় ৩ জয় ও ৪ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থাকলো শাইনপুকুর। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শাইনপুকুর। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। সাব্বির হোসেন শুন্য ও ভারতের উন্মুখ চাঁদ…
Read Moreআইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভুত স্বনে
২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভুত গণমাধ্যম ব্যক্তিত্ব মানু স্বনে। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে। সম্প্রচার সংস্থা ইএসপিএন স্টার স্পোর্টসের পরিচালক এবং ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নন এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করা স্বনে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট উইকেটরক্ষক ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হলেন।
Read Moreআর্সেনাল নিউক্যাসেলকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে
২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : নিউক্যাসেলকে হারিয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে আর্সেনাল। সোমবার অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জয়লাভ করেছে। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে এ্যারন রামসের গোলে লিড পাওয়া গানারদের হয়ে দ্বিতীয়ার্ধের শেষভাগে গোল করেছেন আলেক্সান্দ্রে লাকাজেট্টি। আর এতেই জয়ের আশা ত্যাগ করতে হয় নিউক্যাসেলকে। এর মাধ্যমে ফুটে উঠেছে উনাই এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ। সোমবারের লিগ ম্যাচে এই জয়ের ফলে চতুর্থ স্থানে ঠাঁই হওয়া টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান রচনা করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে তালিকার পঞ্চম…
Read More