প্রধানমন্ত্রী নবম শ্রেণী থেকেই স্কুলে বিষয় ভিত্তিক বিভাজন না করার পক্ষে 

২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নবম শ্রেণী থেকেই বিষয় ভিত্তিক বিভাজন (বিজ্ঞান-কলা-বাণিজ্য) তুলে দেয়ার বিষয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এটা না থাকাই ভাল। এসএসসি’র পরে গিয়ে যদি বিভক্ত হয়, সেটাই ভাল।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সবই পড়–ক তারপর যেখানে সে মেধা বিকাশের সুযোগ পাবে সেটা করে নেবে। তাহলে অন্তত, তাঁদের (শিক্ষার্থীদের) মেধা বিকাশের একটা সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের প্রসঙ্গ টেনে এজন্য শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এখন সব সাবজেক্টই বিজ্ঞান ভিত্তিক। সেটা…

Read More

সাভারে শুরু হলো দুই দিন ব্যাপাী তথ্য মেলা

সাভার,২৬ফেব্রুয়ারি,২০২০৯(বিবিনিউজ):তথ্যই শক্তি জানবো জানাবো দুর্নীতি রুখবো এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে দুই দিন ব্যাপাী তথ্য মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক এর আয়োজনে দুই দিন ব্যাপাী এ তথ্য মেলার ফিতা কেটে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মেলায় বিভিন্ন স্টল বসেছে। পরে প্রতিমন্ত্রী একই এলাকায় আমার বাড়ী আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)…

Read More

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ): প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই বৃত্তির ফলাফল প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফলাফল দেয়া হয়েছে। চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী।…

Read More

৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করতে হাইকোর্টের রায়

২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ): আগামী এক মাসের মধ্যে ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ডিএজি আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আদালত ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে গেজেট প্রকাশ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ আদেশের ফলে ৭ মার্চ জাতীয় দিবস…

Read More

ট্রাম্প-মেলানিয়ার পাতে যা থাকছে

২৫ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন। যেসব মুখরোচক খাবার দিয়ে ভোজের আনুষ্ঠানিক শুরু হবে, এর মধ্যে থাকছে পালং পাপড়ির সঙ্গে আলুর টিক্কা, স্যামন মাছের টিক্কা, লেবু ধনেপাতার স্যুপের মতো পদ। মূল খাবারে থাকছে মরেল মাশরুম আর মটরশুঁটি দিয়ে করা পদ। এই মাশরুমের কেজি ১০ হাজার থেকে ৩০ হাজার রুপি। হিমালয়ের পাদদেশ থেকে…

Read More

প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেপ্তার: কাদের

২৫ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেপ্তার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রীবলেন, অপকর্ম করে কেউ পার পাবে না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতা অপকর্ম করলে তাঁকে গ্রেপ্তারের নজির নেই। সেতুমন্ত্রী বলেন, এদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ সাহস দেখিয়েছেন। দলের মধ্যে যারা অপকর্ম করছে, তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন।

Read More

পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

২৪ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):অস্ত্র, মাদক ও জাল টাকার পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর স্বামী মফিজুর রহমানেরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এ ছাড়া জাল টাকার মামলায় পাপিয়া ও তাঁর স্বামীর দুই সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই আসামি হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়্যিব। এর আগে পাপিয়াসহ চারজনকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। বিমানবন্দর থানায় দায়ের করা জাল টাকার…

Read More

মুশফিকের ডাবল সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করলো স্বাগতিক বাংলাদেশ

২৪ ফেব্রুয়ারি ২০২০ (বিবিনিউজ) : মুশফিকুর রহিমের ডাবল ও অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ৫৬০ রানে সিরিজের একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২৯৫ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৫ রান করেছিলো জিম্বাবুয়ে। ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরির ইনিংসে ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। তার ৩১৮ বলের ইনিংসে ২৮টি চার ছিলো। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে ডাবলে পা রাখেন মুশি। এর আগে ৪০তম টেস্টে নবম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১৪ ইনিংস পর টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৪টি…

Read More

চীনে করোনাভাইরাসে আরো ১৫০ জনের মৃত্যু

  ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ( বিবিনিউজ ) : চীনে করোনাভাইরাসে সোমবার আরো ১৫০ জনের মৃত্যুর খবরে সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ৫৯২ জনে পৌঁছেছে। যাদের অধিকাংশই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। খবর এএফপি’র। কমিশন আরো জানায়, চীনে মোট ৪০৯ জন আক্রান্ত হয়েছে তবে এদের মধ্যে মাত্র ১১ জন ছাড়া বাকিরা হুবেই প্রদেশের। বেশ কিছুদিন ধরে চীনের একাধিক প্রদেশে নতুন সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি, তবে হুবেই প্রদেশ ও চীনের বাইরে পরিস্থিতির অবনতি হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার হাইনান প্রদেশে ৫৫ বছর বয়স বয়সী…

Read More

সাভারে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

সাভার,২৩ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):সাভারে অজুফা খাতুন নামের (২২) এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সাভারের পূর্ব রাজাশন এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে আজ রোববার সকালে নিজ ভাড়া বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয় পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। পরে ওই নারীর স্বামী ছানোয়ার হোসেন তার লাশ নিজ ভাড়া বাড়িতে নিলে নিহত গৃহবধুর স্বজনরা অভিযোগ তাকে তার স্বামী ছানোয়ার পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ করলে সাভার মডেল…

Read More