ঢাকা, ১ এপ্রিল : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল সোমবার থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে রোববার এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে। চলতি বছর ৮ হাজার ৯৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬,৯২,৬৭৩০ জন ছেলে এবং ৬,১৮,৭২৭ জন মেয়ে। ২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে…
Read MoreYear: 2018
প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং চালু করা হবে : প্রধানমন্ত্রী
চাঁদপুর, ১ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং চালুর উদ্যোগ নেবে। প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ স্কাউটস’র ৬ষ্ঠ জাতীয় কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। চাঁদপুর জেলার হাইমচরের চরভাঙ্গা’য় স্কাউটস এবং রোভার স্কাউটসদের ‘কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প- কমডেকা’ (সমাজ উন্নয়ন ক্যাম্প) অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, সরকার প্রত্যেক স্কুলে কাব স্কাউটিং চালুর জন্য শিগগিরই একনেকে একটি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট ইউনিট চালু করতে এবং সহশিক্ষা এবং মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে…
Read Moreখালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে : সেতুমন্ত্রী
বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের এসময় আরও বলেন ইতি মধ্যে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে সিভিল সার্জন । খালেদা জিয়ার অসুস্থা নিয়ে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে…
Read Moreবিক্ষোভে উত্তাল গাজা সীমান্ত, গুলিতে ১৫ ফিলিস্তিনি নিহত
হাজার হাজার ফিলিস্তিনি গাজা থেকে ইসরাইলের সীমান্তের দিকে মিছিল করে যাওয়ার পর গতকাল শুক্রবার তাদের ওপর ইসরাইলি সৈন্যরা গুলি চালিয়েছে। এতে ১৫ জন ফিলিস্তিন নিহত ও ১৪শ’ আহত হয়েছে।ইসরাইলের বিরুদ্ধে ছয় সপ্তাহব্যাপী এক প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনিরা এই বিক্ষোভে অংশ নিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আরো ১৪শ’ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলছে, অন্তত ছ’টি স্থানে দাঙ্গা-হাঙ্গামা চলছে এবং দাঙ্গায় উস্কানিদাতাদের দিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। ফিলিস্তিনিরা তাদের এই মিছিলের নাম দিয়েছে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ সদস্যের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহাকে অব্যাহতি দিয়ে ১৩ সদস্যের নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতœতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ জুলকারনাইনকে। সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর থেকে পাঠানো এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে সকাল থেকে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন: পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. হাবীবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. রুবেল, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সুমাইয়া শিফাত, আইন ও বিচার বিভাগের প্রভাষক সুপ্রভাত পাল,…
Read Moreহবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পিটুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, সিলেট থেকে হবিগঞ্জমুখী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।
Read Moreসিটি নির্বাচন নিয়ে দ্বিধায় বিএনপি
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দ্বিধা-দ্বন্দ্বে পড়েছে বিএনপি। বর্তমান সরকারের সময়ে সকল স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে এলেও এই যাত্রায় সিদ্ধান্ত নিতে পারছেন না নেতারা। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে তাদের সামনে। এই পটভূমিতে ভোটে যাওয়া নিয়ে নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে দলে। নেতারা জানিয়েছেন, বেগম জিয়ার সঙ্গে আলোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের আগে রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে। বর্তমানে এই পাঁচ সিটিতে মেয়র হিসাবে দায়িত্বে আছেন বিএনপি নেতারাই। আগামী ৩১…
Read Moreসাকিব-রিয়াদদের টি-টোয়েন্টি ম্যাচ আজ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চললেও ম্যাচ খেলার সুযোগ নেই সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। সুপার লিগে উঠতে পারেনি সাকিবের মোহামেডান, মাহমুদউল্লাহর প্রাইম ব্যাংক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এ তিন ক্লাবের ক্রিকেটাররা বিসিবি সবুজ ও বিসিবি লাল দলে ভাগ হয়ে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। ম্যাচটির জন্য গতকাল দুটি দল ঘোষণা করেছে বিসিবি। প্রতি দলে রয়েছেন ১৩ জন করে ক্রিকেটার। বিসিবি সবুজ দলের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির পর পিএসএলে ম্যাচ খেলে দেশে ফিরেছেন তিনি। বিসিবি লাল দলের অধিনায়ক…
Read Moreস্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সরকারের মোট ১৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকার ভোটারগণ যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারেন সেজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি ও বিভিন্ন পদে উপ নির্বাচন/স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ০১টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন/স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি করে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ স্থানীয় সরকারের ১৩৪টির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার শেষ…
Read Moreপল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণ : দগ্ধ আরো একজনের মৃত্যু
রাজধানীর পল্লবীতে একটি বাড়ির পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ির মালিকের স্ত্রী হাসিনা খানম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে মঙ্গলবার গভীর রাতে দগ্ধ তিন বছরের শিশু রুহি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে, শিশুটির বাবা রেজাউল করিমের স্টুডিও রয়েছে। দুই বোনের মধ্যে রুহি ছোট। গ্রামের বাড়ি রাজবাড়ী সদরে। মঙ্গলবার সকালে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়।…
Read More