ভোলায় ১৫৫ জেলের কারাদণ্ড, সাড়ে ৪ লাখ টাকা

জেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ১৩ দিনে (১ অক্টোবর থেকে ১৪ তারিখ সকাল পর্যন্ত) ১৫৫ জেলেকে জেল দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া অবৈধ জাল উদ্ধার করা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪০০ মিটার। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। গত ১৩দিনে জেলার ৭ উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। মত্স্য বিভাগ সূত্র জানায়, গত ১৩দিনে জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৩৪টি। মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়েছে…

Read More

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মোক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।       দিয়া ইসলাম / বিবি নিউজ /…

Read More

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রাম, ১২ অক্টোবর : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের পর দিদার নামে এক মাদক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাস্থলের দু’পাশে যানজট সৃষ্টি হয়। যানবাহনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। র‌্যাব ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস জব্দ করে। র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, ঢাকা থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল চট্টগ্রামে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মিরসরাইয়ের জোড়ারগঞ্জে…

Read More

সাভারে চাঁদা না পেয়ে বাড়ি ভাঙচুর, নির্মাণসামগ্রী লুট

ঢাকা, ১২ অক্টোবর : এক লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারে একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দেউন এলাকায় স্থানীয় রোকেয়া বেগমের বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দেউন এলাকায় স্থানীয় রোকেয়া বেগম দেড় শতাংশ জমির উপর একটি আধাপাকা বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ি নির্মাণের শুরু থেকে প্রকাশ্যে এক লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিলো একই এলাকার রায়হান ভান্ডারির ছেলে সন্ত্রাসী টোকাই রতন। এসময় রোকেয়া বেগম চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা সকালে লাঠি সোটা নিয়ে ওই নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে…

Read More

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

হবিগঞ্জ, ১২ অক্টোবর : হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মদন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে। বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, আজ ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ…

Read More

ক্যামেরা বের করতেই সাংবাদিককে পেটাল সার্জেন্ট

ঢাকা, ১২অক্টোবর : রাজধানীর মৎস্য ভবন এলাকায় ব্যাগ ক্যামেরা বের করে ছবি তুলতে যাওয়ায় নাসির উদ্দিন নামে এক এক ফটো সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মুস্তাইন নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। বুধবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। নাসির মানবজমিন পত্রিকায় কর্মরত আছেন। জানা যায়, প্রেসক্লাবে অ্যাসাইনমেন্ট শেষে ফটো সাংবাদিক নাসির তার মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। এসময় মৎস্য ভবনের সামনে তাকে থামিয়ে সার্জেন্ট মুস্তাইন তার গাড়ির কাগজপত্র দেখতে চান। কাগজপত্র ঠিক থাকলেও তার সঙ্গে হেলমেট না থাকায় একটি মামলা দিতে চান সার্জেন্ট। মামলা না দেওয়ার অনুরোধ করলেও তিনি শোনেননি এবং মামলা…

Read More

ঋণের বোঝা নিয়ে দম্পতির আত্মহত্যা

চট্টগ্রাম, ১১ অক্টোবর : মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রী ঝিনু রানী দে। মন্দির দেখাশোনাই ছিল কাজ। ছেলেকে প্রতিষ্ঠা ও মেয়ের বিয়ের জন্য বিভিন্ন সময়ে টাকা ধার করতে হয় ওই দম্পতিকে। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় ফকিরখীল এলাকায় মা মন্দেশ্বরী মন্দিরে ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ওই মন্দিরের পাশেই থাকতেন স্বপন ও ঝিনু। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি ঋণের টাকা দিতে না পারায় আত্মহত্যা করেছেন ওই দম্পতি। পুরানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ হ ম মাহাবুবুল হক জানান, পুরোহিত স্বপন দে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে থেকে বিভিন্ন…

Read More

শাহজালালে ৪০ স্বর্ণবার উদ্ধার

ঢাকা, ১১ অক্টোবর : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার সকালে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে স্বর্ণবারগুলি উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকালে মাসকট থেকে আসা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের দুটি সিটের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে সেগুলি খুলে প্রায় চার কেজি ওজনের ৪০ স্বর্ণবার পাওয়া যায়। তিনি আরো জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২…

Read More

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়া, ৯ অক্টোবর : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ছেলে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ২টার দিকে বুলবুল হোসেনের নেতৃত্বে ৭-৮ মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে মাদক নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন…

Read More

ইয়াবাসহ এসআই গ্রেফতার

চট্টগ্রাম, ৯ অক্টোবর : চট্টগ্রাম নগরের আগ্রাবাদ পাঠানটুলি এলাকা থেকে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা পাওয়া গেছে বলে দাবি র‌্যাবের। শনিবার দুপুরে ওই তিনজনকে গ্রেফতার করা হলে রাত ১২টায় তাদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়। রবিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার তিনজন হলেন- পুলিশের উপ-পরিদর্শক আফাজ উল্লাহ (৪২), খোরশেদ আলম (২৮), শহীদ উল্লাহ (৩৬)। তিনজনই কুমিল্লা জেলার বাসিন্দা। আফাজ উল্লাহ নগরের হালিশহর থানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More