ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে রুবেল-সাব্বির

২০ জুন ,২০১৯ (বিবিনিউজ): ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সাব্বির রহমান। এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আকাশ পরিষ্কার।

পাঁচ ম্যাচে এ পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলাদেশ। ২টি ম্যাচে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে এ ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

Related posts

Leave a Comment