বীরগঞ্জে স্কুল ছাত্রীকে জোর পূবর্ক ধর্ষন থানায় মামলা দায়ের

বীরগঞ্জে আজ সকালে এক স্কুল ছাত্রীকে জোর পূবর্ক ধর্ষনের থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের আনন্দ মোহন বর্ম্মনের লম্পট ছেলে কোমল চন্দ্র বর্ম্মন কাইচালু (৪২) প্রতিবেশী কানাই বর্ম্মনের বাড়ীতে এসে ৮৫নং ডাবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সৃস্টি রানী বর্ম্মন (৯) কে বাড়ীতে একা পেয়ে শোয়ার ঘরের বিছানায় জোর পূর্বক ধর্ষন করে। কোমলমতি স্কুল ছাত্রী সৃস্টি রানী বর্ম্মনের চিৎকারে পিংকী রানী রায়, মুক্তি রানী রায় সহ প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। স্কুল ছাত্রীর মা রতœা রানী বর্ম্মন জানান, মেয়ের…

Read More

মডেল-অভিনেতা কাজী আসিফ কারাগারে

স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতনের মামলায় মডেল-অভিনেতা কাজী আসিফকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ এর বিচারক শফিউল আজম এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি আলী আকবর সাংবাদিকদের জানান, আসামি কাজী আসিফকে গতকাল গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ২৫ এপ্রিল জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করেন। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। আসিফ বেশকিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এর পরে তার সঙ্গে বাদীর সঙ্গে সংসারে…

Read More

সাভারে ইউনির্ভাসিটির আবাসিক হলের এক ছাত্র নিহত

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলের বেলকুনি থেকে পড়ে সাইফুল্লাহ তালুকদার মহসিন নামের (২২) এক ছাত্র নিহত হয়েছে। গভীর রাতে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলে এঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় গভীর রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ওই ছাত্র নিজের আবাসিক হলের রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের…

Read More

দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : তারানা

ঢাকা, ২৪ এপ্রিল : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারী সমাজসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘লেখক সমাবেশ ও পারি সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘একজন নারীর উচিৎ আরেকজন নারীর পথকে মসৃণ করে দেয়া। প্রতিটি নির্যাতিত নারীর কথা যেমন আমাদের বলতে হবে তেমনি বলতে হবে সংগ্রামে সফল নারীটির কথা। জনমত তৈরি করতে হবে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে।’ নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’র সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক দিল…

Read More

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় মোদির ভূয়সীঁ প্রশংসা

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ভূয়সীঁ প্রশংসা করেছেন। সোমবার বিকেলে নয়াদিল্লি সফররত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ৫ সিনিয়র সদস্যের সাথে নরেন্দ্র মোদি প্রায় ৪০ মিনিট মত বিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সকল সময়ে সহযোগিতার জন্যে ভারত সরকার এবং জনগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধিদলের…

Read More

রাষ্ট্রপতি হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধানের শপথ নেবেন আজ

ঢাকা, ২৪ এপ্রিল : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে আজ শপথ নেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। তিনি জানান, বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিগণ, বিচারকগণ, মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র রাজনীতিকগণ, কূটনীতিকবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের…

Read More

চীনে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু

 বেইজিং, ২৪ এপ্রিল : চীনের দক্ষিণাঞ্চলে একটি কারাওকে লাউঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু ও আরো পাঁচ জন দগ্ধ হয়েছে। প্রাথমিক তদন্তে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র। পুলিশ জানায়, গুয়াংডং প্রদেশের কিংইউয়ান নগরীর একটি তিনতলা ভবনে স্থানীয় সময় রাত ১টার কিছু সময় আগে এই অগ্নিকাণ্ড ঘটে। কিংইউয়ান সরকারি নিরাপত্তা বিভাগ তাদের ওয়েবসাইটে জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি অগ্নি সংযোগের ঘটনা। এ ব্যাপারে জন নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Read More

আশুলিয়ায় এখনো হাজার হাজার অতিথি পাখি

দিয়া ইসলাম ,সাভার : শীত শেষে হয়ে গেলেও সাভারের আশুলিয়ায় একটি লেকে হাজার হাজার অতিথি পাখি রয়েছে। আর এই পাখি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন পাখিপ্রেমী মানুষরা। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় লিবার্টি ম্যাক্স সিটির একটি লেকে পাখিগুলো বাসা বেধেছে। অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো লেক। লেক আর জঙ্গলগুলোতে চলে তাদের অহর্নিশ খুনসুটি। এলাকাবাসীর ঘুম ভাঙানো আর ঘুম পাড়ানো দুই দায়িত্বই এখন তাদের কাঁধে বসেছে। আর এ দৃশ্য দেখতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় করছেন সেখানে। পাখি দেখতে আসা দর্শনার্থীরা জানান, সত্যিই পাখির কিচিরমিচির আর ওদের ডানা…

Read More

কলঙ্ক’ নিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী!

বিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব অভিনেত্রীদের একজন সোনক্ষী সিনহা। সালমান খানের দাবাং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে বিচরণ শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে ‘কলঙ্ক’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। যেখানে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন আদিত্য রয় কাপুর। সিনেমাটিতে একঝাঁক তারকার সমাহার। ছবিটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সোনাক্ষী। এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, ‘অবশেষে কলঙ্ক সিনেমাটির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে এবং এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এতে একঝাঁক তারকা অভিনয় করছেন। আমি এইসব অসাধারণ মানুষগুলোর সঙ্গে কাজ করার জন্য বেশ…

Read More

সর্বোচ্চ তিনমাসের মধ্যে আমিরাতে কর্মী পাঠাতে পারবো’

বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরির কর্মী প্রেরণ করা হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, গত ১৮ এপ্রিল সমঝোতা স্মারক অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ১৯টি ক্যাটাগরির কর্মী নিয়োগের বিষয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান,‘তদবির সেন্টার’ অর্থাৎ ‘ম্যানেজমেন্ট সেন্টারের’ মাধ্যমে বাংলাদেশের কর্মীদের নিয়োগ করবে। ‘তদবির সেন্টারটি’…

Read More