বাঘারচর সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে সাজু মিয়া (৩৪) নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরো দুই গরুর ব্যবসায়ী ভয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে জানান সাজু। স্থানীয় ইউপি সদস্য মিস্টার মিয়া জানান, সোমবার ভোর পাঁচটার দিকে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১০৭৫-১০৭৬ এর মাঝামাঝি সীমান্তে একদল গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তর প্রবেশ করে গরু নিয়ে আসার সময় ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়লে সাজু মিয়া গুলিবিদ্ধ হয়। পরে অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আহত সাজু…

Read More

অভিজিত হত্যাকান্ডে আরো একজন গ্রেফতার

ঢাকা, ৬ নভেম্বর  : মুক্তমনা ব্লগার লেখক অভিজিত রায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এর ইন্টেলিজেন্স শাখার একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এর আগে অভিজিত হত্যাকান্ডের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ রোববার দিবাগত রাত ৮টার দিকে মোহাম্মদপুর ইকবাল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।…

Read More

নিখোঁজের ৪ দিনপর যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ মোজাম্মেল হকের (৩০) লাশ চারদিন পর উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার নরসিংদির রায়পুরার মধ্যচর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীর রেলসেতু দিয়ে যাওয়ার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিনি নিখোঁজ হন। মোজাম্মেল ময়মনসিংহ গৌরীপুর এলাকার আক্তার খায়ের ছেলে। নিহতের বড় ভাই মো. খালেকুজ্জামান কল্যান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে ভৈরব থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুদের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় মোজাম্মেল ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেনটি…

Read More

শাহজালাল বিমানবন্দরে আবারো ‘স্বর্ণমানব’ আটক

শুল্ক গোয়েন্দার দল আজ সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটে আগত একজন ‘স্বর্ণমানব’কে আটক করেছে।  শুল্ক গোয়েন্দারা তার শরীরের অভ্যন্তর থেকে ২টি স্বর্ণবার ও তার সাথে থাকা পলিথিন ব্যাগের ভেতর ভ্যাসলিনের কৌটার মধ্য থেকে আরও ২টি স্বর্ণ বার এবং তার সাথে বহনকৃত হ্যান্ডব্যাগ থেকে ১০৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। শরীরের অভ্যন্তরে থাকা স্বর্ণ তিনি তার রেক্টামে বহন করছিলেন। আটক স্বর্ণ মানবের নাম সোহেল রানা(৩০), পিতা: জান শরীফ, বাড়ি রাজধানীর যাত্রাবাড়ীতে।পাসপোর্ট নম্বর: ইঋ ০৯৮০৫৭৪।  তিনি আজ সকাল (৭:৩০টায়) শারজাহ থেকে এয়ার এরাবিয়া বিমানের এ৯৫১৩ ফ্লাইটে শাহাজালাল বিমান বন্দরে অবতরণ করেন। শুল্ক…

Read More

সাভারের সেই যুবলীগ নেতা গ্রেফতার

দিয়া ,  ৫ নভেম্বর : অটোবাইক থেকে চাঁদাবাজির অভিযোগে সাভারের বহিষ্কৃত যুবলীগ নেতা শফিক মৃধাকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া শফিক সাভার কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি। রবিবার সকালে তাকে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। শফিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রবিবার সকালে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি শফিক মৃধাকে চারাবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে। জানা গেছে, সাভারের আনোয়ার জং থেকে আশুলিয়া সড়কে চলাচলকারী কয়েকশ অটোরিকশা থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা…

Read More

বেনাপোলে পিস্তলসহ আটক ১

যশোর, ৫ নভেম্বর : বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে ১টি নাইন এম এম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও টাকাসহ একটি ইজিবাইক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত তরিকুল বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আঃ সাত্তারের ছেলে। ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার শফি বলেন, শনিবার সকাল সাড়ে ৭ টার সময় এফএস করিম (নিজস্ব গোয়েন্দা) এর মারফত সংবাদ পেয়ে বেনাপোল বাজার ইসলামি ব্যাংক এর সামনে যশোর- বেনাপোল মহাসড়কের উপর থেকে ইজিবাইকসহ চালককে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে এনে তল্লাশি করা হলে…

Read More

গৃহবধূকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ঠাকুরগাঁও, ৫ নভেম্বর : ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের হাজীপাড়ায় যৌতুকের দাবিতে আঞ্জুয়ারা বেগম (৩১) নামে এক গৃহবধূকে খাটের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ঘরের দরজা বন্ধ করে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের লোকজন তাকে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটেছে, ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এ কথা বলেন। আঞ্জুয়ারা ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের হাজীপাড়ার আবদুস সাত্তারের স্ত্রী এবং ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। আঞ্জুয়ারা জানান, গত বছরের অক্টোবর মাসে ঠাকুরগাঁও সদর উপজেলার…

Read More

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭৪

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৯ জন, কলারোয়া থানায় ৮ জন, তালা থানায় ৫ জন, কালিগঞ্জ থানায় ৮ জন, শ্যামনগর থানায় ১০ জন, আশাশুনি থানায় ৩ জন, দেবহাটা থানায় ৭ এবং পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে…

Read More

কাউনিয়ায় গাঁজাসহ আটক ২

আট কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রংপুরের কাউনিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি কার্গোভানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বুধবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Read More

প্রেমিকের শোকে প্রেমিকার ‘আত্মহত্যা’, নাতির শোকে দাদার মৃত্যু

‘প্রেমিকার’ বিয়ে হয়ে যাওয়ায় কিশোর রবিউল ইসলাম রাসেল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করে। এরই জের ধরে পরদিন আত্মহত্যা করে সেই ‘প্রেমিকাও’। অন্যদিকে নাতি ছেলের লাশ দেখে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদা। পাবনার সাঁথিয়া উপজেলাধীন বালিয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসেলের সঙ্গে একই গ্রামের আবু সাইয়িদের মেয়ে সাদিয়া আক্তার ঋতুর (১৬) প্রেমের সম্পর্ক ছিলো। তিন মাস আগে বিয়ে হয়ে যায় সাদিয়ার। সম্প্রতি সাদিয়া বাবার বাড়িতে বেড়াতে আসে। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ প্রবাসী সিদ্দীকুর রহমানের ছেলে ক্ষেতুপাড়া আব্দুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাসেল (১৬) গলায়…

Read More