রোজার বাজার মজুত আছে, আমদানিও বেড়েছে, মূল্যবৃদ্ধির শঙ্কা কম

আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ আন্তর্জাতিক বাজারে এবারে রোজার পণ্যের দাম গত বছরের চেয়ে কম। ব্যবসায়ীরা যেন প্রতিযোগিতা করেই আমদানি করছেন। ফলে সর্বশেষ মার্চ মাসে রোজার পণ্য খ্যাত ছোলা, খেজুর, ভোজ্যতেল ও চিনির আমদানি ২৪ শতাংশ থেকে ২৭৬ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ভোক্তাদের জন্য সুখবর থাকছে বলা যায়।ব্যবসায়ীরাই বলছেন, বিশ্ববাজারে দাম সহনীয় থাকায় ও আমদানি বেশি হওয়ায় এবার রোজার পণ্যের দাম অস্থিতিশীল হওয়ার আশঙ্কা নেই।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে থেকে রোজা শুরু হতে পারে। অর্থাৎ রোজার এখনো দেড় মাস বাকি। সে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই জাহাজ ও কনটেইনার থেকে খালাস…

Read More

সালমানের সাজায় ৫০০ কোটি টাকা ক্ষতির মুখে বলিউড

অনলাইন ডেস্ক:কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হচ্ছে সালমান খানের। যদিও এই মামলায় জেল হলে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়। তবুও আইনি পদ্ধতি কার্যকরী করতে কিছুদিন সময় তো লাগবেই। ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে সালমানকে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, সালমান জেলে গেলে কমপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলিউডে। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে সালমান খানের ‘রেস থ্রি’। যে ছবিতে সলমনের সঙ্গে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং সাকিব সালিম। এই ছবির বাজেট প্রায় ১৫০ কোটি টাকা। তারপরেই সালমানের ঝুলিতে রয়েছে সুপারহিট সিনেমা ‘কিক’-এর সিক্যুয়াল ‘কিক…

Read More

সাভারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের উলাইলের ময়লারমোড় এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুজায়েত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Read More

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আঞ্চলিক কমান্ডার আব্দুল কুদ্দুস ওরফে সাগর (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন বলে র‌্যাব জানায়। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব সূত্র জানায়, একদল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ননের গড়াই নদীর চরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।…

Read More

রোমাকে ৪-১ গোলে উড়িয়ে দিলো বার্সা

রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের সহজ জয়ে বার্সেলোনা হয়ত সেমিফাইনালের পরিকল্পনাটা করে ফেলতেই পারে। কিন্তু বড় এই জয়ে প্রতিপক্ষেরও যে সমান অবদান রয়েছে তা অস্বীকার করার কোন উপায় নেই। কারণ বার্সার চার গোলের দুটিই যে এসেছে রোমার খেলোয়াড়দের সহায়ত। ড্যানিয়েল ডি রোসি ও কোসতাস মানোলাসের দুটি আত্মঘাতি গোল জেরার্ড পিকের দারুণ এক ফিনিশিংয়ে ক্যাম্প ন্যুতে কাতালান জায়ান্টরা ঘন্টাখানেকের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। ৮০ মিনিটে অবশ্য এডিন জেকো রোমাকে একটি অ্যাওয়ে গোল উপহার দেন। কিন্তু ৮৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ইতালিয়ানদের সব আশাই কার্যত শেষ…

Read More

মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা কর্মীদের সামনে তিনি এ কথা বলেন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’ এর আগে সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সংগঠনর পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মহিলা শ্রমিক লীগ সভাপতি…

Read More

বিশ্বমানের সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

খুলনা, ৫ এপ্রিল : রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে নিজেদের জন্য যুগোপযোগী পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বুধবার বিকেলে এখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তনে ভাষণকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সংশিষ্ট ক্যাম্পাসগুলোতে সময়ের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নে ব্যর্থ হলে তা যুগের চাহিদা পূরণে ব্যর্থ হবে। তিনি শিক্ষার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের…

Read More

যৌন হয়রানি’র করার অভিযোগে এক ছাত্রকে গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে ‘যৌন হয়রানি’র করার অভিযোগে এক ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সকালে অভিযুক্ত ছাত্রকে পুলিশে তুলে দেয়া হয়। অভিযুক্ত সাহেদ ইসলাম ওরফে আল আমিন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিনের সাথে ওই ছাত্রীর পরিচয় হয় ফেইসবুকে। পরিচয়ের কয়েকদিন পরে, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনের মাঠে  তাদের দেখা হয়। এ সময় আল আমিন সেই ছাত্রীকে  প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না…

Read More

ভারতের পররাষ্ট্র সচিব ৮ এপ্রিল বাংলাদেশে আসছেন

আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি দুই দিনের ভুটান সফরে যাবেন। বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিড নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন। ৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ…

Read More

প্রত্যেক জেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের সকল জেলা-উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করবে। যেগুলো এসএমই শিল্পের প্রসারে উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের সেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে জেলায় এবং উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে। এ পরামর্শ কেন্দ্রগুলো এসএমই শিল্প প্রসারে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসাবে কাজ করবে।’ উদ্যোক্তারা ব্যবসা স্থাপন থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ ও সহায়তা, পরামর্শক সেবা ইত্যাদি এই ওয়ানস্টপ সেন্টার থেকে গ্রহণ করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু…

Read More