ধামরাইয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফকে গণঅর্থায়নে ছাত্র গণসংবর্ধনা


স্টাফ রিপোর্টার ,১৭ মে ২০২৫(বিবিনিউজ):‌‌‌‌ধামরাইয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গণঅর্থায়নে ছাত্র গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় প্রায় এক হাজারের বেশি লোকজন যোগ দেন।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, ধামরাইয়ের এই গ্রামে জন্ম সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের। তার পরিবারের বিএনপিতে ব্যাপক অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায় একই গ্রাম থেকে আরিফুল ইসলাম আরিফ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে এসেছে। তাকে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে যে সংবর্ধনা দেওয়া হলো এটি বিরল। আমরা আরিফের আরও সফলতা কামনা করি। সে যাতে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে পারে, সেই প্রত্যাশা করি।

সভায় ঢাকা জেলা, ধামরাইয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment