অনলাইন ডেস্ক: ইসলামাবাদে রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন মালালা। ছবি: রয়টার্সইসলামাবাদে রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন মালালা। ছবি: রয়টার্সছয় বছর পর নিজ দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। সোয়াত উপত্যকার মিঙ্গোরায় নিজেদের বাড়িটিতে ঢুকেই চোখে জল আসে মালালার। বাড়িটির ঘরে ঘরে হাতড়ে বেড়ান পুরোনো দিনের গন্ধ। খুঁজে ফেরেন পুরোনো বন্ধুদের। জানতে চান এ বাড়ির চাচা, ও বাড়ির মামার খোঁজখবর।২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলিবিদ্ধ করে মালালাকে। এরপর এই প্রথম তাঁর দেশে ফেরা।মিঙ্গোরাতে নিজেদের পুরোনো বাড়ি ও সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজ পরিদর্শন করেন মালালা ও তাঁর পরিবার।
Read MoreYear: 2018
মেহেরপুরে ৩৫ কোটি টাকার লিচু বেচা কেনার সম্ভাবনা
মেহেরপুর, ৪ এপ্রিল ২০১৮ : জেলার লিচু চাষিদের চোখে-মুখে এখন হাসির ঝিলিক। ডালে ডালে থোকা থোকা লিচুতে ভরে গেছে গাছ। স্থানীয় মোজাফ্ফর জাতের সঙ্গে বোম্বাই ও চায়না জাতের লিচুচাষ এবার মেহেরপুরে বেড়ে গেছে। এখন ভেতরে আটির উপরিভাগে শাঁস (মাংস) লাগার সময়। বলা যায় পরিপূর্ণ হওয়ার পথে লিচু। আম-কাঁঠালের চেয়ে লাভজনক হওয়ায় মেহেরপুর জেলায় দুই হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুচাষ আছে, যা থেকে ৩৫ কোটি টাকার কেনাবেচা হবে বলে আশা করছেন কৃষি বিভাগ এবং লিচুচাষিরা। গত কয়েক বছর একটানা খরা আর অনাবৃষ্টির কারণে লিচুর ফলন বিপর্যয় ঘটে। বৃষ্টির অভাবে লিচু শুকিয়ে…
Read Moreবিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে।চলচ্চিত্র শিল্প বিকাশে সরকার সবরকম সহায়তা প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীÍন প্রাদেশিক পরিষদে জাতির পিতার উত্থাপিত বিলের মাধ্যমেই এদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। আর সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। তোফায়েল আহমেদ মঙ্গলবার বিকালে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ড. মুহাম্মদ জাহাঙ্গীর…
Read Moreবাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।সচিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি গতকাল এ কথা জানান। মহা-পুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া ও র্যাবের মহা-পরিচালক বেনজীর আহম্মেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে নববষের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত করা যাবে । তিনি…
Read Moreসাভারে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১
সাভারে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার রাতে সাভারের ভাকুর্তার চাইরা গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, চাইরা গুদারাঘাট এলাকার মৃত এসাক মিয়ার বাক প্রতিবন্ধী মেয়েকে রাতে একটি ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে ওই এলাকার চার বখাটে যুবক। পরে ওই তরুণী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এঘটনায় রুস্তম নামের এক ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সাভার…
Read Moreসাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাভার : সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা সকালে একটি ডোবায় ক্ষতবিক্ষত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিক করে বলেন, আমরা তদন্ত করে বিষয়টি উদঘাটনের চেষ্টা করছি।
Read Moreপদ্মা সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি আজ জাজিরা যাচ্ছেন
পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাজিরায় আসছেন আজ সোমবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় মোটরকেডযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ এ উপস্থিত হবেন। এখানে সন্ধ্যা ৭টায় তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ রাত্রিযাপন করবেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাষ্ট্রপতি পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্পের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। দুপুর ১টায়…
Read Moreপ্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করছি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা পরীক্ষা যাতে নকলমুক্ত হয়, প্রশ্নপত্র ফাঁস না হয় সেই জন্য সাধ্যমতো চেষ্টা করছি। প্রশ্নফাঁস নিয়ে সত্য-মিথ্যা নানা কথা হয়েছে। এগুলো মোকাবিলা করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আজ সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রশ্নপত্রের খাম খুলেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষা সচিবসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, সব পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে হলে ঢুকেছে। আমরা ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের খাম খুলেছি। এরপর পরীক্ষার হলে প্রশ্ন বিতরণ…
Read Moreবিশ্ব অটিজম দিবস আজ
ঢাকা, ২ এপ্রিল : আজ ২ এপ্রিল একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অটিজম শিশুদের বিকাশগত একটি সমস্যা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সাধারণত অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, তারা অতিরিক্ত জেদী হয়ে থাকে এবং নিজেকে বিচ্ছিন্ন ও গুটিয়ে রাখার মানসিকতাসম্পন্ন হয়ে থাকে। অটিজমের সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে, গবেষকরা মনে করেন, জেনেটিক, নন-জেনেটিক ও পরিবেশগত প্রভাব সমন্বিতভাবে অটিজমের জন্য দায়ী। শিশুর বিকাশে প্রাথমিক পর্যায়ে এটি…
Read Moreগোপালগঞ্জে নৈশকোচ রাস্তার খাদে, নিহত ৮
গোপালগঞ্জ, ১ এপ্রিল : জেলার মুকসুদপুরে দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামে ঢাকা থেকে বরিশালগামী নৈশকোচ রাস্তার খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। রোববার ভোররাত আনুমানিক পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ যাত্রী আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বরগুনার হাসান মিয়া (২৫),বরিশালের অসিম মাঝি (৩৫), দিপন বিশ্বাস (২৮) এবং বরগুনার নাজির গাজী (৩৬)। বাকীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল…
Read More