১৬ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে যাই বলুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের জুনের পরে সাধারণ নির্বাচনে যাবে না।’ আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদের বৈঠক শেষে ড. আসিফ নজরুল যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব…
Read MoreMonth: April 2025
জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে: আলী রীয়াজ
১৫ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় আমরা টেবিলের দু’প্রান্তে বসলেও আমরা দুই পক্ষ নই৷ আমরা এক পক্ষ, আমাদের লক্ষ্য এক৷ আমরা রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করে একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি। আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (বাংলাদেশ)- এনডিএম এর আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন বলে জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত এক…
Read Moreআশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তিন পুলিশ কারাগারে
১৫ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। যে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। প্রসিকিউশনের আবেদনে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ ১৫ এপ্রিল ট্র্যাইব্যুনালে…
Read Moreবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা
১৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ ১৪৩২ বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন, আমরা বিগত বছরগুলির…
Read Moreজাবিতে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি
স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): ১৪৩২ বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের এই ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের পুরান কলা ভবনের সামনে শিক্ষার্থীরা সকাল থেকে মধ্য রাত অবধি বানাচ্ছেন নানা মোটিভ। বাশ-কাঠের তৈরি এসব মোটিভ বানানোর পাশাপাশি কেউ কেউ ব্যস্ত সময় পাড় করছেন রং তুলির কাজে আবার কেউ আকছেন ছবি। এছাড়া, জুলাই গনঅভ্যুত্থানের একতা ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে একতার বহিঃপ্রকাশ হিসেবে এবারই প্রথম বারের মতো বাশ কাঠ দিয়ে বানানো হচ্ছে হাতের মুষ্টি। পহেলা বৈশাখের আগেই যাবতীয় কাজ শেষের আশা শিক্ষার্থীদের। বাংলা ১৪৩২ বর্ষবরণ ঘিরে বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত…
Read Moreঘোষণাপত্র পাঠে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, বিপুল মানুষের উপস্থিতি
১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’ শেষ হয়েছে। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন। ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),…
Read Moreস্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ
১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ.এ. খানের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসি’র অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা…
Read More‘নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত শারমিন শিলা গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):টাকা আয়ের জন্য সন্তানদের ওপর ‘নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার থেকে গ্রেফতার করে ক্রিম আপা’কে আশুলিয়া থানায় নেয়া হয়। বর্তমানে তিনি আশুলিয়া থানায় রয়েছে। আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান ওসি। এর আগে গত বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলা সূত্রে জানা যায়, শারমিন শিলা একজন বিউটিশিয়ান। তিনি…
Read Moreসাভারে আবারও একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি,যাত্রীদের মাঝে চরম আতঙ্ক
স্টাফ রিপোর্টার,১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে অনেকে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহবান জানিয়েছেন। চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বাস যাত্রীরা জানায়,শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহন নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে বেশ কয়েকজন ডাকাত ছুরি দিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বত্র কেড়ে নিয়ে যায়। অপরদিকে এর কিছুক্ষণ পরে মহাসড়কের সিএনবির আগে রাজধানী পরিবহনে তিন ডাকাত উঠে ধারালো…
Read Moreবাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা ,বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
১০ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশকে ব্যবসার জন্য সেরা জায়গা উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে ব্যবসা নিয়ে আসুন এবং এর মাধ্যমে বিশ্ব বদলে দিতে ভূমিকা রাখুন। ‘বাংলাদেশ এমন একটি দেশ, যার বিশ্বকে বদলে দেওয়ার অভিনব সব ধারণা রয়েছে। এসব ধারণাকে বাস্তবে রুপ দিতে হবে। তাই আমরা আপনাদের আমন্ত্রণ জানাই, যেন আপনারা শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকেই বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন।’বুধবার রাজধানীর একটি হোটেলে চারদিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই…
Read More