ঢাকা সাভারে অপহরণের তিন দিন পরে ব্যাগে মোড়ানো জয়ন্ত(৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সন্ধায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার থানার জিডির সুত্র ধরে তদন্ত শুরু করলে জানতে পারেন অপহরণকারীদের অবস্থান হেমায়েতপুর এলাকায় । গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে শুভকে আটক তার দেওয়া তথ্য নাসিরকে আটক করা হয় । অপহরণকারীরা জানান শিশুটিকে তারা বংশীনদীতে ফেলে দেয় । পরে পুলিশ বংশীনদী থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ । সাভারের হেমায়েতপুর এলাকার সিঙ্গাইর ব্রিজের নীচ থেকে আটক দুই অপহরণকারীর তথ্যের ভিত্তিতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়…
Read MoreCategory: অপরাধ
বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
রাজধানীর বাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাঁতারকূল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— অমিত ও নুরুল ইসলাম। বাড্ডা থানার এসআই শহীদ জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অমিত ও নুরুলকে উদ্ধার করা হয়। পরে সকাল ছয়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ১৪ জুন দুপুরে বাড্ডার আলীর মোড়ে একটি মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী নিহত হন। পরে উদ্ধার হওয়া ভিডিও…
Read Moreত্রিশালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ময়মনসিংহের ত্রিশালে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বইলর ইউনিয়নের সম্মুখ বইলর গ্রামে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বইলর বাজারের পল্লী চিকিৎসক ডা. গোলাম মোস্তফার স্ত্রী পান্না আক্তার(৩৫) নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Read Moreময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
ময়মনসিংহের শম্ভুগঞ্জ উপজেলার চৈতলামারি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা ভেবল বাচ্চু (৪৫) নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কতিপয় মাদক বিক্রেতারা ওই এলাকায় মাদক ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশিকালে মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)…
Read Moreমুন্সীগঞ্জে প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মুন্সীগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি জঙ্গি আব্দুর রহমান (৩৪) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে সিরাজদিখান থানার বালুর চরে এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ দাবী করেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে। মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডিআইওয়ান) মো. নজরুল ইসলাম জানান, এর আগে ২৪ জুন পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে গাজীপুর থেকে জেএসবির এই সদস্যকে গ্রেফতার করে। বাকি সঙ্গীদের ধরতে বুধবার দিবাগত…
Read Moreরাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৮৯
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এ অভিযানে অংশগ্রহণ করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০৭ গ্রাম ৪৫০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ৬৬ বোতল ফেন্সিডিল, ৫০ লিটার দেশি মদ, ৪ লিটার বিদেশি মদ ও ৬০টি ইনজেকশন উদ্ধার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার…
Read Moreখুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শুভেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী…
Read Moreপীরগাছায় গৃহবধূর হত্যাকারী স্বামী ও শাশুড়ী
রংপুরের পীরগাছায় নিহত গৃহবধূ আয়শা বেগম বিউটির (৩০)হত্যাকারী স্বামী ও শাশুড়ী। তাদের সোমবার গ্রেফতারের পর আদালতে ৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী দছিম উদ্দিন ভূট্টু ও শাশুড়ী উম্মে কুলছুম। আদালতে ৬৪ ধারায় স্বামী ও শাশুড়ীর দেওয়া জবানবন্দীর কথা উল্লেখ করে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের দছিম উদ্দিন ভুট্টুর সঙ্গে তার স্ত্রী আয়শা বেগম বিউটির যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১জুন বিকালে একই ঘটনা নিয়ে আবারো স্বামী স্ত্রীর মাঝে বিরোধ দেখা দেয়। বিরোধের এক পর্যায়ে…
Read Moreকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অপহরণকারী নিহত
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাইম মালিথা(২৭) ও জোয়ার আলী(২৮) নামের দুই অপহরণকারী নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা চিথলিয়া গ্রামের স্কুল ছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার প্রধান আসামি। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত নাইম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশী…
Read Moreশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
ধামরাইয়ের রৌহা গ্রামের পূর্ণিমা (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে জনৈক মুন্নাফের বাড়ির পেছনের বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পূর্ণিমা রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, বাড়ির পাশে রৌহা বাজারে সোমবার (২৫ জুন) বিকেলে ডিম ও ডাল আনতে গিয়ে পূর্ণিমা আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। তার স্বজনদের অভিযোগ, কে বা কারা তাকে ধর্ষণের পর হত্যা করেছে। ধামরাই থানার এসআই বাবলু শরীফ শিশুটির লাশ উদ্ধার করেন। তিনি জানান,…
Read More