লক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

লক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল বাসেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মহিব উল্যা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, ডা.…

Read More

গাজীপুরে শ্রমিক নেতা হত্যায় ১৩ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রায় দুই যুগ আগে শ্রমিক নেতা বিল্লাল হোসেন ওরফে বিলু (৪৫) হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া সোমবার দুপুর সোয়া ১২টার দিক এ রায় দেন। এ আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। এছাড়া মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালে বিল্লাল হোসেন খুন হন। এ ঘটনায় তার স্ত্রী…

Read More

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩

হবিগঞ্জ জেলার লাখাই ও বানিয়াচং উপজেলায় রবিবার বিকেলে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও হিয়ালা আগলা বাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)। লাখাই থানার ওসি দেওয়ান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটছিলেন নুফুল ও আপন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল…

Read More

গোমস্তাপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। রবিবার রাতে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ‌একটি ম্যাগাজিন ও কয়েকটি দেশী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানায়নি র‌্যাব। র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রবিবার রাত সোয়া ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় আড্ডা সড়কে ৫-৬ জনের একদল ডাকাত সড়কে ডাতাতির…

Read More

ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচল শুরু

ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিসের নানা দিক খতিয়ে দেখতে নেপালের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে গেছে পরীক্ষামূক প্রথম বাসটি। ওই বাসটিতে করে কাঠমান্ডু যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, দাতা সংস্থা এবং ভারত ও নেপালের প্রতিনিধিসহ ৪৫ জন যাত্রী। আজ সোমবার সকাল ৮ টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে বাসটি। বাসটি ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডু যাবে। পরীক্ষামূলক এ বাসটি কাঠমান্ডু গিয়ে পৌঁছাবে আগামী বৃহস্পতিবার। তিনদিন সময় নিয়ে বাসটি কাঠমান্ডু পৌঁছাবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব চন্দন কুমার দে বলছেন- যাত্রী, যাত্রীবাহী বাস ও মালামালের জন্য কার্গো পরিবহন সুবিধা-তিনটি বিষয়কেই বিবেচনা করা…

Read More

সৌদি আরব ও যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে (বাংলাদেশ সময় রাত দেড়টায়) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন। সৌদি আরবে বহুজাতিক সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড ওয়ানের’ সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে গত সোমবার রাতে লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে অংশগ্রহণের…

Read More

রাইডুর ব্যাটিং নৈপুণ্যে চতুর্থ জয়ে শীর্ষে চেন্নাই

আম্বাতি রাইডুর ঝড়ো ব্যাটিং-এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো চেন্নাই সুপার কিংস। আজ দিনের প্রথম ও টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে চেন্নাই ৪ রানে হারিয়েছে সাকিবের দল সানরাইজার্স হায়দারাবাদকে। নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় হায়াদারাবাদ। দুই ওপেনার অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন ৯ ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ১১ রান করে ফিরলে দলের হাল ধরেন সুরেশ রায়না ও রাইডু। উইকেটে সেট হতে সময় নিলেও পরবর্তীতে দ্রুতগতিতে রান তুলেছেন তারা। শেষ পর্যন্ত ৫৭ বলে ১১২ রান যোগ করে বিচ্ছিন্ন হন রায়না ও…

Read More

পল্টনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিজান কাজী নামে (৪২) এক বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে সুপ্রভাত ও শতাব্দী পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা সংঘটিত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Read More

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে আজ সোমবার জেলায় পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দিয়েছে। হরতালের সমর্থনে সকালে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীঘিনালায় সকাল বেলা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাছাড়া, জেলা সদরের স্বনির্ভর এলাকার কাছে দুই টমটমের গ্লাস ভাঙার খবর পাওয়া গেছে। হরতালকে সমর্থন দিয়ে খাগড়াছড়ি শহরে দোকানপাট ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানও খোলেনি ব্যবসায়ীরা।…

Read More

রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করবেন

ঢাকা, ২৩ এপ্রিল : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথগ্রহণ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন রোববার সন্ধ্যায় বাসসকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করাবেন।’ তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Read More